Dhaka , Friday, 8 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।। মানুষকে ভালোবাসেন বলেই তাদের টানে আমেরিকা ছেড়ে দেশের এসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন- দেলোয়ার মোমেন।। শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।। রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতের  নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার।। রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।। তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের শিক্ষকতার দুই যুগপূর্তি।। কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার- স্বামী পলাতক।। নরসিংদী বৃষ্টির কারনে পশুর হাটে বেচা কেনা কম।। মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু।। ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ।। শেখ কামাল আইটি ট্রেনিংয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে রাজাপুরের মশিউর রহমান তামিম।। সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ।। কুমিল্লা পিটিআই কর্তৃক সততা নৈতিকতা ও শুদ্ধাচার পুরস্কার পেলেন- তানজুরুন নাহার।। জেলা প্রশাসনের উদ্যোগে সদরপুরে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা।। সড়কতো নয় যেন ধান শুকানোর চাতাল।। তিতাসে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত।। ঈদ উপলক্ষে হিলিতে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল বিতারণ।।  পাবনায় হত্যায় মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি পিয়াস সম্পাদক ইকবাল।। পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।। সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত-ফের জলাবদ্ধতার শঙ্কা।। জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আমার নামে মিথ্যাচার চালাচ্ছে- আবুল বাশার  বাদশা।। নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।। ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন।। সুন্দরগঞ্জে পশুর হাট নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে ৩ রাউন্ড গুলি বিনিময়- পুলিশসহ আহত ১০।। নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত আহত -৭ জন।। রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিক সমর্থকদের উপর হামলা।। ৩৬ দিন পর যুবকের লাশ উত্তোলন- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।। শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে।।

টেকনাফে পাত্রী দেখতে গিয়ে অপহৃত ৩ বন্ধুর লাশ – ২৫ দিন পর উদ্ধার

  • Reporter Name
  • আপডেট সময় : 09:41:37 pm, Wednesday, 24 May 2023
  • 123 বার পড়া হয়েছে

কক্সবাজার জেলা প্রতিনিধি।।

কক্সবাজারের টেকনাফে পাত্রী দেখতে গিয়ে নিখোঁজ ৩ বন্ধুর লাশ দীর্ঘ ২৫ দিন উদ্ধার হয়েছে। বুধবার (২৪ মে) দুপুরে তাদের লাশের সন্ধান পেয়ে সেখানে অভিযানে যায় র‌্যাব ও পুলিশ। টেকনাফের দমদমিয়ার পাহাড়ি এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। উদ্ধার মরদেহগুলো হলো- কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের সওদাগরপাড়ার মোহাম্মদ ইউছুফ, কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডি ইউনিয়নের উত্তরপাড়ার রুবেল ও কক্সবাজার শহরের নুনিয়াছড়া এলাকার ইমরান। এরা তিনজন পাত্রী দেখতে টেকনাফে গিয়ে অপহরণের শিকার হন।

নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, অপহৃত তিন বন্ধু গত ২৮ এপ্রিল টেকনাফে পাত্রী দেখতে যান। যাবার পথে তাদের বহনকারী সিএনজি অটোরিকশা থামিয়ে অপহরণকারীরা গহীন জঙ্গলে নিয়ে যায়। পরে তাদের ছেড়ে দিতে ৩০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে নির্যাতনের ভিডিও পাঠায় অপহরণকারীরা।

ওই ঘটনার পর থেকে অপহৃতদের পরিবারের সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে যোগাযোগ রক্ষা করে। কিন্তু গহীন জঙ্গল এবং অপহরণকারীরা বারবার স্থান পরিবর্তন করায় অপহৃতদের উদ্ধার কিংবা কাউকে আটক করা যায়নি।

পরে তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনায় জড়িত একজনকে আটক করে র‌্যাব। পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করা হয়।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবদুল হালিম জানান, খবর পেয়ে পুলিশ এবং র‌্যাবের কয়েকটি টিম গভীর পাহাড়ে অভিযান শুরু করে। আটককৃত অপহরণকারীর দেখানো মতে ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। –

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।।

টেকনাফে পাত্রী দেখতে গিয়ে অপহৃত ৩ বন্ধুর লাশ – ২৫ দিন পর উদ্ধার

আপডেট সময় : 09:41:37 pm, Wednesday, 24 May 2023