
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার হোমনায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন -৩ জন। গতকাল শনিবার ১২ টার দিকে উপজেলার হোমনা- গৌরিপুর সিনাইরোডে এ দূর্ঘটনা ঘটে। নিহত যুবক হলেন- নিলখী গ্রামের খলিলুর রহমানের ছেলে আবুল কালাম (১৯) এবং আহতরা হলেন- নারায়নগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার জাহানারা বেগম (৫০),হোমনা উপজেলার নিলখী গ্রামের মনির হোসেন (৩০) ও অন্তর ১৮।
থানা ও পারিবারিক সুত্রে জানা গেছে, নিহত আবুল কালাম নিলখী থেকে শনিবার ১২ টার দিকে দুইজন সহপাঠী নিয়ে উপজেলার সিনাই থেকে পঞ্চবটি যাওয়ার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে পথচারী মহিলাকে ধাক্কা দিলে পথচারী মহিলাসহ ৪ জন মারাত্মক আহত হয়। পরে পথচারীরা আহতদের উদ্ধার করে হোমনা হাসপাতালে নিয়ে আসলে কর্বত্যরত চিকিৎসক চালক কালামকে মৃত ঘোষণা করেন এবং আহত ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। এদের মধ্যে পথচারী মহিলা আশঙ্কাজনক।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুস সালাম সিকদার বলেন,চালক কালাম ঘটনাস্থলে মারা গেছে এবং আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে।
হোমনা থানার এসআই তৌহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

















