Dhaka , Wednesday, 22 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।। মানুষকে ভালোবাসেন বলেই তাদের টানে আমেরিকা ছেড়ে দেশের এসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন- দেলোয়ার মোমেন।। শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।। রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতের  নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার।। রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।। তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের শিক্ষকতার দুই যুগপূর্তি।। কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার- স্বামী পলাতক।। নরসিংদী বৃষ্টির কারনে পশুর হাটে বেচা কেনা কম।। মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু।। ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ।। শেখ কামাল আইটি ট্রেনিংয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে রাজাপুরের মশিউর রহমান তামিম।। সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ।। কুমিল্লা পিটিআই কর্তৃক সততা নৈতিকতা ও শুদ্ধাচার পুরস্কার পেলেন- তানজুরুন নাহার।। জেলা প্রশাসনের উদ্যোগে সদরপুরে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা।। সড়কতো নয় যেন ধান শুকানোর চাতাল।। তিতাসে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত।। ঈদ উপলক্ষে হিলিতে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল বিতারণ।।  পাবনায় হত্যায় মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি পিয়াস সম্পাদক ইকবাল।। পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।। সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত-ফের জলাবদ্ধতার শঙ্কা।। জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আমার নামে মিথ্যাচার চালাচ্ছে- আবুল বাশার  বাদশা।। নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।। ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন।। সুন্দরগঞ্জে পশুর হাট নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে ৩ রাউন্ড গুলি বিনিময়- পুলিশসহ আহত ১০।। নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত আহত -৭ জন।। রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিক সমর্থকদের উপর হামলা।। ৩৬ দিন পর যুবকের লাশ উত্তোলন- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।। শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে।।

প্রাণপ্রকৃতি ও সবুজের সমারোহে রেডিয়েন্ট গার্ডেন বাড়ছে পর্যটক আকর্ষণ।।

  • Reporter Name
  • আপডেট সময় : 04:35:37 am, Saturday, 21 October 2023
  • 68 বার পড়া হয়েছে

