Dhaka , Saturday, 9 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।। মানুষকে ভালোবাসেন বলেই তাদের টানে আমেরিকা ছেড়ে দেশের এসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন- দেলোয়ার মোমেন।। শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।। রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতের  নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার।। রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।। তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের শিক্ষকতার দুই যুগপূর্তি।। কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার- স্বামী পলাতক।। নরসিংদী বৃষ্টির কারনে পশুর হাটে বেচা কেনা কম।। মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু।। ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ।। শেখ কামাল আইটি ট্রেনিংয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে রাজাপুরের মশিউর রহমান তামিম।। সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ।। কুমিল্লা পিটিআই কর্তৃক সততা নৈতিকতা ও শুদ্ধাচার পুরস্কার পেলেন- তানজুরুন নাহার।। জেলা প্রশাসনের উদ্যোগে সদরপুরে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা।। সড়কতো নয় যেন ধান শুকানোর চাতাল।। তিতাসে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত।। ঈদ উপলক্ষে হিলিতে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল বিতারণ।।  পাবনায় হত্যায় মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি পিয়াস সম্পাদক ইকবাল।। পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।। সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত-ফের জলাবদ্ধতার শঙ্কা।। জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আমার নামে মিথ্যাচার চালাচ্ছে- আবুল বাশার  বাদশা।। নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।। ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন।। সুন্দরগঞ্জে পশুর হাট নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে ৩ রাউন্ড গুলি বিনিময়- পুলিশসহ আহত ১০।। নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত আহত -৭ জন।। রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিক সমর্থকদের উপর হামলা।। ৩৬ দিন পর যুবকের লাশ উত্তোলন- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।। শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে।।

ইবির বাংলা বিভাগের পুনর্মিলনী

  • Reporter Name
  • আপডেট সময় : 07:07:04 pm, Saturday, 11 March 2023
  • 36 বার পড়া হয়েছে

ইবি প্রতিনিধি।।

দিনব্যাপী নানা আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অনুষ্ঠিত হয়েছে বাংলা বিভাগের প্রথম পুনর্মিলনী। শনিবার (১১ মার্চ) বিভাগের সাবেক সহস্রাধিক শিক্ষার্থী প্রথমবারের মতো মিলিত হয়েছেন তাদের সাবেক শিক্ষায়তনে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পুনর্মিলনীতে অংশ নিতে একদিন আগে থেকেই ক্যাম্পাসে উপস্থিত হয়েছিলেন বিভাগটির প্রাক্তন শিক্ষার্থীরা।

দীর্ঘদিন পর বিশ্ববিদ্যালয় জীবনের সেই বন্ধুদের আবার কাছে পেয়ে আবেগে জড়িয়ে ধরে কুশল বিনিময়, আড্ডা আর দুষ্টুমিতে ফিরে গিয়েছেন অতীত জীবনে। সকলে গল্প, হাসি-আনন্দ আর সোনালী অতীতের স্মৃতি রোমন্থনে কাটিয়েছেন আনন্দঘন একটি দিন। পাশাপাশি স্মৃতির পাতায় দিনটিকে স্মরণীয় করে রাখতে অনেকেই ব্যস্ত ছিলেন ছবি ও সেলফি তোলায়।

এদিকে সকাল ৯টায় আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় পুনর্মিলনীর আনুষ্ঠানিক কার্যক্রম। রবীন্দ্র-নজরুল কলা ভবনের সামনে থেকে বের হওয়া শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের সামনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় অংশগ্রহণকারী সাবেক-বর্তমান সকলের মাঝে লক্ষ্য করা যায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। শোভাযাত্রা শেষে মিলনায়তনে পুনর্মিলনীর উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে বিভাগটির সভাপতি অধ্যাপক ড. গাজী মাহবুব মুর্শিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভুঁইয়া ও কলা অনুষদের ডিন ও সাবেক উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশীদ আসকারী।

এছাড়াও প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার ও শাপলা ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাহবুবর রহমানসহ বিভাগের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, ‘আপনাদেরকে প্রাক্তন ছাত্র-ছাত্রী বলতে চাই না। এ বিভাগের যারা দেশে বিদেশে বিভিন্ন জায়গায় কর্মরত আছেন। তারা আজ একটি উৎসবকে কেন্দ্র করে একে অপরের সাথে দেখা-সাক্ষাৎ করতে তাদের ফ্যামিলির কাছে এসেছেন। বর্তমানে শুধু বাংলাদেশই নয় বহির্বিশ্বে অ্যালামনাইরা উচ্চশিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তারা তাদের প্রতিষ্ঠান বা বিভাগকে আর্থিক ও বিভিন্ন ভাবে সহযোগিতা করছে।’

তিনি আরও বলেন, ‘একটি ভাষা একটি সমাজকে বিনির্মাণ করতে পারে। একটি কবিতা সামাজের বিশৃঙ্খলাগুলো নিঃশ্বেষ করতে পারে। একটি অস্ত্র দিয়ে আপনি যেটা করতে পারবেন না, একটি কথা অথবা একটি ভাষা দিয়ে দেশে একটি চমৎকার পরিবেশ তৈরি করতে পারবেন।’

এছাড়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিভাগটির জৈষ্ঠ্য অধ্যাপক ড. সরওয়ার মুর্শিদ। এবং আহবায়ক হিসেবে ছিলেন বিভাগটির অধ্যাপক ড. সাইফুজ্জামান।

পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, র‌্যাফেল ড্র ও শিক্ষার্থীদের স্মৃতিচারণ পর্বের মধ্য দিয়ে শেষ হয় পুনর্মিলনী অনুষ্ঠান। এর আগে শুক্রবার বিকেলে পুনর্মিলনী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবন সংলগ্ন আম বাগানে পিঠা উৎসবেরও অায়োজন করা হয়।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।।

ইবির বাংলা বিভাগের পুনর্মিলনী

আপডেট সময় : 07:07:04 pm, Saturday, 11 March 2023