Dhaka , Thursday, 23 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।। মানুষকে ভালোবাসেন বলেই তাদের টানে আমেরিকা ছেড়ে দেশের এসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন- দেলোয়ার মোমেন।। শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।। রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতের  নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার।। রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।। তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের শিক্ষকতার দুই যুগপূর্তি।। কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার- স্বামী পলাতক।। নরসিংদী বৃষ্টির কারনে পশুর হাটে বেচা কেনা কম।। মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু।। ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ।। শেখ কামাল আইটি ট্রেনিংয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে রাজাপুরের মশিউর রহমান তামিম।। সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ।। কুমিল্লা পিটিআই কর্তৃক সততা নৈতিকতা ও শুদ্ধাচার পুরস্কার পেলেন- তানজুরুন নাহার।। জেলা প্রশাসনের উদ্যোগে সদরপুরে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা।। সড়কতো নয় যেন ধান শুকানোর চাতাল।। তিতাসে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত।। ঈদ উপলক্ষে হিলিতে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল বিতারণ।।  পাবনায় হত্যায় মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি পিয়াস সম্পাদক ইকবাল।। পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।। সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত-ফের জলাবদ্ধতার শঙ্কা।। জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আমার নামে মিথ্যাচার চালাচ্ছে- আবুল বাশার  বাদশা।। নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।। ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন।। সুন্দরগঞ্জে পশুর হাট নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে ৩ রাউন্ড গুলি বিনিময়- পুলিশসহ আহত ১০।। নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত আহত -৭ জন।। রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিক সমর্থকদের উপর হামলা।। ৩৬ দিন পর যুবকের লাশ উত্তোলন- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।। শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে।।

১২ দিনেও খোঁজ মিলছে না ভোলার মনপুরার ২০ জেলের।।

  • Reporter Name
  • আপডেট সময় : 09:33:29 am, Sunday, 5 November 2023
  • 138 বার পড়া হয়েছে

