Dhaka , Wednesday, 22 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।। মানুষকে ভালোবাসেন বলেই তাদের টানে আমেরিকা ছেড়ে দেশের এসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন- দেলোয়ার মোমেন।। শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।। রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতের  নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার।। রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।। তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের শিক্ষকতার দুই যুগপূর্তি।। কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার- স্বামী পলাতক।। নরসিংদী বৃষ্টির কারনে পশুর হাটে বেচা কেনা কম।। মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু।। ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ।। শেখ কামাল আইটি ট্রেনিংয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে রাজাপুরের মশিউর রহমান তামিম।। সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ।। কুমিল্লা পিটিআই কর্তৃক সততা নৈতিকতা ও শুদ্ধাচার পুরস্কার পেলেন- তানজুরুন নাহার।। জেলা প্রশাসনের উদ্যোগে সদরপুরে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা।। সড়কতো নয় যেন ধান শুকানোর চাতাল।। তিতাসে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত।। ঈদ উপলক্ষে হিলিতে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল বিতারণ।।  পাবনায় হত্যায় মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি পিয়াস সম্পাদক ইকবাল।। পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।। সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত-ফের জলাবদ্ধতার শঙ্কা।। জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আমার নামে মিথ্যাচার চালাচ্ছে- আবুল বাশার  বাদশা।। নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।। ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন।। সুন্দরগঞ্জে পশুর হাট নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে ৩ রাউন্ড গুলি বিনিময়- পুলিশসহ আহত ১০।। নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত আহত -৭ জন।। রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিক সমর্থকদের উপর হামলা।। ৩৬ দিন পর যুবকের লাশ উত্তোলন- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।। শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে।।

নোয়াখালীর কবিরহাট পৌরসভায় ১৪৪ ধারা জারি।। 

  • Reporter Name
  • আপডেট সময় : 09:30:26 am, Thursday, 2 November 2023
  • 135 বার পড়া হয়েছে

নোয়াখালীর কবিরহাট পৌরসভায় ১৪৪ ধারা জারি।।   

নোয়াখালী প্রতিনিধি।।
একই স্থানে যুবলীগের দুই গ্রুপের সভা আহবানকে কেন্দ্র করে নোয়াখালীর কবিরহাট পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। 
কবিরহাট পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হান অনুসারী পৌরসভা যুবলীগের সভাপতি আবুল বাশার বাবুল ও কবিরহাট উপজেলা যুবলীগের সভাপতি আবু জাফর আবির অনুসারীদের পাল্টাপাল্টি কর্মসূচির কারণে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে ।
বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুর ২টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারার আদেশ জারি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাতিমা সুলতানা। দুপুর ২ টা থেকে কবিরহাট বাজারসহ বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে। 
জানা যায়, কবিরহাট উপজেলার বিভিন্ন ইউনিয়ন যুবলীগের কমিটি গঠন নিয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হানের সাথে বিরোধ দেখা দেয় উপজেলা যুবলীগের সভাপতি আবু জাফর আবির ও সাধারণ সম্পাদক নজরুল ইসলামের। এ বিরোধের জের ধরে উপজেলা যুবলীগের সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে গত ২০ অক্টোবর সন্ধ্যার দিকে উপজেলার নরোত্তমপুর, ঘোষবাগ ও ধানসিঁড়ি ইউনিয়ন শাখার নবগঠিত আহ্বায়ক কমিটি প্রত্যাখ্যান করে ঝাড়ু মিছিল ও সমাবেশ করেছেন পদবঞ্চিত নেতাকর্মিরা। অভিযোগ রয়েছে এ ঝাড়ু মিছিলের নেপথ্যে ছিল মেয়র রায়হানের হাত। এ নিয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হানের সাথে উপজেলা যুবলীগের সভাপতি-সম্পাদকের দূরত্ব প্রকাশ্যে বাড়তে থাকে। যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার ২ নভেম্বর বিকেলে উপজেলার কবিরহাট বাজারের বঙ্গবন্ধু চত্ত্বরে একই সময়ে মেয়র রায়হান অনুসারী কবিরহাট পৌরসভা যুবলীগের সভাপতি আবুল বাশার বাবুলও উপজেলা যুবলীগের সভাপতি আবির অনুসারীরা তারুণ্যের জয়যাত্রার সমাবেশের আহ্বান করে। এ নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হওয়ার আশংকা দেখা দিলে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে।   
কবিরহাট উপজেলা যুবলীগের সভাপতি আবু জাফর আবির অভিযোগ করে বলেন, গত সাত দিন আগে থেকে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তারুণ্যের জয়াত্রা সমাবেশ আহ্বান করে উপজেলা যুবলীগ। গতকাল বুধবার মেয়র রায়হানের ইন্ধনে আকস্মিক একই স্থানে সমাবেশ ডাক দেয় তার অনুসারী কবিরহাট পৌরসভা যুবলীগ সভাপতি বাশার। আমরা এখন অন্যস্থানে সভা করব। আমাদের অনেক বড় সমাবেশ হবে। তাদের সাথে যুবলীগের গুটি কয়েক লোক ছাড়া কেউ নেই।     
এ বিষয়ে জানতে চাইলে কবিরহাট পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হান বলেন, আমার কোনো গ্রুপ নেই। আমার সাথে কারো বিরোধ নেই। দলের সবাই আমার জন্য সমান।  আমি দুই গ্রুপকে নিয়ে বসেছি। বিষয়টি সমাধান করা যায় কিনা দেখছি।    
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন অবনতি না ঘটে এজন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে।  কবিরহাট পৌরসভা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা  ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতিমা সুলতানা বলেন, দুই পক্ষ বসুরহাটে একই স্থানে পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় সমগ্র কবিরহাট পৌরসভা এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। এ সময় সব ধরনের সভা সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।।

নোয়াখালীর কবিরহাট পৌরসভায় ১৪৪ ধারা জারি।। 

আপডেট সময় : 09:30:26 am, Thursday, 2 November 2023