Dhaka , Saturday, 9 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।। মানুষকে ভালোবাসেন বলেই তাদের টানে আমেরিকা ছেড়ে দেশের এসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন- দেলোয়ার মোমেন।। শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।। রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতের  নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার।। রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।। তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের শিক্ষকতার দুই যুগপূর্তি।। কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার- স্বামী পলাতক।। নরসিংদী বৃষ্টির কারনে পশুর হাটে বেচা কেনা কম।। মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু।। ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ।। শেখ কামাল আইটি ট্রেনিংয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে রাজাপুরের মশিউর রহমান তামিম।। সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ।। কুমিল্লা পিটিআই কর্তৃক সততা নৈতিকতা ও শুদ্ধাচার পুরস্কার পেলেন- তানজুরুন নাহার।। জেলা প্রশাসনের উদ্যোগে সদরপুরে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা।। সড়কতো নয় যেন ধান শুকানোর চাতাল।। তিতাসে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত।। ঈদ উপলক্ষে হিলিতে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল বিতারণ।।  পাবনায় হত্যায় মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি পিয়াস সম্পাদক ইকবাল।। পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।। সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত-ফের জলাবদ্ধতার শঙ্কা।। জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আমার নামে মিথ্যাচার চালাচ্ছে- আবুল বাশার  বাদশা।। নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।। ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন।। সুন্দরগঞ্জে পশুর হাট নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে ৩ রাউন্ড গুলি বিনিময়- পুলিশসহ আহত ১০।। নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত আহত -৭ জন।। রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিক সমর্থকদের উপর হামলা।। ৩৬ দিন পর যুবকের লাশ উত্তোলন- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।। শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে।।

স্বামীর বাড়ি গিয়ে ৮ মাস ধরে মাদ্রাসাছাত্রী নিখোঁজ

  • Reporter Name
  • আপডেট সময় : 07:35:20 pm, Friday, 24 March 2023
  • 29 বার পড়া হয়েছে

মোরেলগঞ্জ(বাগেরহাট) প্রতিনিধি।।

বাগেরহাটের মোরেলগঞ্জ থেকে বিয়ের পর স্বামীর বাড়িতে গিয়ে আর ফিরে আসেনি নুসরাত জাহান(২০) নামে এক তরুনী। ২০২২ সালের জুলাই মাসে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের পশ্চিম চিপা বারইখালী গ্রামের মহিউদ্দিন হাওলাদারের মেয়ে নুসরাতকে এক লক্ষ টাকা দেনমোহর ধার্যে ঝালকাঠিতে বসে বিয়ে দেয়া হয় রাজাপুর উপজেলার কেওতা গ্রামের ইসমাইল হোসেনের ছেলে তরিকুল ইসলামে ওরফে জুবায়ের এর(৩১) সাথে। বিয়ের ১৬দিন পরে নুসরাতকে বরযাত্রীসহকারে আনুষ্ঠানিকভাবে তুলে নিয়ে যায় তার স্বামী ও শ্বশুর। এরপর থেকেই নুসরাত নিখোঁজ।
নুসরাতের বাবা মহিউদ্দিন হাওলাদার জানান, ঝালকাঠির একটি মাদরাসায় চুক্তিভিত্তিক চাকুরির সুবাদে একই প্রতিষ্ঠানে কর্মরত সহকর্মীর মাধ্যমে পরিচয় হয় কেওতা গ্রামের ইসমাইল হোসেন ও তার ছেলে তরিকুল জুবায়েরের সাথে। এ পরিচয়ের সূত্র ধরে বাবা-ছেলে মোরেলগঞ্জে মহিউদ্দিনের বাড়িতে যায় এবং তার মেয়ে নুসরাতকে তরিকুলের সাথে বিয়ের প্রস্তাব দেয়। পরে মুসলিম শরীয়া ও কাবিন রেজিঃমূলে ঝালকাঠি পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাজি মো. নুরুজ্জামানের অফিসে তাদের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের ১৬দিন পরে নুসরাতকে কেওতা গ্রামের স্বামীর বাড়িতে নিয়ে যায় স্বামী পক্ষের লোকেরা। ওই সময় নুসরাতের সাথে তার শশুর বাড়িতে য়ায় ছোট বোন মাফুজা আক্তার(১৫) ও বড় ভগ্নিপতি মামুন শিকদার(৩০)। পরদিন মাফুজা ও মামুনকে মোরেলগঞ্জে ফেরত পাঠিয়ে দেয় নুসরাতের স্বামী ও শ্বশুর। এর পর থেকেই নুসরাত নিখোঁজ ।
মেয়ের সন্ধান পেতে আইনের আশ্রয় নেন মহিউদ্দিন হাওলাদার। ঝালকাঠির বিজ্ঞ মানব পাঁচার দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। মামলাটির তদন্তভার পড়ে পিবিআই’র ওপর। তারা নুসরাতের কোন সন্ধান করতে পারেনি। তবে তারা আদালতে রিপোর্ট দাখিল করে। বাদী মহিউদ্দিন তাতে নারাজি দেন। পরে আবার বিজ্ঞ আদালত মামলার তদন্তভার দেন ঝালকাঠি থানার ওপর।
২৪ মার্চ শুক্রবার মুঠোফোনে কথা হয় মামলাটির বর্তমান তদন্তকারী কর্মকর্তা ঝালকাঠি থানার এসআই গোবিন্দ মন্ডলের সঙ্গে। মামলাটির তদন্ত চলছে বলে জানান তিনি ।
এদিকে মেয়ের সন্ধান পেতে গণমাধ্যম কর্মীদের দারস্থ হয়েছেন মহিউদ্দিন হাওলাদার। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে মোরেলগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন তিনি। এসময় তার স্ত্রী মানসুরা বেগম ও অপর ৩ শিশু সন্তান উপস্থিত ছিলেন।
সাংবাদিক সম্মেলনে মহিউদ্দিন হাওলাদার ও তার স্ত্রী তাদের মেয়ে নুসরাতকে ফিরে পেতে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।।

স্বামীর বাড়ি গিয়ে ৮ মাস ধরে মাদ্রাসাছাত্রী নিখোঁজ

আপডেট সময় : 07:35:20 pm, Friday, 24 March 2023