Dhaka , Sunday, 10 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।। মানুষকে ভালোবাসেন বলেই তাদের টানে আমেরিকা ছেড়ে দেশের এসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন- দেলোয়ার মোমেন।। শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।। রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতের  নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার।। রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।। তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের শিক্ষকতার দুই যুগপূর্তি।। কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার- স্বামী পলাতক।। নরসিংদী বৃষ্টির কারনে পশুর হাটে বেচা কেনা কম।। মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু।। ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ।। শেখ কামাল আইটি ট্রেনিংয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে রাজাপুরের মশিউর রহমান তামিম।। সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ।। কুমিল্লা পিটিআই কর্তৃক সততা নৈতিকতা ও শুদ্ধাচার পুরস্কার পেলেন- তানজুরুন নাহার।। জেলা প্রশাসনের উদ্যোগে সদরপুরে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা।। সড়কতো নয় যেন ধান শুকানোর চাতাল।। তিতাসে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত।। ঈদ উপলক্ষে হিলিতে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল বিতারণ।।  পাবনায় হত্যায় মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি পিয়াস সম্পাদক ইকবাল।। পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।। সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত-ফের জলাবদ্ধতার শঙ্কা।। জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আমার নামে মিথ্যাচার চালাচ্ছে- আবুল বাশার  বাদশা।। নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।। ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন।। সুন্দরগঞ্জে পশুর হাট নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে ৩ রাউন্ড গুলি বিনিময়- পুলিশসহ আহত ১০।। নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত আহত -৭ জন।। রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিক সমর্থকদের উপর হামলা।। ৩৬ দিন পর যুবকের লাশ উত্তোলন- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।। শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে।।

ইউএনও’র বদলীর খবরে ছাত্রলীগের মিষ্টি বিতরণ

  • Reporter Name
  • আপডেট সময় : 04:04:04 pm, Thursday, 6 April 2023
  • 122 বার পড়া হয়েছে

জামালপুর প্রতিনিধি।।

জামালপুরের সরিষাবাড়ীতে উপজেলা নির্বাহী অফিসার বদলীর খবর পেয়ে এলাকায় মিষ্টি বিতরণ করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।
বুধবার রাতে (ইউএনও) উপমা ফারিসার বদলীর খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করতে দেখা যায়। তবে তার পরিবর্তে এখনো কাউকে ঐ পদের দ্বায়িত্ব দেওয়া হয়নি।

উপজেলা নির্বাহী কার্যালয় সুত্রে জানা যায়,
বুধবার (৫ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে বদলীর আদেশ দেয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জারিকৃত ঐ প্রজ্ঞাপনে তাকে খুলনা বিভাগে ন্যাস্ত করা হয়েছে।

এদিকে গত ২২ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয়ে সচিব মেজবাহ উদ্দিন চৌধুরী বরাবর ইউএনও উপমা ফারিসার অপসারণের দাবীতে বিভিন্ন অনিয়মের চিত্র তুলে ধরে স্থানীয় এক সাংবাদিক আবেদন করেন। লিখিত অভিযোগে তিনি জানান, সরিষাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উপমা ফারিসা ২০২১ সালের ২৯ আগস্ট সরিষাবাড়ীতে যোগদান করেন। যোগদানের পর থেকে তিনি টিআর, জিআর,কাবিখা, এডিপি, এলজিএসপি,১% সহ উপজেলা পরিষদের সরকারি বরাদ্দে নানা অনিয়ম,ক্ষমতার অপব্যবহার ও প্রকাশ্যে ঘুষ-বাণিজ্য,ভুয়া বিল বাউচার,১০% না দিলে বিল পাশ না করা,বেনামি একাউন্টের মাধ্যমে লাখ লাখ টাকা স্থানান্তর সহ বিভিন্ন কৌশলে অর্থ আত্মসাৎ করে আসছিলেন।

এছাড়াও উপজেলা নাগরিক কমিটির ব্যানারে তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের চিত্র তুলে ধরে ঘন্টাব্যাপী মানববন্ধন ও ঝাড়ু মিছিল করা হয়েছিল। বুধবার উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসার বদলীর খবর ছড়িয়ে পড়লে স্থানীয় আরামনগর বাজারে সর্ব সাধারনর মাঝে মিষ্টি বিতরণ করে আনন্দ উল্লাস করে নাগরিক কমিটি ও ছাত্রলীগের একাংশ নেতাকর্মীরা।

পৌর ও উপজেলা ছাত্রলীগের নেতা মারুফ হোসেন, রাজু আহম্মেদ, নোমান মিয়া, সাবেক কাউন্সিল জহুরুল ইসলামসহ অনেকেই বলেন,
ইউএনও উপমা ফারিসা সরিষাবাড়ীতে যোগদানের পর থেকেই নানা অনিয়মের সাথে জড়িয়ে পড়েন। তার বদলী হওয়ায় এলাকাবাসী অনেক খুশি। এই আনন্দে আমরা সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করছি।

এ ব্যাপারে ইউএনও’ র অফিস সহকারি জাহাঙ্গীর আলম জানান, স্যারের বদলীর আদেশ হয়েছে। তবে এটি সরকারের চলমান প্রক্রিয়ার অংশ।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।।

ইউএনও’র বদলীর খবরে ছাত্রলীগের মিষ্টি বিতরণ

আপডেট সময় : 04:04:04 pm, Thursday, 6 April 2023