Dhaka , Wednesday, 22 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।। মানুষকে ভালোবাসেন বলেই তাদের টানে আমেরিকা ছেড়ে দেশের এসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন- দেলোয়ার মোমেন।। শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।। রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতের  নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার।। রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।। তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের শিক্ষকতার দুই যুগপূর্তি।। কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার- স্বামী পলাতক।। নরসিংদী বৃষ্টির কারনে পশুর হাটে বেচা কেনা কম।। মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু।। ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ।। শেখ কামাল আইটি ট্রেনিংয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে রাজাপুরের মশিউর রহমান তামিম।। সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ।। কুমিল্লা পিটিআই কর্তৃক সততা নৈতিকতা ও শুদ্ধাচার পুরস্কার পেলেন- তানজুরুন নাহার।। জেলা প্রশাসনের উদ্যোগে সদরপুরে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা।। সড়কতো নয় যেন ধান শুকানোর চাতাল।। তিতাসে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত।। ঈদ উপলক্ষে হিলিতে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল বিতারণ।।  পাবনায় হত্যায় মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি পিয়াস সম্পাদক ইকবাল।। পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।। সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত-ফের জলাবদ্ধতার শঙ্কা।। জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আমার নামে মিথ্যাচার চালাচ্ছে- আবুল বাশার  বাদশা।। নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।। ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন।। সুন্দরগঞ্জে পশুর হাট নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে ৩ রাউন্ড গুলি বিনিময়- পুলিশসহ আহত ১০।। নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত আহত -৭ জন।। রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিক সমর্থকদের উপর হামলা।। ৩৬ দিন পর যুবকের লাশ উত্তোলন- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।। শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে।।

সুন্দরগঞ্জে আগাম জাতের শিম চাষে কৃষকের মুখে হাসি।। 

  • Reporter Name
  • আপডেট সময় : 10:30:32 am, Wednesday, 18 October 2023
  • 145 বার পড়া হয়েছে