প্রাণপ্রকৃতি ও সবুজের সমারোহে রেডিয়েন্ট গার্ডেন বাড়ছে পর্যটক আকর্ষণ।।

তৌহিদ বেলাল কক্সবাজার।।
কক্সবাজার জেলার উখিয়া টিভি টাওয়ার সংলগ্ন বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার  ঘুমধুম ইউনিয়নে প্রাণপ্রকৃতি 
 ও সবুজের সমারোহে রেডিয়েন্ট গার্ডেনে বাড়ছে পর্যটক আকর্ষণ। নান্দনিক এই গার্ডেনে রয়েছে কৃষি, হর্টিকালচার, গবাদিপশু পালন, মৎস্য খামার, কুটির শিল্প, পর্যটন কেন্দ্র ও সেবামূলক বহুমাত্রিক কার্যক্রম। অর্থ উপার্জনের পাশাপাশি পর্যটন স্পট হিসেবে এই মিশ্র প্রজাতির গার্ডেনে মনোরম প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠা এই খামারটির সুনাম দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে। তাই  প্রতিনিয়ত প্রচুর পর্যটক ও দর্শনার্থীদের ভিড়ে মূখরিত হচ্ছে প্রাকৃতিক এই অঙ্গন। 
পর্যটন নগরী কক্সবাজার শহর থেকে মাত্র ৬৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে উখিয়া উপজেলার কুতুপালং বিটিভি স্টেশনের বিপরীতে প্রধান সড়ক সংলগ্ন ৭৫ একর উঁচুনিচু ঢালু ভূমিতে অবস্থিত রেডিয়েন্ট গার্ডেন। 
রেডিয়েন্ট বিজনেস কনসোর্টিয়াম লিমিটেড কোম্পানি কক্সবাজার ও পার্বত্য বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তের অভ্যন্তরে পাখির কলকাকলীতে মূখরিত নৈসর্গিক সৌন্দর্যের আধার এই রেডিয়েন্ট গার্ডেন হচ্ছে কোম্পানিটির একটি অঙ্গ প্রতিষ্ঠান। 
সপ্তাহের শুক্র ও শনিবার এই গার্ডেনের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে ঢল নামে পর্যটকের। কক্সবাজারের নিকটবর্তী পার্বত্য বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ির ঘুমঘুমের রেডিয়েন্ট গার্ডেন ভ্রমণ করছেন কক্সবাজারে আসা শতশত পর্যটক ও গবেষক। অনেক প্রকৃতিপ্রেমীর দেখা মেলে এই গার্ডেনে। এখানে শত প্রজাতির ফল, ফুলের বাগান যেমন শোভা বর্ধন করছে, তেমনি বনজ ও ওষুধি গাছে ভরপুর এই বাগান। আম, জাম, কাঁঠাল, পেয়ারা, জাম্বুরা, আনারস, জলপাই, লেবু, ড্রাগন, কামরাঙাসহ নানা জাতের ফল,  ফুল ওষুধি গাছ, বনজ ও বাঁশঝাড় মিলেমিশে একাকার সবুজের বনায়ন।সুপেয় পানির উৎস ও লেকের মিঠা পানিতে হচ্ছে পরিকল্পিত মাছ চাষ। এর পাশাপাশি জনসেবা, বিনামূল্যে স্বাস্থ্যসেবার ব্রত নিয়ে স্থানীয়দের স্বনির্ভর করে গড়ে তুলতে রয়েছে এ প্রতিষ্ঠানের বহুমূখি কর্মতৎপরতা। ফলে স্থানীয় হতদরিদ্র মানুষের আস্থা ও বিশ্বাসের ঠিকানা হয়ে উঠেছে এই রেডিয়েন্ট গার্ডেন। 
রেডিয়েন্ট গার্ডেনের ব্যবস্থাপক মশিউর রহমান লিটন জানিয়েছেন, আয়ের উৎসকে প্রাধান্য দিয়ে মুনাফা অর্জন করা মোটেও প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য নয়। 
তিনি বলেন, প্রতিষ্ঠানের পক্ষ থেকে ঘুমঘুম পুলিশ তদন্ত কেন্দ্রের জন্য এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের সুবিধার্থে তিনটি পুলিশ বক্স নির্মাণ ও একটি পিকআপভ্যান উপহার দেয়া হয়েছে। পার্শ্ববর্তী অঞ্চলে রেডিয়েন্ট গার্ডেনের অর্থায়নে নির্মাণ করা হয়েছে তিনটি মাদ্রাসা ও একটি মসজিদ। রয়েছে বিশাল বিনোদন পার্ক। আছে রেষ্টহাউস ও বিশ্রামাগার। নির্মাণ করা হয়েছে রোহিঙ্গা ট্রানজিট ক্যাম্প। এছাড়া রয়েছে সুপরিসর হলরুম। 
প্রতি বছর ঈদুল ফিতরের পূর্বে পার্শ্ববর্তী এক হাজার পরিবারের মধ্যে বস্ত্র বিতরণ, ঈদুল আজহার সময় দূস্থ এক হাজার পরিবারের মাঝে বিতরণ করা হয় গরুর মাংস। বন্যা ও দুর্যোগ কবলিত এলাকায় খাবার, বস্ত্র, গ্যাসের চূলা, সিলিন্ডার বিতরণ করা হয়। দরিদ্র পরিবারের অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ, শীতকালে শীতবস্ত্র বিতরণ, অসহায় যুবতী নারীদের বিয়ের জন্য পর্যাপ্ত সাহায্য প্রদান, দরিদ্র রোগীদের চিকিৎসার ব্যয়ভার গ্রহণ, গরীব-মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষাভাতা প্রদান, মসজিদ, মাদ্রাসাসমূহে প্রয়োজনীয় আর্থিক সহায়তা দান এবং সর্বোপরি পথযাত্রী ও পর্যটকদের জন্য 
সূপেয় পানির একাধিক কল উম্মুক্ত করে রাখা আছে রাস্তার ধারে।
কক্সবাজার জেলা প্রেসক্লাবের একদল সাংবাদিক রেডিয়েন্ট গার্ডেন পরিদর্শনে গেলে গত ১৫ অক্টোবর রেডিয়েন্ট গার্ডেনের ব্যবস্থাপক মোঃ মশিউর আলম লিটন তাদের বর্তমান ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। এ সময় কয়েকজন স্থানীয় যুবক নারী ও শিশু পর্যটকের সাথে কথা হয়। তারা রেডিয়েন্ট বিজনেস গার্ডেনের নৈসর্গিক সৌন্দর্য দেখে বিমোহিত হন। প্রকাশ করেন তাদের স্বস্ব অনুভূতি। 

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।।

প্রাণপ্রকৃতি ও সবুজের সমারোহে রেডিয়েন্ট গার্ডেন বাড়ছে পর্যটক আকর্ষণ।।

আপডেট সময় : 04:35:37 am, Saturday, 21 October 2023