Dhaka , Friday, 8 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।। মানুষকে ভালোবাসেন বলেই তাদের টানে আমেরিকা ছেড়ে দেশের এসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন- দেলোয়ার মোমেন।। শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।। রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতের  নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার।। রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।। তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের শিক্ষকতার দুই যুগপূর্তি।। কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার- স্বামী পলাতক।। নরসিংদী বৃষ্টির কারনে পশুর হাটে বেচা কেনা কম।। মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু।। ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ।। শেখ কামাল আইটি ট্রেনিংয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে রাজাপুরের মশিউর রহমান তামিম।। সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ।। কুমিল্লা পিটিআই কর্তৃক সততা নৈতিকতা ও শুদ্ধাচার পুরস্কার পেলেন- তানজুরুন নাহার।। জেলা প্রশাসনের উদ্যোগে সদরপুরে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা।। সড়কতো নয় যেন ধান শুকানোর চাতাল।। তিতাসে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত।। ঈদ উপলক্ষে হিলিতে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল বিতারণ।।  পাবনায় হত্যায় মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি পিয়াস সম্পাদক ইকবাল।। পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।। সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত-ফের জলাবদ্ধতার শঙ্কা।। জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আমার নামে মিথ্যাচার চালাচ্ছে- আবুল বাশার  বাদশা।। নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।। ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন।। সুন্দরগঞ্জে পশুর হাট নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে ৩ রাউন্ড গুলি বিনিময়- পুলিশসহ আহত ১০।। নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত আহত -৭ জন।। রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিক সমর্থকদের উপর হামলা।। ৩৬ দিন পর যুবকের লাশ উত্তোলন- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।। শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে।।

গাজীপুরে নবজাতক বিক্রি করে বিল পরিশোধ – হাসপাতালের কার্যক্রম বন্ধ

  • Reporter Name
  • আপডেট সময় : 08:05:10 pm, Sunday, 28 May 2023
  • 130 বার পড়া হয়েছে

মো.ইমরান হোসেন,
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।।

গাজীপুরের শ্রীপুরে সিজারিয়ান অপারেশনের পর অর্থের অভাবে নবজাতক বিক্রি করে হাসপাতালের বিল পরিশোধ করেছেন এক দম্পতি। শ্রীপুর পৌরসভার শ্রীপুর চৌরাস্তা নিউ এশিয়া ডায়াগনস্টিক ও প্যাথলজি হাসপাতালে এ ঘটনা ঘটে। ঘটনাটি স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হলে প্রশাসন শুক্রবার (২৬ মে) সন্ধ্যা ৭টায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কর্তৃপক্ষকে জরিমানা করে হাসপাতালের কার্যক্রম বন্ধের নির্দেশ দেন।

জানাযায়, প্রসব ব্যথা উঠলে মো. রাসেল স্ত্রীকে গত রোববার (২১ মে) বেলা ১১টায় শ্রীপুর চৌরাস্তা নিউ এশিয়া ডায়াগনস্টিক ও প্যাথলজি হাসপাতালে ভর্তি করেন। পরে ওই হাসপাতালের পরিচালক জাহাঙ্গীর তার স্ত্রীকে পরীক্ষা করে ওইদিনই সিজারিয়ান অপারেশন করার পরামর্শ দেন। দ্রুত অপারেশন না করালে উভয়ের (মা ও নবজাতক) সমস্যা হওয়ার কথা জানান। এসময় রাসেল তার কাছে সিজার করার টাকা না থাকার কথা জানান হাসপাতাল পরিচালককে। এ কথা শুনে পরিচালক রাসেল ও তার স্ত্রীকে নবজাতক বিক্রির প্রস্তাব দিয়ে বলেন, ছেলে নবজাতক হলে ৫০ হাজার এবং মেয়ে হলে ৩০ হাজার টাকা দেবেন। তবে সিজারিয়ান খরচের টাকা পরিশোধের পর তাদের বাকি টাকা দেওয়ার কথা জানান। পরে রোববার সন্ধ্যা ৭টায় সিজারিয়ান অপারেশন করালে তাদের এক কন্যা সন্তানের জন্ম হয়।

পরদিন সোমবার হাসপাতালের পরিচালক জাহাঙ্গীর অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির কাছে রাসেলের নবজাতক মেয়েকে বিক্রি করে দেন। তাদের সন্তানকে কোন ব্যক্তির কাছে বিক্রি করেছেন বিষয়টি জিজ্ঞাসা করলে জাহাঙ্গীর সেই ব্যক্তির পরিচয় গোপন রাখেন। পরে জাহাঙ্গীর ওই দম্পতির কাছে ১৪ হাজার টাকা দিয়ে বলেন, তাদের সন্তানকে ৩০ হাজার টাকায় বিক্রি করেছেন। ওই টাকার মধ্যে ১৬ হাজার টাকা হাসপাতালের সিজারিয়ান বিল পরিশোধ করে বাকি ১৪ হাজার টাকা তাদের দেন।

অপরদিকে বুধবার সন্ধ্যায় নবজাতক বিক্রি করে হাসপাতালের বিল পরিশোধের বিষয়টি জানাজানি হলে স্থানীয়ভাবে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে স্থানীয় সাংবাদিকরা হাসপাতালে গিয়ে তথ্য চাইলে তারা বিষয়টি অস্বীকার করে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন।

রাসেল শ্রীপুর পৌরসভায় ভাড়া থাকেন। তাদের সংসারে চার ও পাঁচ বছরের আরও দুটি কন্যা সন্তান রয়েছে। রাসেল এলাকায় দিনমজুরের কাজ করেন এবং তার স্ত্রী গৃহিণী। রাসেল ময়মনসিংহের তারাকান্দা থানার বাসিন্দা। তারা প্রায় দুই মাস ধরে শ্রীপুরে বসবাস করছেন।

হাসপাতালের পরিচালক জাহাঙ্গীর জানান , ওই দম্পতির সম্মতি নিয়েই সিজার করা হয়েছে এবং তাদের নবজাতককে তারাই বিক্রি করে হাসপাতালের বিল পরিশোধ করেছেন।

শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল মামুন বলেন, বিষয়টি জানার পর শুক্রবার (২৬ মে) শ্রীপুর চৌরাস্তা নিউ এশিয়া ডায়াগনস্টিক ও প্যাথলজি হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া কাগজপত্রে ত্রুটি থাকায় ওই হাসপাতালের সব কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফজল মো. নাসিম জানান, নবজাতক বিক্রি করে হাসপাতালের বিল পরিশোধের বিষয়ে কোনো অভিযোগ পাইনি। তবে বিষয়টি আমি শুনেছি এবং জানতে পেরেছি ভ্রাম্যমাণ আদালত ওই হাসপাতালের কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছেন। নবজাতক বিক্রির বিষয়ে কোনো অভিযোগ আসলে আমরা বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং অভিযোগের বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।।

গাজীপুরে নবজাতক বিক্রি করে বিল পরিশোধ – হাসপাতালের কার্যক্রম বন্ধ

আপডেট সময় : 08:05:10 pm, Sunday, 28 May 2023