Dhaka , Friday, 8 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।। মানুষকে ভালোবাসেন বলেই তাদের টানে আমেরিকা ছেড়ে দেশের এসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন- দেলোয়ার মোমেন।। শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।। রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতের  নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার।। রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।। তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের শিক্ষকতার দুই যুগপূর্তি।। কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার- স্বামী পলাতক।। নরসিংদী বৃষ্টির কারনে পশুর হাটে বেচা কেনা কম।। মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু।। ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ।। শেখ কামাল আইটি ট্রেনিংয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে রাজাপুরের মশিউর রহমান তামিম।। সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ।। কুমিল্লা পিটিআই কর্তৃক সততা নৈতিকতা ও শুদ্ধাচার পুরস্কার পেলেন- তানজুরুন নাহার।। জেলা প্রশাসনের উদ্যোগে সদরপুরে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা।। সড়কতো নয় যেন ধান শুকানোর চাতাল।। তিতাসে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত।। ঈদ উপলক্ষে হিলিতে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল বিতারণ।।  পাবনায় হত্যায় মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি পিয়াস সম্পাদক ইকবাল।। পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।। সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত-ফের জলাবদ্ধতার শঙ্কা।। জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আমার নামে মিথ্যাচার চালাচ্ছে- আবুল বাশার  বাদশা।। নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।। ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন।। সুন্দরগঞ্জে পশুর হাট নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে ৩ রাউন্ড গুলি বিনিময়- পুলিশসহ আহত ১০।। নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত আহত -৭ জন।। রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিক সমর্থকদের উপর হামলা।। ৩৬ দিন পর যুবকের লাশ উত্তোলন- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।। শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে।।

রূপগঞ্জে অভিনব কায়দায় স্ত্রী হত্যার ঘটনা

  • Reporter Name
  • আপডেট সময় : 08:56:32 pm, Monday, 24 April 2023
  • 131 বার পড়া হয়েছে

মোঃআবু কাওছার মিঠু
(নারায়ণগঞ্জ) সংবাদদাতা।।

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের নতুন বাজার এলাকার গৃহবধূ মৌসুমী আক্তার (২৮) হত্যার ঘটনায় গতকাল ২৪ এপ্রিল রবিবার স্বামী শরিফুল ইসলাম রাসেলের (৩২) দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গত ১৯
এপ্রিল ঈদের কেনাকাটার নাম করে মৌসুমী আক্তারকে অভিনব কায়দায় শ্বাস রোধ করে হত্যা করা হয়।
পুলিশ জানায়,
রূপগঞ্জের গোলাকান্দাইল নতুন বাজার এলাকায় মৃত করিম হায়দারের মেয়ে মৌসুমী আক্তারের সঙ্গে গত ২০০৯ সালে গোলাকান্দাইল দক্ষিণপাড়া গ্রামের নেওয়াজ আহম্মেদের ছেলে শরিফুল ইসলাম রাসেলের বিয়ে হয়।
বিয়ের পর থেকে স্বামীর মাদক সেবন ও পরকিয়ার প্রতিবাদ করে আসছে গৃহবধূ
মৌসুমী আক্তার। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই বাক্বিতন্ডা হয়ে আসছিলো। গত
জানুয়ারি মাসে মৌসুমী আক্তারকে বেদম প্রহার করে তার বাপের বাড়ি পাঠিয়ে
দেয় শরিফুল ইসলাম। গত ৮ এপ্রিল গ্রাম্য সালিস ও আত্মীয় স্বজনদের মাধ্যমে
মৌসুমী আক্তারকে বাড়িতে ফিরিয়ে আনে শরিফুল ইসলাম রাসেল।
গত ১৯ এপ্রিল রাত সাড়ে ৮ টায় তাদের আট বছর বয়সের ছেলে মাহিনকে ঘুম পারিয়ে ঈদের কেনাকাটা করতে স্ত্রী মৌসুমী আক্তারকে সঙ্গে নিয়ে রূপগঞ্জের ভুলতা গাউছিয়া মার্কেটে যায় শরিফুল ইসলাম। রাত সাড়ে ১০ টায় মার্কেট থেকে বাড়ি ফেরার পথে ঢাকা বাইপাস
সড়কের সোনারগাঁ থানার শিংলাবো এলাকায় নিয়ে শ্বাস রোধে মৌসুমী আক্তারকে হত্যা করা হয়।

পরে তাদের ঈদের কেনাকাটার পণ্য ডাকাতরা লুটে নিয়ে মৌসুমী
আক্তারকে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে। শরিফুল ইসলাম রাসেলকে বেদম মারপিট করা হয়েছে মর্মে আত্মীয় স্বজনদের কাছে মোবাইল ফোনে সে জানায়। আত্মীয় স্বজনরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৌসুমী আক্তারকে মৃত ঘোষণা করে। এসময় শরিফুল ইসলামকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।এ ঘটনায় মৌসুমী আক্তারের ছোট ভাই শাহ্জালাল বাদী হয়ে শরিফুল ইসলাম রাসেলকে নামীয় ও অজ্ঞাত ২/৩ জনকে আসামী করে সোনারগাঁ থানায় মামলা
দয়ের করেছেন। মামলার বাদী শাহজালাল বলেন, ভুলতা গাউছিয়া মার্কেট থেকে দেড় কিলোমিটার দক্ষিণে শরিফুল ইসলামের রাসেলের বাড়ি। আর ভুলতা গাউছিয়া মার্কেট থেকে ঘটনাস্থল সোনারগাঁ থানার শিংলাবো এলাকা ৫ কিলোমিটার দূরে। তারা বাড়িতে না গিয়ে সোনারগাঁয়ের শিংলাবো এলাকায় চলে যায়। সেখানেই মৌসুমী আক্তারকে হত্যা করা হয়। তাতে প্রমাণিত হয় হত্যা কান্ডটি সুপরিকল্পিত।

মামলা তদন্তকারী কর্মকর্তা ও সোনারগাঁ থানার তালতলা পুলিশ
ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর জাকির রব্বানী বলেন, আসামী শরিফুল ইসলামকে
গোলাকান্দাইল এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। আদালত তার ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে।
সোনারগাঁ থানা ওসি মাহাবুব আলম বলেন, হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।।

রূপগঞ্জে অভিনব কায়দায় স্ত্রী হত্যার ঘটনা

আপডেট সময় : 08:56:32 pm, Monday, 24 April 2023