Dhaka , Friday, 8 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।। মানুষকে ভালোবাসেন বলেই তাদের টানে আমেরিকা ছেড়ে দেশের এসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন- দেলোয়ার মোমেন।। শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।। রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতের  নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার।। রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।। তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের শিক্ষকতার দুই যুগপূর্তি।। কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার- স্বামী পলাতক।। নরসিংদী বৃষ্টির কারনে পশুর হাটে বেচা কেনা কম।। মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু।। ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ।। শেখ কামাল আইটি ট্রেনিংয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে রাজাপুরের মশিউর রহমান তামিম।। সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ।। কুমিল্লা পিটিআই কর্তৃক সততা নৈতিকতা ও শুদ্ধাচার পুরস্কার পেলেন- তানজুরুন নাহার।। জেলা প্রশাসনের উদ্যোগে সদরপুরে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা।। সড়কতো নয় যেন ধান শুকানোর চাতাল।। তিতাসে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত।। ঈদ উপলক্ষে হিলিতে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল বিতারণ।।  পাবনায় হত্যায় মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি পিয়াস সম্পাদক ইকবাল।। পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।। সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত-ফের জলাবদ্ধতার শঙ্কা।। জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আমার নামে মিথ্যাচার চালাচ্ছে- আবুল বাশার  বাদশা।। নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।। ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন।। সুন্দরগঞ্জে পশুর হাট নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে ৩ রাউন্ড গুলি বিনিময়- পুলিশসহ আহত ১০।। নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত আহত -৭ জন।। রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিক সমর্থকদের উপর হামলা।। ৩৬ দিন পর যুবকের লাশ উত্তোলন- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।। শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে।।

মৃত্যুর এক বছর পর জীবিত হলেন আবুল কাশেম

  • Reporter Name
  • আপডেট সময় : 04:30:08 pm, Friday, 31 March 2023
  • 34 বার পড়া হয়েছে

মোঃ সৌরভ হোসাইন (সবুজ)

স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জ।।

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মৃত্যুর এক বছর পর জীবিত হলেন বৃদ্ধ আবুল কাশেম! ভোটার তালিকায় মৃত্যু দেখানোর এক বছর পর জীবিত হয়েছেন তিনি।

জানা গেছে,আবুল কাশেম উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের বন্যাকান্দী গ্রামের মৃত কোরপ আলী প্রামাণিকের ছেলে। বর্তমানে তার বয়স ৭৩ বছর। ২০২২ সালের প্রথম দিকে ভোটার তালিকা হালনাগাদ করার সময় আবুল কাশেমকে মৃত দেখানো হয়। কিন্তু বিষয়টি জানতেন না আবুল কাশেম। ভুক্তভোগি বয়স্ক ভাতার কার্ডের আবেদন করতে ইউনিয়ন পরিষদ তথ্যসেবা কেন্দ্রে গিয়ে জানতে পারেন তিনি মৃত। এরপর তিনি উল্লাপাড়া নির্বাচন কমিশনের অফিসে এক বছর ধরে ঘুরেছেন মৃত দেখানো জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য।

আবুল কাশেম অভিযোগ করে জানান, গত একবছর আগে তার ভোটার আইডি কার্ড অজ্ঞাত কারণে বাতিল হওয়ায় তিনি তার প্রয়োজনীয় সাংসারিক বা সামাজিক কোন কাজ করতে পারেননি। পূর্বের কার্ড দিয়ে কাজ করতে গেলে সর্বত্রই তাকে বলা হয় কার্ডটি তার বাতিল হয়ে গেছে বা অনলাইনে এর কোন তথ্য পাওয়া যায় না। বয়স্ক ভাতার একটি কার্ড করার জন্য অনেক চেষ্টা করেও ভোটার আইডি কার্ড কার্যকর না থাকায় তা সম্ভব হয়নি। ফলে তাকে পোহাতে হয়েছে অনেক ভোগান্তি। এতদিনে তিনি জানতে পারেন ভোটার তালিকা থেকে তার নামটি মৃত হিসাবে বাদ দেওয়া হয়েছে।

তিনি জানান,পরে উপজেলা নির্বাচন অফিসে বিষয়টি জানিয়ে একটি আবেদন করেন তিনি। অবশেষে মঙ্গলবার (২৮ মার্চ) নির্বাচন অফিস থেকে তাকে জীবিত দেখিয়ে ভোটার তালিকায় পুনর্বহাল করে নতুন ভোটার আইডি কার্ড প্রদান করা হয় বলে উল্লেখ করেন ভুক্তভোগী আবুল কাশেম।

এ ব্যাপারে উল্লাপাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মাসুদ রানা বৃদ্ধ আবুল কাশেমকে হালনাগাদ ভোটার তালিকায় মৃত দেখানোর বিষয়টির কথা স্বীকার করে দুঃখ প্রকাশ করে জানান,যারা ভোটার তালিকা হালনাগাদের দায়িত্ব পালন করেছেন মূলত তাদের ভুলেই এই ঘটনাটি ঘটেছে। এ বিষয়ে তাকে আগে জানানো হয়নি। তবে আবুল কাশেমের আবেদনের প্রেক্ষিতে দ্রুত তার ভোটার তালিকা সংশোধন করে তাকে নতুন আইডি কার্ড করে দেওয়া হয়েছে।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।।

মৃত্যুর এক বছর পর জীবিত হলেন আবুল কাশেম

আপডেট সময় : 04:30:08 pm, Friday, 31 March 2023