Dhaka , Saturday, 9 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।। মানুষকে ভালোবাসেন বলেই তাদের টানে আমেরিকা ছেড়ে দেশের এসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন- দেলোয়ার মোমেন।। শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।। রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতের  নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার।। রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।। তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের শিক্ষকতার দুই যুগপূর্তি।। কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার- স্বামী পলাতক।। নরসিংদী বৃষ্টির কারনে পশুর হাটে বেচা কেনা কম।। মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু।। ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ।। শেখ কামাল আইটি ট্রেনিংয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে রাজাপুরের মশিউর রহমান তামিম।। সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ।। কুমিল্লা পিটিআই কর্তৃক সততা নৈতিকতা ও শুদ্ধাচার পুরস্কার পেলেন- তানজুরুন নাহার।। জেলা প্রশাসনের উদ্যোগে সদরপুরে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা।। সড়কতো নয় যেন ধান শুকানোর চাতাল।। তিতাসে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত।। ঈদ উপলক্ষে হিলিতে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল বিতারণ।।  পাবনায় হত্যায় মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি পিয়াস সম্পাদক ইকবাল।। পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।। সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত-ফের জলাবদ্ধতার শঙ্কা।। জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আমার নামে মিথ্যাচার চালাচ্ছে- আবুল বাশার  বাদশা।। নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।। ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন।। সুন্দরগঞ্জে পশুর হাট নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে ৩ রাউন্ড গুলি বিনিময়- পুলিশসহ আহত ১০।। নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত আহত -৭ জন।। রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিক সমর্থকদের উপর হামলা।। ৩৬ দিন পর যুবকের লাশ উত্তোলন- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।। শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে।।

একাডেমিক কাউন্সিলে গুচ্ছে না থাকার সিদ্ধান্ত ইবির

  • Reporter Name
  • আপডেট সময় : 08:45:28 pm, Sunday, 19 March 2023
  • 34 বার পড়া হয়েছে

ইবি প্রতিনিধি।।

গুচ্ছ পদ্ধতি থেকে বেরিয়ে নিজস্ব প্রক্রিয়ায় ভর্তি কার্যক্রমের সিদ্ধান্ত নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) একাডেমিক কাউন্সিল। রবিবার (১৯ মার্চ) ১২৫তম একাডেমিক কাউন্সিলের (জরুরি) সভায় সর্বসম্মতভাবে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, একাডেমিক কাউন্সিল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক বিষয়ে সিদ্ধান্তের জন্য সর্বোচ্চ কর্তৃপক্ষ। সেখানে আলোচনা শেষে নিজস্ব প্রক্রিয়ায় ভর্তি কার্যক্রমের সিদ্ধান্ত হয়েছে। আজকের সভায় শুধু একটি বিষয়েই আলোচনা হয়েছে। আগামীকাল উপাচার্য ইউজিসির মিটিংয়ে ঢাকায় যাবেন সেখানে তিনি এই সিদ্ধান্ত জানাবেন। পরে বাকী কার্যক্রম শুরু হবে।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, এর আগে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি গত ২৬ ফেব্রুয়ারি কার্যনির্বাহী সভায় গুচ্ছ থেকে বেরিয়ে নিজস্ব ভর্তি কার্যক্রমের সিদ্ধান্ত নেন। পরে সাধারণ সভায়ও এ সিদ্ধান্ত নেয় সমিতি। এসব সিদ্ধান্ত চিঠি আকারে উপাচার্যকে জানানো হয়। পরে গত বুধবার প্রগতিশীল শিক্ষকদের সংগঠন শাপলা ফোরাম, বিএনপিপন্থীদের জিয়া পরিষদ ও সাদা দল এবং জামায়াতপন্থীদের গ্রীন ফোরামের সাথে পৃথকভাবে আলোচনা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সভায় শিক্ষক সংগঠনগুলো গুচ্ছের বিপক্ষে মত দেন।

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার বলেন, আমরা বলেছি যখন একটি ভালো সমন্বিত ভর্তি কার্যক্রমের প্লাটফর্ম হবে তখন ইসলামী বিশ্ববিদ্যালয় তাকে ওয়েলকাম করবে। প্রয়োজনে আমরা আবার অংশগ্রহণ করবো। এর আগ পর্যন্ত আমরা নিজস্ব পদ্ধতিতেই ভর্তি কার্যক্রম চালাবো।

তিনি আরো বলেন, সভায় শিক্ষক সমিতির পক্ষ থেকে আমরা কথা বলেছি। সেখানে আমরা সমিতির পূর্বের সিদ্ধান্ত জানিয়েছি। একইসঙ্গে শিক্ষক সমিতির পক্ষ থেকে কয়েকটি সুপারিশ করেছি। এরমধ্যে রয়েছে, অনতিবিলম্বে ভর্তি কার্যক্রম শুরু করা, পহেলা জুলাই নতুন বর্ষের ক্লাস শুরু করা, আবেদনের জন্য ন্যূনতম ফি নির্ধারণ এবং শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে ভর্তি পরীক্ষার পর শুধু ভর্তি হওয়ার জন্যই ক্যাম্পাসে আসবে বাকী কার্যক্রম অনলাইনে সম্পন্ন করতে করা।

জানা যায়, সকাল ১১টায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে সভা শুরু হয়। উপাচার্য অধ্যাপক শেখ আবদুস সালামের সভাপতিত্বে উপ-উপাচার্য অধ্যাপক মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক আলমগীর হোসেন ভূঁইয়া, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান উপস্থিত ছিলেন। সভায় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক তপন কুমার জোদ্দার কলা অনুষদের ডিন অধ্যাপক হারুন-উর-রশীদ আসকারীসহ বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগের সভাপতিরা বক্তব্য রাখেন।

এদিকে, গুচ্ছ পদ্ধতি থেকে বেরিয়ে নিজস্ব প্রক্রিয়ায় ভর্তি কার্যক্রমের দাবিতে সকাল নয়টায় ক্যাম্পাসের ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যূরালের সামনে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। পরে একাডেমিক কাউন্সিলে নিজস্ব পদ্ধতিতে ভর্তির সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে ও উচ্ছ্বাস প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিতে দেখা গেছে শিক্ষক-শিক্ষার্থীদের। অনেকে এ বিষয়ে শিক্ষক সমিতির নেতৃত্ব ও অবস্থানের প্রশংসা করেন। তবে শিক্ষার্থীদের অনেককে এ সিদ্ধান্ত বাস্তবায়ন নিয়ে সংশয় প্রকাশ করতে দেখা যায়।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।।

একাডেমিক কাউন্সিলে গুচ্ছে না থাকার সিদ্ধান্ত ইবির

আপডেট সময় : 08:45:28 pm, Sunday, 19 March 2023