Dhaka , Wednesday, 22 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।। মানুষকে ভালোবাসেন বলেই তাদের টানে আমেরিকা ছেড়ে দেশের এসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন- দেলোয়ার মোমেন।। শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।। রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতের  নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার।। রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।। তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের শিক্ষকতার দুই যুগপূর্তি।। কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার- স্বামী পলাতক।। নরসিংদী বৃষ্টির কারনে পশুর হাটে বেচা কেনা কম।। মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু।। ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ।। শেখ কামাল আইটি ট্রেনিংয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে রাজাপুরের মশিউর রহমান তামিম।। সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ।। কুমিল্লা পিটিআই কর্তৃক সততা নৈতিকতা ও শুদ্ধাচার পুরস্কার পেলেন- তানজুরুন নাহার।। জেলা প্রশাসনের উদ্যোগে সদরপুরে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা।। সড়কতো নয় যেন ধান শুকানোর চাতাল।। তিতাসে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত।। ঈদ উপলক্ষে হিলিতে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল বিতারণ।।  পাবনায় হত্যায় মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি পিয়াস সম্পাদক ইকবাল।। পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।। সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত-ফের জলাবদ্ধতার শঙ্কা।। জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আমার নামে মিথ্যাচার চালাচ্ছে- আবুল বাশার  বাদশা।। নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।। ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন।। সুন্দরগঞ্জে পশুর হাট নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে ৩ রাউন্ড গুলি বিনিময়- পুলিশসহ আহত ১০।। নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত আহত -৭ জন।। রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিক সমর্থকদের উপর হামলা।। ৩৬ দিন পর যুবকের লাশ উত্তোলন- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।। শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে।।

রূপগঞ্জে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি শেষ পর্যায়ে।।

  • Reporter Name
  • আপডেট সময় : 10:55:32 am, Sunday, 15 October 2023
  • 136 বার পড়া হয়েছে

রূপগঞ্জে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি শেষ পর্যায়ে।।

আবু কাওছার মিঠু 
রূপগঞ্জ -নারায়ণগঞ্জ- প্রতিনিধি।।
হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। বেশ কিছু  মন্ডপের প্রস্তুতি সম্পন্নও হয়েছে। আসন্ন  পূজাকে ঘিরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ  উপজেলার হিন্দু ধর্মালম্বী পরিবারগুলোতে খুশির আমেজ বিরাজ করছে। 
এবছর রূপগঞ্জ  উপজেলায় ৫৪টি পূজা মন্ডপে দূর্গাপুজা অনুষ্ঠিত হবে।  উপজেলার প্রত্যেকটি  মন্ডপের প্রস্তুতি সম্পন্ন করতে ব্যস্ত সময় পাড় করছেন পূজা কমিটির লোকজন ও মৃৎশিল্পীরা।   মৃৎ শিল্পীরা রাতদিন পরিশ্রম করে রংতুলির আঁচরে রাঙ্গীয়ে তুলছেন দেবী দূর্গাকে। তৈরী হচ্ছে সুদৃশ্য বিশাল বিশাল প্যান্ডেল। প্রতিটি মন্ডপেই গড়ে উঠেছে ছোট বড় আনন্দ মেলা। মেলায়  রয়েছে নাগরদোলা, ম্যাজিক নৌকা, ইলেকট্রিক ট্রেন,  বাচ্চাদের খেলনা, কসমেটিকস, চটপটি, ফুচকা, হালিমসহ বিভিন্ন প্রকার খাবারের দোকান। 
আগামী ২০ অক্টোবর  ষষ্ঠি বোধনের মাধ্যমে ৫দিন ব্যাপী এ উৎসব শুরু হবে। মন্ডপ গুলোতে  নিরাপত্তার জন্য  সিসিটিভি ক্যামেরা  স্থাপন করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষায় উপজেলা প্রশাসনের  পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে।
এদিকে শারদীয় দূর্গোৎসবকে ঘিরে উপজেলার ভুলতা গাউছিয়া মার্কেটের  বিপনী বিতানগুলো রাতভর ক্রেতা বিক্রেতাদের ভিড়ে জমজমাট। এছাড়াও হিন্দু সম্প্রদায়ের বাড়ি বাড়ি চলছে শারদীয় দূর্গোৎসবের শেষ প্রস্তুতি।
উপজেলার সদর ইউনিয়নের কেয়ারিয়া উত্তর সার্বজনীন কালী মন্দিরের সভাপতি হরি আনন্দ মন্ডল জানান, দূর্গা পুজার প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আমাদের এ মন্ডপে প্রায় ২ শতাধিক হিন্দু সম্প্রদায়ের পরিবারসহ কয়েক হাজার লোক পুজা করতে আসে। 
কেয়ারিয়া উত্তর পাড়া সার্বজনীন কালি মন্দিরে সাধারণ সম্পাদক অপু সরকার বলেন, আগামী ২০ অক্টোবর মহাষষ্ঠী পূজার মধ্যে দিয়ে শুরু হবে পূজার আনুষ্ঠানিকতা। ইতিমধ্যে আমাদের কেয়ারিয়া উত্তর পাড়া সার্বজনীন কালি মন্দিরের প্রস্তুতি সম্পন্ন। এখন মাকে বরণের অপেক্ষা আছি। 
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের রূপগঞ্জ উপজেলা সভাপতি গনেশ চন্দ্রপাল বলেন, ধর্ম যার যার উৎসব সবার। এবছর এ উপজেলায় ৫৪টি মন্ডপে শারদীয় দূর্গা পূজা অনুষ্ঠিত হবে। আশা করি প্রতিটি মন্ডপেই  সস্প্রীতির মধ্য দিয়ে এবারের উৎসব সফলভাবে অনুষ্ঠিত হবে।   তিনি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে শারদীয় দূর্গোৎসবের শুভেচ্ছা জানান।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল হক বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও উৎসব মুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে আমরা উপজেলা প্রশাসন আইন শৃঙ্খলা ও নিরাপত্তার জন্য  বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। প্রতিটি মন্ডপে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। প্রতিটি মন্ডপেই পুলিশ ও আনসার নিয়োজিত করা হবে। আমরা আশা করছি কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বিঘ্নে এবারের শারদীয় উৎসব সার্বজনীন রূপ পাবে।
রূপগঞ্জ থানা ওসি এএফএম সায়েদ বলেন, এবছর রূপগঞ্জ উপজেলায় ৫৪ টি মন্ডপে পূজা উদযাপন হবে। প্রতিটি মন্ডপকে ঘিরে ইতিমধ্যেই আমরা বিশেষ নিরাপত্তা গ্রহণ করেছি। এছাড়াও স্ট্রাইকিং ফোর্স ও কন্টোল রুমের মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণের ব্যবস্থাও নেয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।।

রূপগঞ্জে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি শেষ পর্যায়ে।।

আপডেট সময় : 10:55:32 am, Sunday, 15 October 2023