Dhaka , Saturday, 9 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।। মানুষকে ভালোবাসেন বলেই তাদের টানে আমেরিকা ছেড়ে দেশের এসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন- দেলোয়ার মোমেন।। শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।। রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতের  নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার।। রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।। তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের শিক্ষকতার দুই যুগপূর্তি।। কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার- স্বামী পলাতক।। নরসিংদী বৃষ্টির কারনে পশুর হাটে বেচা কেনা কম।। মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু।। ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ।। শেখ কামাল আইটি ট্রেনিংয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে রাজাপুরের মশিউর রহমান তামিম।। সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ।। কুমিল্লা পিটিআই কর্তৃক সততা নৈতিকতা ও শুদ্ধাচার পুরস্কার পেলেন- তানজুরুন নাহার।। জেলা প্রশাসনের উদ্যোগে সদরপুরে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা।। সড়কতো নয় যেন ধান শুকানোর চাতাল।। তিতাসে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত।। ঈদ উপলক্ষে হিলিতে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল বিতারণ।।  পাবনায় হত্যায় মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি পিয়াস সম্পাদক ইকবাল।। পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।। সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত-ফের জলাবদ্ধতার শঙ্কা।। জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আমার নামে মিথ্যাচার চালাচ্ছে- আবুল বাশার  বাদশা।। নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।। ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন।। সুন্দরগঞ্জে পশুর হাট নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে ৩ রাউন্ড গুলি বিনিময়- পুলিশসহ আহত ১০।। নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত আহত -৭ জন।। রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিক সমর্থকদের উপর হামলা।। ৩৬ দিন পর যুবকের লাশ উত্তোলন- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।। শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে।।

গাজীপুরকে গৃহহীন ও ভূমিহীন ঘোষণা প্রধানমন্ত্রীর

  • Reporter Name
  • আপডেট সময় : 07:15:47 pm, Wednesday, 22 March 2023
  • 34 বার পড়া হয়েছে

মো.ইমরান হোসেন,
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।।

গাজীপুর জেলাকে ভূমি ও গৃহহীন মুক্ত ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার বেলা ১১ টায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে গাজীপুরের শ্রীপুরের নয়াপাড়া আশ্রয়ণ প্রকল্প উদ্বোধন করেন।
শ্রীপুর উপজেলায় নয়াপাড়া গ্রামে সবচেয়ে বড় পরিসরে ১৪২টি ঘর তৈরি করা হয়েছে। ৮ একর ৯০ শতাংশ সরকারি খাস জমির ওপর নির্মাণ করা হয়েছে ঢাকা বিভাগের সর্ববৃহৎ আশ্রয়ণ প্রকল্প। আনুষ্ঠানিকভাবে নয়াপাড়া আশ্রয়ণ প্রকল্পের পাকা বাড়ি পাওয়া ১৪২ পরিবারের মাঝে জমির কাগজপত্র হস্তান্তর করা হয়।

গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান জানান, জাতির পিতার জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে এ প্রকল্পসহ গাজীপুরে ‘ক’ শ্রেণির অন্তর্ভুক্ত ১ হাজার ৮১৭টি ভূমি ও গৃহহীন পরিবারকে জমিসহ ঘর দেওয়া হয়েছে। সরকারি এ প্রকল্পটি বাস্তবায়ন করতে অবৈধ ভূমি দখলমুক্ত করে পরিকল্পনা অনুযায়ী আধুনিক সুযোগ-সুবিধা দিয়ে গড়ে তোলা হয়েছে। দারিদ্র বিমোচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মডেলের পূর্ণাঙ্গ বাস্তবায়ন করা হয়েছে।

এখানে কর্মসংস্থানের সুবিধা, মসজিদ, কবরস্থান, কমিউনিটি সেন্টার পর্যায়ক্রমে গড়ে তোলা হবে। এ আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে গ্রামের ভেতর পূর্ণাঙ্গ এক শহর গড়ে উঠছে। এ প্রকল্পের প্রতিটি ঘর তৈরিতে সরকারিভাবে ব্যয় হয়েছে ২ লাখ ৬৪ হাজার টাকা। এতে রয়েছে স্কুল, মসজিদ, খেলার মাঠ, সুপেয় পানি ও বিদ্যুতের ব্যবস্থা।

কর্মসূচি উদ্বোধনের সময় গাজীপুর-২ আসনের সংসদ সদস্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, গাজীপুর -৩ আসনের সংসদ সদস্য মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ, গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সিমিন হোসেন রিমি, সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি, সংরক্ষিত নারী সংসদ সদস্য শামসুন্নাহার, রুমানা আলী টুসি, ঢাকা রেঞ্জের ডিআইজি মো. নুরুল ইসলাম, গাজীপুর জেলার পুলিশ সুপার কাজী শফিকুল আলম, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম, শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল আলম প্রধান, শ্রীপুর পৌরসভার মেয়র আনিছুর রহমানসহ বিভিন্ন জেলা-উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।।

গাজীপুরকে গৃহহীন ও ভূমিহীন ঘোষণা প্রধানমন্ত্রীর

আপডেট সময় : 07:15:47 pm, Wednesday, 22 March 2023