১২ দিনেও খোঁজ মিলছে না ভোলার মনপুরার ২০ জেলের।।

স্টাফ রিপোর্টার ভোলা।। 
ভোলার  মনপুরা থেকে এফবি রিনা -১ নামে একটি মাছ ধরার ট্রলার ২২ অক্টোবর ২৩ তরিখ থেকে ২০ জন জেলে ও মাঝিসহ গভীর সাগরে মাছ ধরতে গিয়ে প্রায় ১২ দিন ধরে নিখোঁজ রয়েছে বলে খবর পাওয়া গেছে। পরিবারের মুখে দু-বেলা তিন মুঠো ভাত তুলে দিতে জীবন বাজি রেখে গত ২২ অক্টোবর গভীর রাতে বঙ্গোপসাগরের মাছ ধরতে গিয়ে ২০ জেলে নিখোঁজ রয়েছেন গতকাল বেলা ১২ টার দিকে এমন তথ্য নিশ্চিত করেছেন এফবি রিনা-১ ট্রলার মালিক মো আক্তার হোসেন। তিনি আরও জানান,প্রায় ১২ দিন ধরে তাদের কোন হদিশ বা সন্ধান পাওয়া যাচ্ছে না। যা নিয়ে তাদের পরিবারগুলোর মধ্যে এখন দেখা দিয়েছে গভীর শঙ্কা ও চরম হতাশা। অনেকেই ধারণা  করছেন ঘূর্ণিঝড়ের কবলে পরে গভীর বঙ্গোপসাগরের তলিয়ে গেছে তাদের মাছ ধরার সেই এফবি রিনা- ১ নামের ট্রলারটি।
নিখোঁজ জেলেরা হলেন, এফবি রিনা-১ ট্রলারের মাঝি জাহাঙ্গীর (৪০), তিন সহোদর শেখ ফরিদ (৫৫), সিদ্দিক (৪৫) ও শামীম (২৩) জেলে আলাউদ্দিন (৫৬), আবুল খায়ের (৬৫), বাতেন (৪০), ইয়াসিন (৩৫), জয়নাল আবেদীন (৭০), মিলন (৩৫), ইসলাম আলী (৫৫), ফিরোজ (৪৫), সোহাগ (৪৫), অলিউদ্দিন (৪১), সোহাগ আখন (৩৬), সুমন (৩০), আবুল কালাম (৬৪), আজাদ (৩৫), ইয়াকুব আলী (৬০), নুর সর্দার (৫৫)। সবার বাড়ি মনপুরা উপজেলার দক্ষিন সাকুচিয়া ইউনিয়নে বিভিন্ন গ্রামে।
খোঁজ নিয়ে জানা গেছে, জীবন ও জীবিকার তাগিদে পরিবারের সকলের ভরণপোষণের জন্য গত ২২ অক্টোরব সাগরে রাতের আধারে অন্যান্যদের মতো করে মাছ শিকারের ট্রালার গুলোর সাথে ভোলার বিচ্ছিন্ন দ্বীপ মনপুরা দক্ষিণ সাকুচিয়া জনতা বাজার লঞ্চঘাট হতে দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা মৃত আমির হোসেন এর ছেলে মোঃ আক্তার হোসেন মাঝী মালিকানাধীন ইঞ্জিন চালিত এফবি রিনা-১ ট্রলারটি মোট ২০ জন জেলে মাছ ধরার জন্য গভীর সমুদ্রের উদ্দেশ্যে ছেড়ে গেলেও গত ২৫ অক্টোবর ঘূর্ণিঝড় হামুন এর প্রভাবে অন্যান্য মাছ শিকারের ট্রলার গুলো উপকূলে আসলেও ঔ ট্রলাটি এখনো উপকূলে আসেনি। ঘূর্ণিঝড়ের পর থেকে ঔ ট্রলারটির কারো সাথে এখনো পর্যন্ত কোন যোগাযোগ বা খোঁজ খবর পাওয়া যায়নি।
এর আগে (২৪ অক্টোবর) দিবাগত রাতে এফবি রিনা-১ ট্রলার মাঝি জাহাঙ্গীর এর সাথে অন্যান্য মাঝির সাথে মোবাইলের মাধ্যমে যোগাযোগ হয়। এ সময় জানায় যে তারা ড্রাম বয়ার কাছে মাছ শিকার করছে। পরদিন ঘূর্ণিঝড় হামুর প্রভাব শুরু হলে তাদের সাথে মোবাইল ফোনে আর যোগাযোগ করা যাচ্ছে না। এদিকে নিখোঁজ জেলেদের খোঁজে ট্রলার মালিক আক্তার হোসেনের ভাই আবুল ও মনির এর দু’টি মাছধরা ট্রলার সমুদ্র চষে বেড়াচ্ছে। দশদিন অনুসন্ধান শেষে বৃহস্পতিবার সকালে ট্রলার দু’টি জনতা ঘাটে ফিরে এসেছে বলে এ তথ্য জানিয়েছেন স্থানীয় জনতা। নিখোঁজ এর ঘটনায় (৩ নভেম্বর) মনপুরা থানায় একটি সাধারন ডায়েরী করেন এফবি রিনা-১ এর মালিক আক্তার হোসেন।
স্বাভাবিকভাবে ৬/৭ দিনের মধ্যে মাছ ধরে কূলে ফিরে আসার নিয়ম থাকলেও ১২ দিনেও ট্রলারসহ জেলেরা ফিরে না আসায় তাদের জীবন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। নিখোঁজ ট্রলার এর পাশে থাকা শিপন মাঝি জানান, সাগরে বাতাস যখন বাড়ছে তখন রেডিও ওপেন করে শুনি সাত নাম্বার বিপদ সংকেত চলে। সাথে সাথে নিখোঁজ ট্রলার জাহাঙ্গীর মাঝির কে বলে জাল টানা শুরু করি। পরে আমার জাল টেনে ঘাটে দিকে চলে আসি। পিছন থেকে আর সে ট্রলাটি দেখা পাই নি। তবে অনেকের ধারণা করা হচ্ছে ঘূর্ণিঝড় হামুর প্রভাবে সাগরে ট্রলারটি ডুবে যেতে পারে। উপজেলার দক্ষিণ সাকুচিয়া বিভিন্ন আড়তঘাটে অপেক্ষা করছেন নিখোঁজ পরিবারের সদস্যরা। এ বিষয়ে মনপুরা থানার অফিসার ইনচার্জ মো. জহিরুল ইসলাম বলেন, নিখোঁজ সম্পর্কে মালিক পক্ষের কাছ থেকে জানতে পারলাম। নিখোঁজ জেলেদের খুঁজে পেতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং সারা বাংলাদেশে আমাদের পক্ষ থেকে মেসেজ দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।।

১২ দিনেও খোঁজ মিলছে না ভোলার মনপুরার ২০ জেলের।।

আপডেট সময় : 09:33:29 am, Sunday, 5 November 2023