
মো.ইমরান হোসেন,
কালিয়াকৈর (গাজীপুুর) প্রতিনিধি।।
গাজীপুরের কালিয়াকৈরে পৌর বিএনপির উদ্যেগে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা বাসস্ট্যান্ড সংলগ্ন বিএনপির সাবেক কার্যালয়ে পৌরবিএনপির উদ্যেগে শহীদ জিয়ার মৃত্যু বার্ষিকী উদযাপন করা হয়।
১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে কিছু সেনাসদস্যের হাতে নির্মমভাবে নিহত হন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় ভাবে ১৩ দিনের কর্মসূচি ঘোষণা করেছে।
সভায় পৌর বিএনপির সভাপতি দেওয়ান মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-শ্রম বিষয়ক সম্পাদক মো. হুমায়ুন কবির খাঁন। পৌর বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিনের সঞ্চলনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম সিকদার, জেলা বিএনপির সহ-সভাপতি হয়রত আলী মিলন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজভী আহম্মেদ দুলাল, উপজেলা যুবদলের আহবায়ক তপন খান, পৌর যুবদলের সদস্য সচিব আমজাদ হোসেন, পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক আব্দুল হামিদ পৌরসভার ৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি শাহ আলম, সাধারন সম্পাদক বাদশা মিয়াসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

















