Dhaka , Friday, 6 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।। মানুষকে ভালোবাসেন বলেই তাদের টানে আমেরিকা ছেড়ে দেশের এসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন- দেলোয়ার মোমেন।। শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।। রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতের  নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার।। রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।। তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের শিক্ষকতার দুই যুগপূর্তি।। কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার- স্বামী পলাতক।। নরসিংদী বৃষ্টির কারনে পশুর হাটে বেচা কেনা কম।। মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু।। ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ।। শেখ কামাল আইটি ট্রেনিংয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে রাজাপুরের মশিউর রহমান তামিম।। সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ।। কুমিল্লা পিটিআই কর্তৃক সততা নৈতিকতা ও শুদ্ধাচার পুরস্কার পেলেন- তানজুরুন নাহার।। জেলা প্রশাসনের উদ্যোগে সদরপুরে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা।। সড়কতো নয় যেন ধান শুকানোর চাতাল।। তিতাসে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত।। ঈদ উপলক্ষে হিলিতে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল বিতারণ।।  পাবনায় হত্যায় মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি পিয়াস সম্পাদক ইকবাল।। পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।। সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত-ফের জলাবদ্ধতার শঙ্কা।। জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আমার নামে মিথ্যাচার চালাচ্ছে- আবুল বাশার  বাদশা।। নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।। ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন।। সুন্দরগঞ্জে পশুর হাট নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে ৩ রাউন্ড গুলি বিনিময়- পুলিশসহ আহত ১০।। নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত আহত -৭ জন।। রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিক সমর্থকদের উপর হামলা।। ৩৬ দিন পর যুবকের লাশ উত্তোলন- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।। শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে।।

খ্রীস্টান কো-অপারেটিভ সমিতির সাবেক কমিটির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

গাজীপুরের কালীগঞ্জের চড়াখোলা খ্রীস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড সমবায় সমিতির সাবেক কমিটির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। এই ঘটনায় তোলপাড় চলছে সমবায় সমিতিতে। সাবেক কমিটিতে অর্থ আত্মসাতে অভিযুক্তরা বিষয়টি এড়িয়ে যেতে নানা কৌশল অবলম্বন করছেন বলে জানা যায়।

বর্তমান কমিটির চেয়ারম্যান কমল উইলিয়াম গমেজ জানান, সেপ্টেম্বর ২০১৭ থেকে সেপ্টেম্বর ২০২০ সাল পর্যন্ত থাকা বিগত ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ঋণ নীতিমালা ভেঙ্গে এফডিআর এর বিপরীতে ঋণ দেয়া সহ নানা জালিয়াতি করেন। এভাবে প্রায় ৮৩ লাখ ৫ হাজার ৯৪৩ টাকা অনিয়ম, জালিয়াতি ও অর্থ তসরুপের ঘটনা সরকারি তদন্ত প্রতিবেদনেও উল্লেখ রয়েছে।
এমন অবস্থায় চড়াখোলা ক্রেডিটের সদস্যবৃন্দের একটি সার্বজনীন সভা অনুষ্ঠিত হয় ৪ সেপ্টেম্বর ২০২০ সালে। ওই সভাতে বিগত ব্যবস্থাপনা কমিটির প্রায় সকলেই উপস্থিত ছিলেন। সেখানে সদস্যদের জিজ্ঞাসাবাদ ও আলোচনার মুখে তারা স্বীকার করে যে সমিতিতে তাদের সময়ে কিছু বড়মাপের দুর্নীতি সংঘটিত হয়। পরে ওই সদস্যসভার সর্বসম্মত সিদ্ধান্তের মাধ্যমে তাৎক্ষণিকভাবে, সংঘটিত দুর্নীতির বিষয়ে সঠিক ও বিস্তারিত তথ্য জানার জন্য একটি ৯ সদস্যের তদন্ত কমিটি গঠন করে। পরে উক্ত তদন্ত কমিটি ১১ সেপ্টেম্বর ২০২০ তারিখে অনুষ্ঠিত অপর একটি সার্বজনীন সদস্য সভাতে তাদের গুরুত্বপূর্ণ তদন্ত প্রতিবেদন দাখিল করেন। সেই সভাতেও অভিযুক্ত সাবেক ব্যস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় বিস্তারিত আলোচনা ও উপস্থাপিত তদন্ত প্রতিবেদনটি গ্রহণ ও অনুমোদন করা হয়। তদন্ত কমিটি ৪ সেপ্টেম্বর ২০২০ তারিখের সভায় উত্থাপিত দুর্নীতির সত্যতা পায় এবং সে বিষয়ক তথ্য-উপাত্ত বিস্তারিতভাবে তাদের তদন্ত প্রতিবেদনে তুলে ধরে।
বর্তমান কমিটির চেয়ারম্যান আরও জানান, তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে চড়াখোলা ক্রেডিটের যে আর্থিক ক্ষতি সাধিত হয়েছিল, সে অর্থ আদায়ের লক্ষ্যে, একটি ত্রি-পক্ষীয় চুক্তি হয়। এতে অভিযুক্ত বিগত ব্যবস্থাপনা কমিটির সদস্যদেরও স্বাক্ষর ছিল। ওই চুক্তির মাধ্যমে আত্মসাতের সমুদয় টাকা সুদ-জরিমানাসহ চড়াখোলা ক্রেডিটকে ফেরৎ দিতে চুক্তিবদ্ধ হন অভিযুক্তরা। তবে নির্দিষ্ট সময়েও তারা টাকা ফেরত না দেয়ায় চুক্তি মোতাবেক অভিযুক্তদের বিভিন্ন হিসাবে জমা থাকা টাকা হতে যতটা সম্ভব সমন্বয় করা হয়। কিন্তু এরপরই অভিযুক্তরা সমবায় অফিসে এই সমন্বয়ের বিরুদ্ধে অভিযোগ জানায়। কমল উইলিয়াম গমেজ, অভিযুক্তদের আবেদনের পর গাজীপুর সমবায় অফিস বিষয়টি স্থগিত করে তদন্তের নির্দেশ দেন। কিন্তু এতে আত্মসাতের অর্থ আদায়ে ধীরগতি এবং প্রমাণ লোপাটের আশঙ্কা করছে বর্তমান কমিটির সদস্যরা।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।।

খ্রীস্টান কো-অপারেটিভ সমিতির সাবেক কমিটির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

আপডেট সময় : 09:25:21 am, Tuesday, 5 September 2023