সুন্দরগঞ্জে আগাম জাতের শিম চাষে কৃষকের মুখে হাসি।। 

হযরত বেল্লাল
সুন্দরগঞ্জ-গাইবান্ধা- প্রতিনিধি।।
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মাঠজুড়ে শিমের ফুলের শোভা, চাষির মুখে হাসির আভা ছড়িয়েছে। অপেক্ষাকৃত উচু জমিতে শীতের সবজি শিম ক্ষেত। যে দিকে তাকাই দেখা যায়, সবুজের সঙ্গে দুলছে বেগুনি রঙে রাঙানো ফুল। ওইসব এলাকার বাড়ীর আশে পাশে উঠানে কম খরচে অধিক লাভ হওয়ায় দিন দিন শীতের সবজি শিম আবাদে ঝুঁকছেন চাষিরা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার দহবন্দ ইউনিয়নের দক্ষিণ ধুমাইটারী  গ্রামে শিমের পরিচর্যা করছেন চাষি আতোয়ার রহমান। বেগুনি রঙের ফুলের শোভায় ভরে উঠছে শিম ক্ষেত। প্রকৃতিও বেশ অনুকূলে। শীতের শুরু না হতেই ক্ষেত থেকে শিম তুলে বাজারে বিক্রি করছেন অনেক চাষি। ভালো দাম পেয়ে চাষিদের মুখে দেখা দিয়েছে হাসির আভা। আগাম শিম চাষ করে ভালো ফলনের সম্ভাবনা দেখছেন চাষিরা। শীতকালীন সবজির মধ্যে অন্যতম হলো শিম। প্রতিবছরই উপজেলার উঁচু এলাকায় বাণিজ্যিকভাবে চাষ হয়ে আসছে আগাম শিম। কম খরচে অধিক লাভ হওয়ায় দিন দিন শীতের সবজি শিম আবাদে ঝুঁকছেন চাষিরা। শীতের সবজি শিম ক্ষেতের দিকে তাকালেই দেখা যায়, সবুজের সঙ্গে দুলছে বেগুনি রঙে রাঙানো ফুল। সাদা ও বেগুনি রঙের মনোমুগ্ধকর ফুলে গ্রামের সবুজ ক্ষেতের প্রকৃতি সেজেছে যেন অন্য রকম এক মুগ্ধতায়। শিমের পরিচর্যা করছেন চাষি মালেকা বেগম। ইতিমধ্যে কিছু শিম তুলে বিক্রি করেছি ১৮০-২০০ টাকা কেজিতে। শীত শুরুর আগে আগে শিম বিক্রি করতে পারলে লাভ বেশি হবে। সেভাবেই শিমের ক্ষেত তৈরি করেছি।
ওই এলাকায় মাঠ জুড়ে শিম ক্ষেত, যা অপরূপ সৌন্দর্য ছড়াচ্ছে। শিমের গাছ, পাতা-ফুল বাতাসে দোল খাচ্ছে। পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন চাষিরা।
একই ইউনিয়নের জরমনদী গ্রামের কৃষক সাইফুল ইসলাম এ বছর নিজের ৪০ শতাংশ জমিতে শিম আবাদ করেছেন। কথা হয় তাঁর সঙ্গে। তিনি বলেন, ‘ইতিমধ্যে কিছু শিম তুলে বিক্রি করেছি ১৮০-২০০ টাকা কেজিতে। শীত শুরুর আগে আগে শিম বিক্রি করতে পারলে লাভ বেশি হবে। সেভাবেই শিমের ক্ষেত তৈরি করেছি।
ওই জরমনদী গ্রামের কৃষাণী মালেকা বেগম বলেন, এবার ৩০ শতাংশ জমিতে শিম আবাদ করেছেন তিনি। গত বছর এ সময় অতিবৃষ্টিতে শিম ক্ষেত নষ্ট হয়েছে। তাই খুব একটা লাভ হয়নি তাঁর। এবার আগাম জাতের শিম বিক্রি করে বেশ দাম পাচ্ছেন। এক সপ্তাহের মধ্যে ভালো দামে আরও বেশি শিম বিক্রি করতে পারবেন বলে আশা করছেন তিনি।
গ্রামের কিছু চাষি বলেন, মৌসুমের শুরুর দিকে ১৫০-২০০ টাকা কেজি দরে জমি থেকেই শিম নিয়ে যান ব্যবসায়ীরা। তবে অল্প কিছুদিন পর বাজারে আমদানি বেড়ে গেলে দামও নেমে আসে ৭০ থেকে ৮০ টাকায়। তারপরও বর্তমানে ভালো লাভ পেয়ে বেজায় খুশি কৃষক পরিবারগুলো।
এদিকে সুন্দরগঞ্জ পৌর বাজারের কাঁচামাল ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, আজ শিম বিক্রি হচ্ছে খুচরা ২৪০-২৫০ টাকা কেজি। এক সপ্তাহ আগে ছিল ২৮০-৩০০ টাকা কেজি। 
উপজেলা কৃষি অফিসার রাশেদুল কবির বলেন, এবার ৩৮ হেক্টর জমিতে চলতি বছর শীতকালিন শিম চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তিনি আরও বলেন, উপজেলার বিভিন্ন এলাকা সবজি চাষের জন্য বেশ উপযোগী। শীতকালীন সবজি শিম আগাম বাজারে নিয়ে আসতে হলে মার্চ-এপ্রিলে জমিতে লাগাতে হয়। মে-জুনেও লাগানো হয়ে থাকে। এ বছর প্রকৃতি অনুকূলে থাকায় সবজির চাষাবাদ ভালো হবে বলে ধারণা করা হচ্ছে। ভালো উৎপাদনের জন্য কৃষকদের সব ধরনের সহযোগিতা ও পরামর্শ দিচ্ছে কৃষি অফিস।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।।

সুন্দরগঞ্জে আগাম জাতের শিম চাষে কৃষকের মুখে হাসি।। 

আপডেট সময় : 10:30:32 am, Wednesday, 18 October 2023