Dhaka , Saturday, 9 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।। মানুষকে ভালোবাসেন বলেই তাদের টানে আমেরিকা ছেড়ে দেশের এসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন- দেলোয়ার মোমেন।। শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।। রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতের  নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার।। রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।। তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের শিক্ষকতার দুই যুগপূর্তি।। কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার- স্বামী পলাতক।। নরসিংদী বৃষ্টির কারনে পশুর হাটে বেচা কেনা কম।। মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু।। ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ।। শেখ কামাল আইটি ট্রেনিংয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে রাজাপুরের মশিউর রহমান তামিম।। সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ।। কুমিল্লা পিটিআই কর্তৃক সততা নৈতিকতা ও শুদ্ধাচার পুরস্কার পেলেন- তানজুরুন নাহার।। জেলা প্রশাসনের উদ্যোগে সদরপুরে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা।। সড়কতো নয় যেন ধান শুকানোর চাতাল।। তিতাসে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত।। ঈদ উপলক্ষে হিলিতে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল বিতারণ।।  পাবনায় হত্যায় মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি পিয়াস সম্পাদক ইকবাল।। পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।। সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত-ফের জলাবদ্ধতার শঙ্কা।। জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আমার নামে মিথ্যাচার চালাচ্ছে- আবুল বাশার  বাদশা।। নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।। ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন।। সুন্দরগঞ্জে পশুর হাট নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে ৩ রাউন্ড গুলি বিনিময়- পুলিশসহ আহত ১০।। নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত আহত -৭ জন।। রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিক সমর্থকদের উপর হামলা।। ৩৬ দিন পর যুবকের লাশ উত্তোলন- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।। শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে।।

কৃষি জমিতে পুকুর খনন বন্ধের দাবিতে মানববন্ধন

  • Reporter Name
  • আপডেট সময় : 05:54:06 pm, Tuesday, 14 March 2023
  • 41 বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার,সিরাজগঞ্জ।।

সিরাজগঞ্জের তাড়াশে তিন ফসলি কৃষি জমিতে পুকুর খনন বন্ধের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।মঙ্গলবার বিকেলে উপজেলার নওগাঁ ইউনিয়নের দেবীপুর মৌজার চাঁকরৌহালী দক্ষিণপাড়া মাঠে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় এলাকার প্রায় ১০০ জন কৃষক ওই মানববন্ধনে অংশগ্রহণ করেন।হাজার হাজার কৃষকের সংসার চলে এই মাঠের ফসল উৎপাদন করে। বিগত সময়ের খনন করা কয়েকটি পুকুরের কারনেই জলাবদ্ধতা হয়ে থাকে বিভিন্ন সময়। নতুন করে আবার পুকুর খনন করলে এই মাঠের প্রতিটি জমিতে জলাবদ্ধতা হয়ে থাকবে এবং বর্ষায় অনেক বাড়ি-ঘর প্লাবিত হবে এলাকাবাসী ও ভূমি মালিকগণদের দাবি স্থানীয় প্রশাসনকে ম্যানেজ ও এলাকার প্রভাবশালীদের যোগসাজসে মহেশ রৌহালী দেবীপুর মৌজায় জোর পূর্বক জমি দখলের মাধ্যমে তিন ফসলি ধানি জমিতে পুকুর খনন চলছে। তবে উপজেলা প্রশাসন নিয়মিত অবৈধ পুকুর খননবন্ধে অভিযান চলমান রয়েছে বলে দাবি করেছেন। চাঁকরেীহালি গ্রামের অসহায় কৃষক মুজাম্মেল হক জানান, সম্প্রতি উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিলে ছোট বড় মিলে অন্তত দের থেকে ২০০ টি পুকুর খননের কাজ চলছে। এসব পুকুর খনন কাজ এলাকায় ব্যবহার করা হচ্ছে অস্ত্রধারী ক্যাডার বাহিনী। তাদের পাহারা বসিয়ে দিনরাত চব্বিশ ঘন্টা অবাধে পুকুর খনন করে চলেছে এলাকার এক শ্রেনীর প্রভাবশালী ব্যক্তিরা। পুকুর খনন বন্ধে মন্ত্রণালয়ের নির্দেশ রয়েছে যে, জমির প্রকৃত (শ্রেণী) পরিবর্তন করা যাবে না। কিন্তু অবৈধ পুকুর খননকারীরা উপজেলা প্রশাসনকে ম্যানেজ করে আইনের প্রতি বৃদ্ধাঙ্গলি দেখিয়ে ফসলি জমিতে চালিযয়ে যাচ্ছে হরদম পুকুর খনন। পুকুর খননের কারণে বিল এলাকার প্রভাবশালী ও ধনাঢ্য ব্যক্তিরা কিছুটা লাভবান হলেও নি:স্ব হয়ে পথে বসতে চলেছে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা।অভিযোগকারী উপজেলার চাঁকরৌহালির জমির মালিক মো ইসাহাক আলী জানান, জমিসহ প্রতিবেশীদের জমি জোর পূর্বক দখল করে পুকুর খনন করার জন্য তাড়াশ উপজেলার হামকুরিয়া গ্রামের ভূমি দস্যু আলাউদ্দিন,ও শামীম, শহিদুল ও রেজা সহ জোর পুর্বক দখল নিয়েছে। সে বিষয়ে ভুমি মালিক সহ ওই এলাকার একাধিক কৃষক উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা ভূমি কমিশনারসহ জেলা প্রশাসকে নিকট ব্যবস্থা গ্রহণে লিখিত অভিযোগ করেছেন। আবেদনে অভিযোগকারী মোঃ ইসাহাক আলী , মোঃ রবিউল করিম, নুরুল ইসলাম, মোজাম্মেল হক আখতার হোসেন সহ অনেকে জানান, জোর পূর্বক জমি দখলের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও থানার ভার প্রাপ্ত কর্মকর্তাকে বার বার জানিয়ে কোন লাভ হয়নি। ফলে কৃষি জমিতে পুকুর খননের
কারনে পাশের জমিগুলো হুমকির মুখে পড়ছে এবং আবাদী জমির পরিমান কমছে ভুক্তভোগী এলাকাবাসী অভিযোগ করেন, তাদেরকে না জানিয়ে রাতারাতি জমিগুলো জবর দখলের মাধ্যমে পুকুর খনন করেছে প্রভাবশালীরা। অসহায় ভূমি মালিকগণ পুকুর খনন কাজে বাধা দিলে হামকুরিয়া গ্রামের আলাউদ্দিন তাদের ক্যাডার বাহিনীর সদস্যরা অবৈধ অস্ত্র নিয়ে প্রান নাশের হুমকি দেয়।এছাড়া অবৈধ পুকুর খনন কাজ অব্যাহত থাকলেও স্থানীয় প্রশাসনের কাছে আবেদন করেও কোন ব্যবস্থা নেননি বলে অভিযোগ এলাকাবাসীর। তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিম বলেন, অবৈধ পুকুর খনন করা কোন সুযোগ নেই। এছাড়া নিয়মিত অবৈধ পুকুর খনন বন্ধে অভিযান চলমান রয়েছে।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।।

কৃষি জমিতে পুকুর খনন বন্ধের দাবিতে মানববন্ধন

আপডেট সময় : 05:54:06 pm, Tuesday, 14 March 2023