Dhaka , Friday, 8 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।। মানুষকে ভালোবাসেন বলেই তাদের টানে আমেরিকা ছেড়ে দেশের এসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন- দেলোয়ার মোমেন।। শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।। রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতের  নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার।। রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।। তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের শিক্ষকতার দুই যুগপূর্তি।। কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার- স্বামী পলাতক।। নরসিংদী বৃষ্টির কারনে পশুর হাটে বেচা কেনা কম।। মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু।। ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ।। শেখ কামাল আইটি ট্রেনিংয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে রাজাপুরের মশিউর রহমান তামিম।। সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ।। কুমিল্লা পিটিআই কর্তৃক সততা নৈতিকতা ও শুদ্ধাচার পুরস্কার পেলেন- তানজুরুন নাহার।। জেলা প্রশাসনের উদ্যোগে সদরপুরে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা।। সড়কতো নয় যেন ধান শুকানোর চাতাল।। তিতাসে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত।। ঈদ উপলক্ষে হিলিতে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল বিতারণ।।  পাবনায় হত্যায় মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি পিয়াস সম্পাদক ইকবাল।। পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।। সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত-ফের জলাবদ্ধতার শঙ্কা।। জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আমার নামে মিথ্যাচার চালাচ্ছে- আবুল বাশার  বাদশা।। নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।। ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন।। সুন্দরগঞ্জে পশুর হাট নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে ৩ রাউন্ড গুলি বিনিময়- পুলিশসহ আহত ১০।। নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত আহত -৭ জন।। রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিক সমর্থকদের উপর হামলা।। ৩৬ দিন পর যুবকের লাশ উত্তোলন- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।। শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে।।

পাবনায় তিনশত স্কুলে শিক্ষার্থীদের মাঝে ডিম ও দুধ বিতরণের প্রস্তাব ডেপুটি স্পীকারের

  • Reporter Name
  • আপডেট সময় : 09:47:21 pm, Wednesday, 24 May 2023
  • 160 বার পড়া হয়েছে

পাবনা প্রতিনিধি।।

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু বলেন, জাতির পিতার কন‌্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগনের পুষ্টি চাহিদা পূরণে প্রানিসম্পদ উন্নয়নে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছেন।

দেশীয় প্রাণিজ উৎপাদন বৃদ্ধির মাধ্যমে একদিকে খাদ্য ও পুষ্টির চাহিদা যেমন পূরণ হবে একইসাথে জনগনের বেকারত্ব দূর ও অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পাবে। পুষ্টির চাহিদা পূরণে পাইলট প্রকল্প হিসেবে সরকারের পক্ষ থেকে তিনশত স্কুলের শিক্ষার্থীদের মাঝে দুধ ও ডিম বিতরণ করার উদ‌্যোগ নেয়া যেতে পারে। প্রকল্প সফল হলে সারাদেশে স্কুলের শিক্ষার্থীদের মাঝে দুধ ও ডিম বিতরণ করা হবে।

বুধবার পাবনার বেড়া উপজেলা পরিষদ মিলনায়তনে বেড়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে উত্তরাঞ্চলের সীমান্তবর্তী সুবিধাবঞ্চিত ৮৬টি এলাকা ও নদী বিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় খামারীদের মাঝে “ছাগল ও ভেড়া বিতরণ-২০২৩” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ডেপুটি স্পীকার বলেন, আর্থ সামাজিক উন্নয়নে গ্রামীন অর্থনীতি সফল করার জন‌্য সুবিধাভোগীদের মাঝে ছাগল ও ভেড়া বিতরণ করা হচ্ছে। আপনারা এগুলো বিক্রি না করে প্রতিপালন করবেন। এগুলো থেকে দুধ আসবে এবং এগুলোর বংশ বিস্তার হবে। এভাবে ধীরে ধীরে ছাগল ও ভেড়ার খামারে পরিণত হবে এবং একইসাথে আপনারা সাবলম্বী হবেন।

মোঃ শামসুল হক টুকু বলেন, সাবলম্বী হওয়ার জন‌্য শুধু চাকরির পিছনে ছুটলে হবে না। খামার দিয়ে, পশুপালন করে অন্যকে চাকরি দেয়ার মত উদ্যোক্তা তৈরি করতে হবে। যার যে বিষয়ে দক্ষতা আছে সরকার সে বিষয়ে উদ্যোক্তা তৈরি করতে প্রাণিসম্পদ মন্ত্রণালয় সহায়তা দিচ্ছে, প্রশিক্ষণ দিচ্ছে, পরামর্শ দিচ্ছে। আমাদের উচিৎ শুধু শ্রম দেয়া ও অর্থনৈতিকভাবে সাবলম্বী হওয়ার মানসিকতা তৈরি করা। সব ধরণের কাজের প্রতি সকলকে শ্রদ্ধাশীল হতে হবে।

বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সবুর আলীর সভাপতিত্বে এবং উপজেলা ভেটেরিনারি সার্জন ডা: আসাদুজ্জামান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বেড়া উপজেলা চেয়ারম্যান মোঃ রেজাউল হক, প্রাণিসম্পদ অফিসার ডাঃ মো. মিজানুর রহমান, বেড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক আবু সাঈদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মেসবাহ উল হক ও শায়লা শারমিন ইতিসহ স্থানীয় জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারী ও গনমাধ্যমকর্মীগন উপস্থিত ছিলেন।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।।

পাবনায় তিনশত স্কুলে শিক্ষার্থীদের মাঝে ডিম ও দুধ বিতরণের প্রস্তাব ডেপুটি স্পীকারের

আপডেট সময় : 09:47:21 pm, Wednesday, 24 May 2023