Dhaka , Friday, 8 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।। মানুষকে ভালোবাসেন বলেই তাদের টানে আমেরিকা ছেড়ে দেশের এসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন- দেলোয়ার মোমেন।। শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।। রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতের  নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার।। রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।। তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের শিক্ষকতার দুই যুগপূর্তি।। কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার- স্বামী পলাতক।। নরসিংদী বৃষ্টির কারনে পশুর হাটে বেচা কেনা কম।। মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু।। ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ।। শেখ কামাল আইটি ট্রেনিংয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে রাজাপুরের মশিউর রহমান তামিম।। সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ।। কুমিল্লা পিটিআই কর্তৃক সততা নৈতিকতা ও শুদ্ধাচার পুরস্কার পেলেন- তানজুরুন নাহার।। জেলা প্রশাসনের উদ্যোগে সদরপুরে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা।। সড়কতো নয় যেন ধান শুকানোর চাতাল।। তিতাসে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত।। ঈদ উপলক্ষে হিলিতে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল বিতারণ।।  পাবনায় হত্যায় মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি পিয়াস সম্পাদক ইকবাল।। পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।। সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত-ফের জলাবদ্ধতার শঙ্কা।। জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আমার নামে মিথ্যাচার চালাচ্ছে- আবুল বাশার  বাদশা।। নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।। ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন।। সুন্দরগঞ্জে পশুর হাট নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে ৩ রাউন্ড গুলি বিনিময়- পুলিশসহ আহত ১০।। নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত আহত -৭ জন।। রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিক সমর্থকদের উপর হামলা।। ৩৬ দিন পর যুবকের লাশ উত্তোলন- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।। শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে।।

জগন্নাথপুরে চলছে বোরো ধান কাটার ধুম

  • Reporter Name
  • আপডেট সময় : 10:31:33 pm, Wednesday, 12 April 2023
  • 128 বার পড়া হয়েছে

নিকেশ বৈদ্য

,জগন্নাথপুর (সুনামগঞ্জ)।।

সুনামগঞ্জের জগন্নাথপুরে বোরো ধান কাটার ধুম পড়েছে। জমিতে বাম্পার ফসল পেয়ে কৃষকদের মুখে ফুটে উঠেছে তৃপ্তির হাসি। এ যেন হাওর ও মাঠে-ময়দানে সেই চিরচেনা গ্রাম বাংলার নয়নাভিরাম দৃশ্য ভেসে উঠছে। প্রখর রোদে চারদিকে বাড়ছে বৈশাখের ব্যস্ততা। বিস্তৃত হাওরজুড়ে পাকা-আধাপাকা ধান বাতাসের তালেতালে দুলছে। ধানের মৌমৌ গন্ধ চারদিকে ছড়িয়ে পড়েছে। কার আগে কে ধান কেটে গোলায় তুলবেন, এ নিয়ে হাওরে কৃষকদের মাঝে তুমুল প্রতিযোগিতা চলছে। প্রযুক্তির আশির্বাদে এখন ধান কাটা ও মাড়াই করা অনেক সহজ হয়ে গেছে। এর মধ্যে কেউ শ্রমিক দিয়ে ও আবার কেউ মেশিন দিয়ে ধান কাটছেন। এক কথায় যে যেভাবে পারছেন, জমি থেকে ধান কেটে তোলায় তুলছেন।
১২ এপ্রিল বুধবার সরেজমিনে দেখা যায়, জগন্নাথপুর উপজেলার সবচেয়ে বড় নলুয়ার হাওর সহ অন্যান্য হাওরে ধানকাটা, মাড়াই করা, হাওর থেকে বাড়িতে নেয়া, মাঠে শুকানো ও সবশেষে গেলায় তোলা নিয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষক-কৃষাণী সহ শ্রমিকরা। প্রথমে আগাম জাতের ছোট ধানের ফলন নষ্ট হওয়া ও ভারি বৃষ্টিপাতে জমিতে জলাবদ্ধতা লেগে যাওয়া সহ নানা কারণে কৃষকরা রীতিমতো নিরাশ ও আতঙ্কিত হয়ে পড়েন।
তবে চলতি সপ্তাহে কাঠফাটা রোদে সবকিছু স্বাভাবিক হয়ে যায়। প্রচন্ড রোদের প্রভাবে দ্রæত পাকতে শুরু করে জমির ধান। যে কারণে গত কয়েক দিন ধরে উপজেলার সকল হাওরে কমবেশি ধান কাটার ধুম পড়েছে। এর মধ্যে এবার জমিতে যারা বড় ও মাঝারি জাতের ধান আবাদ করেছিলেন তারাই বাম্পার ফলন পাচ্ছেন। আর যারা অল্প সময়ের মধ্যে সবার আগে ধান কাটার আশায় ছোট ধান আবাদ করেছিলেন, তারাই কমবেশি ক্ষতিগ্রস্ত হন বলে স্থানীয় কৃষকরা জানান।
এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ বলেন, এবার জগন্নাথপুর উপজেলায় ২০ হাজার ৩৪০ হেক্টর বোরো জমি আবাদ হয়েছে। গত কয়েক দিন ধরে পুরোদমে ধান কাটা চলছে। আশা করছি, লক্ষ্যমাত্রার অধিক ফলন কৃষকদের গোলায় উঠবে।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।।

জগন্নাথপুরে চলছে বোরো ধান কাটার ধুম

আপডেট সময় : 10:31:33 pm, Wednesday, 12 April 2023