Dhaka , Friday, 8 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।। মানুষকে ভালোবাসেন বলেই তাদের টানে আমেরিকা ছেড়ে দেশের এসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন- দেলোয়ার মোমেন।। শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।। রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতের  নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার।। রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।। তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের শিক্ষকতার দুই যুগপূর্তি।। কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার- স্বামী পলাতক।। নরসিংদী বৃষ্টির কারনে পশুর হাটে বেচা কেনা কম।। মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু।। ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ।। শেখ কামাল আইটি ট্রেনিংয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে রাজাপুরের মশিউর রহমান তামিম।। সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ।। কুমিল্লা পিটিআই কর্তৃক সততা নৈতিকতা ও শুদ্ধাচার পুরস্কার পেলেন- তানজুরুন নাহার।। জেলা প্রশাসনের উদ্যোগে সদরপুরে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা।। সড়কতো নয় যেন ধান শুকানোর চাতাল।। তিতাসে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত।। ঈদ উপলক্ষে হিলিতে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল বিতারণ।।  পাবনায় হত্যায় মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি পিয়াস সম্পাদক ইকবাল।। পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।। সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত-ফের জলাবদ্ধতার শঙ্কা।। জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আমার নামে মিথ্যাচার চালাচ্ছে- আবুল বাশার  বাদশা।। নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।। ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন।। সুন্দরগঞ্জে পশুর হাট নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে ৩ রাউন্ড গুলি বিনিময়- পুলিশসহ আহত ১০।। নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত আহত -৭ জন।। রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিক সমর্থকদের উপর হামলা।। ৩৬ দিন পর যুবকের লাশ উত্তোলন- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।। শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে।।

রাখাইন সফরে যাচ্ছে রোহিঙ্গা প্রতিনিধি দল 

  • Reporter Name
  • আপডেট সময় : 07:56:44 pm, Wednesday, 3 May 2023
  • 181 বার পড়া হয়েছে
কক্সবাজার জেলা প্রতিনিধি।।
রোহিঙ্গা প্রত্যাবাসনকে উৎসাহিত করার জন্য কনফিডেন্স বিল্ডিং পদক্ষেপের অংশ হিসেবে রোহিঙ্গাদের একটি প্রতিনিধি দল রাখাইন সফর করবে। প্রত্যাবাসনের জন্য সহায়ক পরিবেশ তৈরি হয়েছে কি না, বাংলাদেশি কর্মকর্তারাসহ সঙ্গে ২০ জনের রোহিঙ্গা দলের শুক্রবার (৫ মে) রাখাইন সফর করার কথা রয়েছে। তাদের মতামতের ভিত্তিতে প্রথম দফায় ১ হাজার ১০০-এর বেশি রোহিঙ্গাকে ফেরত পাঠানোর প্রস্তুতি রয়েছে। সবকিছু ঠিক থাকলে দ্রুত তাদের ফেরত পাঠানো হবে।
গত ১৮ এপ্রিল রোহিঙ্গা প্রত্যাবাসন-সংক্রান্ত এই পাইলট প্রকল্প বাস্তবায়নের জন্য কুনমিংয়ে চীনের সহযোগিতায় বাংলাদেশ ও মিয়ানমার বৈঠক করেছে। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন মিয়ানমার ও চীনের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বর্ষার আগে প্রত্যাবাসনের পাইলট প্রকল্প শুরুর বিষয়ে আলোচনা হয়।
এ ছাড়া গত মার্চে বাংলাদেশের রাষ্ট্রদূতসহ মোট ১১টি দেশের কূটনীতিকদের রাখাইনে রোহিঙ্গাদের জন্য তৈরি করা বিভিন্ন কাঠামো ঘুরিয়ে দেখানো হয়।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, ফেরত যাওয়ার জন্য রোহিঙ্গাদের আত্মবিশ্বাস দিতে হবে এবং এ জন্য তাদের সরেজমিনে পরিস্থিতি দেখানোর জন্য রাখাইন সফর করা হচ্ছে। রোহিঙ্গাদের সফরের এক সপ্তাহ পর মিয়ানমার থেকে একটি প্রতিনিধি দল কক্সবাজারে আসবে রোহিঙ্গাদের সঙ্গে বৈঠক করার জন্য।
তিনি আরও বলেন, এর আগে চীনের মধ্যস্থতায় দুবার রোহিঙ্গা প্রত্যাবাসনের উদ্যোগ নেওয়া হয়েছিল। সব প্রস্তুতি থাকা সত্ত্বেও রোহিঙ্গাদের অনাগ্রহের কারণে তা সম্ভব হয়নি। ওই অভিজ্ঞতা থেকে অত্যন্ত সতর্কতার সঙ্গে এগোচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আগামী ২৪ মে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিজে রোহিঙ্গা গণহত্যা মামলার কাগজ জমা দিতে হবে মিয়ানমারকে। তার আগে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করার একটি তাগিদ আছে তাদের পক্ষ থেকে।
এ বিষযে একটি সূত্র জানায়, চীনের কুনমিংয়ের বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসন পরিকল্পনা জানতে চেয়েছিল বাংলাদেশ। কয়েকটি বিষয়ে এখনও মতপার্থক্য আছে। এ ছাড়া এ বছর আরও ছয় হাজার রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়েও আলোচনা হয়েছে।
মতপার্থক্য বিষয়ে জানতে চাইলে ওই কর্মকর্তা বলেন, চুক্তি অনুযায়ী প্রতিদিন ৩০০ করে সপ্তাহে পাঁচ দিন প্রত্যাবাসনের কথা রয়েছে। কিন্তু মিয়ানমার তাদের প্রস্তুতির ঘাটতির জন্য প্রতিদিন ৩০ জন করে নিতে চাইছে।
বর্তমান প্রত্যাবাসন উদ্যোগ ও সম্ভাব্য ছয় হাজার রোহিঙ্গা প্রত্যাবাসন করা সম্ভব হলে পরবর্তী করণীয় ঠিক করার জন্য আগামী ডিসেম্বরে আবার বৈঠক হবে বলে জানান তিনি
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।।

রাখাইন সফরে যাচ্ছে রোহিঙ্গা প্রতিনিধি দল 

আপডেট সময় : 07:56:44 pm, Wednesday, 3 May 2023