Dhaka , Saturday, 9 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।। মানুষকে ভালোবাসেন বলেই তাদের টানে আমেরিকা ছেড়ে দেশের এসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন- দেলোয়ার মোমেন।। শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।। রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতের  নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার।। রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।। তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের শিক্ষকতার দুই যুগপূর্তি।। কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার- স্বামী পলাতক।। নরসিংদী বৃষ্টির কারনে পশুর হাটে বেচা কেনা কম।। মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু।। ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ।। শেখ কামাল আইটি ট্রেনিংয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে রাজাপুরের মশিউর রহমান তামিম।। সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ।। কুমিল্লা পিটিআই কর্তৃক সততা নৈতিকতা ও শুদ্ধাচার পুরস্কার পেলেন- তানজুরুন নাহার।। জেলা প্রশাসনের উদ্যোগে সদরপুরে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা।। সড়কতো নয় যেন ধান শুকানোর চাতাল।। তিতাসে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত।। ঈদ উপলক্ষে হিলিতে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল বিতারণ।।  পাবনায় হত্যায় মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি পিয়াস সম্পাদক ইকবাল।। পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।। সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত-ফের জলাবদ্ধতার শঙ্কা।। জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আমার নামে মিথ্যাচার চালাচ্ছে- আবুল বাশার  বাদশা।। নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।। ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন।। সুন্দরগঞ্জে পশুর হাট নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে ৩ রাউন্ড গুলি বিনিময়- পুলিশসহ আহত ১০।। নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত আহত -৭ জন।। রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিক সমর্থকদের উপর হামলা।। ৩৬ দিন পর যুবকের লাশ উত্তোলন- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।। শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে।।

রোজায় জবিতে ৫০ টাকায় ইফতারি আইটেম ৮টি

  • Reporter Name
  • আপডেট সময় : 06:47:24 pm, Thursday, 23 March 2023
  • 39 বার পড়া হয়েছে

রুদ্র দেব নাথ

জবি প্রতিনিধি।।

পবিত্র মাহে রমজান উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে ৫০ টাকায় মিলবে ৮ প্রকার ইফতার আইটেম। ইফতারির সকল ধরনের আইটেম অন্তর্ভুক্ত থাকায় স্বস্তির নিঃশ্বাস ফেলছে বিশ্ববিদ্যালয়ের আশেপাশে থাকা শিক্ষার্থীরা।

আসন্ন রমজান মাসকে সামনে রেখে ৫০ টাকার এই প্যাকেজটি ঘোষণা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিন কতৃপক্ষ।
৫০ টাকার এই প্যাকেজটি রয়েছে আলুর চপ-১ পিস, বেগুণী-১ পিস, পিয়াজু-১ পিস ,খেজুর-২ পিস, মুড়ি, ছোলা-১ বাটি, শরবত- ১ গ্লাস, ফল-১ টি সহ মোট আটটি আইটেম।

প্যাকেজটি সম্পর্কে জানার পর বেশ কিছু শিক্ষার্থীকে স্বস্তির নিঃশ্বাস ফেলতে দেখা গিয়েছে। ক্যান্টিন কতৃপক্ষ জানান, শিক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখে তারা এই আট আইটেমের প্যাকেজটি ঘোষণা করেছেন।

শাহাবুদ্দিন আহমেদ নামের এক শিক্ষার্থী বলেন, রমজান মাসে রাস্তা ঘাটে ইফতার আইটেমের অভাব হয়না। কিন্তু আইটেম গুলো আলাদা আলাদা কিনতে হয়, তাতে বেশি খরচ পড়ে, একসাথে সব আইটেম থাকায় বেশ ভালই হয়েছে।

আসিফ খান নামের আরেক শিক্ষার্থী বলেন, বর্তমানে সব কিছুর দাম বেশি। ৫০ টাকায় আইটেম মোটামুটি ঠিক আছে, বিশ্ববিদ্যালয়ের আসে পাশে যারা থাকে, তারা একসাথে ক্যান্টিনে বসে ইফতার করতে পারবে।

ছাত্র-কল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোঃ আইনুল ইসলাম বলেন, গতবার ৪৫ টাকায় ইফতারি ছিল, এইবার সেটা ৫০ টাকা, সব কিছুর দাম বৃদ্ধি পাচ্ছে, তাই ক্যান্টিন কতৃপক্ষের সাথে কথা বলে, এই দাম নির্ধারণ করেছি, যেন তাদেরও কিছু টাকা থাকে, শিক্ষার্থীদের ও কিছু টাকা সাশ্রয় হয়।

তিনি আরও বলেন, তবে অন্য ধর্মাবল্বী শিক্ষার্থীদের জন্যে গতবছর দুপুরে খাবারের ব্যবস্থা থাকলেও, এইবছর এখনও দুপুরে খাবার রাখার ব্যাপারে সিদ্ধান্ত হয়নি। কারণ গতবছর মাঝামাঝি সময়ে আমি তাদেরকে রিকোয়েস্ট করে খাবারের ব্যবস্থা করলেও, শিক্ষার্থী কম থাকায়, এই বছর তারা তেমন আগ্রহ দেখাচ্ছে না। তবে শিক্ষার্থীর সংখ্যা বেশি হলে, আমি অবশ্যই দুপুরে খাবার ব্যবস্থা করার চেষ্টা করবো।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।।

রোজায় জবিতে ৫০ টাকায় ইফতারি আইটেম ৮টি

আপডেট সময় : 06:47:24 pm, Thursday, 23 March 2023