Dhaka , Friday, 8 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।। মানুষকে ভালোবাসেন বলেই তাদের টানে আমেরিকা ছেড়ে দেশের এসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন- দেলোয়ার মোমেন।। শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।। রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতের  নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার।। রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।। তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের শিক্ষকতার দুই যুগপূর্তি।। কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার- স্বামী পলাতক।। নরসিংদী বৃষ্টির কারনে পশুর হাটে বেচা কেনা কম।। মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু।। ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ।। শেখ কামাল আইটি ট্রেনিংয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে রাজাপুরের মশিউর রহমান তামিম।। সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ।। কুমিল্লা পিটিআই কর্তৃক সততা নৈতিকতা ও শুদ্ধাচার পুরস্কার পেলেন- তানজুরুন নাহার।। জেলা প্রশাসনের উদ্যোগে সদরপুরে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা।। সড়কতো নয় যেন ধান শুকানোর চাতাল।। তিতাসে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত।। ঈদ উপলক্ষে হিলিতে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল বিতারণ।।  পাবনায় হত্যায় মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি পিয়াস সম্পাদক ইকবাল।। পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।। সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত-ফের জলাবদ্ধতার শঙ্কা।। জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আমার নামে মিথ্যাচার চালাচ্ছে- আবুল বাশার  বাদশা।। নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।। ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন।। সুন্দরগঞ্জে পশুর হাট নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে ৩ রাউন্ড গুলি বিনিময়- পুলিশসহ আহত ১০।। নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত আহত -৭ জন।। রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিক সমর্থকদের উপর হামলা।। ৩৬ দিন পর যুবকের লাশ উত্তোলন- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।। শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে।।

বেদনা দও ৫০ বছর পর বীরাঙ্গনার স্বীকৃতি পেয়েছে

  • Reporter Name
  • আপডেট সময় : 07:39:28 pm, Thursday, 11 May 2023
  • 179 বার পড়া হয়েছে

অরবিন্দ রায়

স্টাফ রির্পোটার।।

নরসিংদীর পলাশের বেদনা দত্ত ৫০ বছর পর বীরাঙ্গনার স্বীকৃতি পেয়েছে। স্বাধীনতার সুদীর্ঘ ৫০টি বছর যার খোঁজ কেউ নেয়নি, সেই বেদনা দত্তই পেয়েছে বীরাঙ্গনার রাষ্ট্রীয় স্বীকৃতি। ১৯৭১ সালে দেশে মহান মুক্তিযুদ্ধে নির্যাতনের স্বীকার হয়েছেন অসংখ্য নারী। বিজয়ের ৫০ বছরে বেদনাকে দেওয়া হয় বীরাঙ্গনার স্বীকৃতি। স্বীকৃতি পেয়ে খুশি বেদনা দত্তসহ তার প্রতিবেশীরা।
বেদনা দত্তের বাড়ি নরসিংদীর পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের বরিবাড়ি এলাকায়। মুক্তিযুদ্ধ চলাকালীন সময় মুক্তিবাহিনীদের রান্না করে খাওয়াতেন, তাদের বিভিন্নভাবে সহায়তা করতেন। ঐ সময় জিনারদী বরিবাড়ি রেল ব্রিজের নিচে পাকিস্তানিদের ক্যাম্প ছিলো। ক্যাম্পে থাকা সিরাজ নামে এক রাজাকারের চোখ পড়ে বিধবা বেদনা দত্তের উপর। ঘরে ছোট্ট তিনটি শিশু সন্তান তার উপর আবার ইজ্জতের কথা চিন্তা করে তার কুপ্রস্তাবে রাজি না হওয়ায় বেদনাকে তুলে দেওয়া হয় পাকিস্তানিদের হাতে। নরপশুরা তাকে ৩দিন ক্যাম্পে রেখে পাশবিক নির্যাতন করে। পরে মৃত ভেবে জঙ্গলে ফেলে দেয়। অবশেষে ৪দিন পর কৌশলে বাড়ি ফেরেন তিনি। গ্রাম্য চিকিৎসকের সহায়তায় কিছুটা সুস্থ হয়ে অবহেলা, বঞ্চনা আর লোক লজ্জায় সন্তানদের নিয়ে এলাকা ছেড়ে চলে যান বেদনা। শরীরের বিভিন্ন অংশে, কপালে ও মুখে আজও ক্ষতচিহ্ন দেখে কান্নায় ভেঙে পড়েন তিনি।
বেদনা দত্ত জানান, দীর্ঘদিন পর নিজ বাড়িতে এসে বীরাঙ্গনার মেয়ে হওয়ায় জোসনা দত্তকে বিয়ে দিতে পারেননি। যার ফলে মেয়েটি আজ পাগল প্রায়। বাড়িতে এসে অন্যের বাড়িতে কাজ করে ও লতা-পাতা খেয়ে জীবিকা নির্বাহ করছেন। সম্প্রতি সরকারিভাবে প্রাপ্ত ভিজিডি চালই তার একমাত্র ভরসা।

বেদনা দত্তের আবেদনের প্রেক্ষিতে স্থানীয় প্রশাসনের সুপারিশক্রমে সরকার বেদনা দত্তকে বীরাঙ্গনা হিসেবে গেজেটভুক্ত করেন। বিজয় দিবসে তাকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে। দীর্ঘ ৫০ বছর পর হলেও তাকে স্বীকৃতি দেওয়ায় সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান বেদনা দত্ত। যেই বেদনা দত্ত দেশের মুক্তিকামী মানুষের জন্য সাহায্য করতে গিয়ে এত নির্যাতন সহ্য করেছেন তাকে যেন পূর্ণ মর্যাদা দান করা হয়। তিনি অন্যের বাড়িতে কাজ করেছেন। বিল থেকে লতাপাতা এনে খেয়ে দিন পার করেছেন। তিনি আজ বীরাঙ্গনা স্বীকৃতি পাওয়ায় খুশী এলাকাবাসী।
জিনারদী ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুলতান উদ্দিন পাঠান জানান, বেদনা দত্ত যুদ্ধের সময় গুরুত্বপূর্ণ অবদান রাখলেও বিভিন্ন কারণে তাকে যথা সময়ে তালিকাভুক্ত করতে না পারা লজ্জাজনক। তবে যেহেতু তাকে স্বীকৃতি দেওয়া হয়েছে তার জন্য সরকারকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ।
স্থানীয় জিনারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ কামরুল ইসলাম গাজী বলেন, তিনি মুক্তিযোদ্ধা আগে আমরা জানতাম না, যখনই জেনেছি তখনই তাকে প্রতিমাসে ৩০ কেজি করে চালের কার্ড করে দেওয়া হয়েছে। এছাড়া মুক্তিযোদ্ধার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার জন্য সার্বিক সহায়তা করা হয়েছে।
দীর্ঘদিন পর হলেও বেদনা দত্তকে বিজয় দিবসে বীরাঙ্গনার স্বীকৃতি দিতে পেরে নিজেকে গর্ববোধ করেন।
পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন বলেন, বেদনা দত্তকে বীরাঙ্গনার স্বীকৃতি দানের মাধ্যমে আবারো প্রমাণ হলো এই সরকার মুক্তিযুদ্ধের সপক্ষের সরকার। যার ফলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মৃক্তিযোদ্ধাদের উপযুক্ত সম্মান দিয়েছেন। আর এ বেদনা দত্তকে বীরাঙ্গনার স্বীকৃতি দেওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।।

বেদনা দও ৫০ বছর পর বীরাঙ্গনার স্বীকৃতি পেয়েছে

আপডেট সময় : 07:39:28 pm, Thursday, 11 May 2023