Dhaka , Thursday, 23 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।। মানুষকে ভালোবাসেন বলেই তাদের টানে আমেরিকা ছেড়ে দেশের এসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন- দেলোয়ার মোমেন।। শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।। রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতের  নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার।। রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।। তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের শিক্ষকতার দুই যুগপূর্তি।। কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার- স্বামী পলাতক।। নরসিংদী বৃষ্টির কারনে পশুর হাটে বেচা কেনা কম।। মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু।। ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ।। শেখ কামাল আইটি ট্রেনিংয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে রাজাপুরের মশিউর রহমান তামিম।। সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ।। কুমিল্লা পিটিআই কর্তৃক সততা নৈতিকতা ও শুদ্ধাচার পুরস্কার পেলেন- তানজুরুন নাহার।। জেলা প্রশাসনের উদ্যোগে সদরপুরে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা।। সড়কতো নয় যেন ধান শুকানোর চাতাল।। তিতাসে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত।। ঈদ উপলক্ষে হিলিতে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল বিতারণ।।  পাবনায় হত্যায় মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি পিয়াস সম্পাদক ইকবাল।। পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।। সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত-ফের জলাবদ্ধতার শঙ্কা।। জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আমার নামে মিথ্যাচার চালাচ্ছে- আবুল বাশার  বাদশা।। নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।। ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন।। সুন্দরগঞ্জে পশুর হাট নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে ৩ রাউন্ড গুলি বিনিময়- পুলিশসহ আহত ১০।। নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত আহত -৭ জন।। রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিক সমর্থকদের উপর হামলা।। ৩৬ দিন পর যুবকের লাশ উত্তোলন- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।। শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে।।

যুবলীগ নেতা জাহিদুল হত্যা মামলায় গ্রেপ্তার-২।।

  • Reporter Name
  • আপডেট সময় : 11:08:58 am, Tuesday, 14 November 2023
  • 195 বার পড়া হয়েছে

যুবলীগ নেতা জাহিদুল হত্যা মামলায় গ্রেপ্তার-২।।

হযরত বেল্লাল
সুন্দরগঞ্জ-গাইবান্ধা-প্রতিনিধি।।
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সোনারায় ইউনিয়নের যুবলীগ নেতা জাহিদুল ইসলাম হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার রাতে পুলিশ অভিযান চালিয়ে এজাহার নামীয় আসামি ছামিউল ইসলাম ছামু ও আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করে। মঙ্গলবার দুপুরে আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে। আসামিদের জিজ্ঞাসাবাদের  জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছেন মামলা তদন্তকারি কর্মকর্তা পুলিশ পরিদর্শক তদন্ত মিলন চ্যাটার্জী।
হত্যাকান্ডের পর সোমবার রাত হতে ওই এলাকা পুরুষ শুন্য হয়ে পড়েছে। বিশেষ করে বিএনপি ও জামায়াত সমর্থিত নেতাকর্মীগণ বাড়িঘর ছেড়ে পালিয়ে রয়েছে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অনাকাঙ্খিত পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুল সংখ্যক পুলিশ, বিজিবি, ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।  
থানার ওসি কে এম আজমিরুজ্জামান বলেন, সোমবার রাতে জাহিদুলের বোন আঞ্জুমানারা বেগম বাদী হয়ে ২৩ জনকে আসামি করে একটি হত্যা মামলা দ্বায়ের করে। রাতেই পুলিশ অভিযান চালিয়ে এজাহার নামীয় ১নং আসামিসহ ২ জনকে গ্রেপ্তার করে। অভিযান অব্যাহত রয়েছে। হত্যাকান্ডের পর আটক চার আসামিকে বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।  
জাহিদুলের নামাযে জানাযা সোমবার রাত ১০টার দিকে সম্পন্ন হয়েছে। জানাযা পূর্ব এক আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আশরাফুল আলম সরকার লেবু, উপজেলা নিবার্হী অফিসার মো. তরিকুল ইসলাম, থানার ওসি কে এম আজমিরুজ্জামান প্রমূখ। এছাড়া কেন্দ্রীয়, বিভাগীয়, জেলা, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগসহ সহযোগি সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। বক্তাগণ জাহিদুলের মাগফিতার কামনাসহ শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।  
উপজেলা যুবলীগের আয়োজনে মঙ্গলবার ছাইতানতলা বাজারে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগ সভাপতি মিজানুর রহমান লিটুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মিসেস আফরুজা বারী, সাধারণ সম্পাদক আশরাফুল আলম সরকার লেবু, কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক বিশ্বাস মতিউর রহমান, সাংগঠনিক সম্পাদক সোহেল পারভেজ, সদস্য রফিকুল ইসলাম, নিয়ামুল ইসলাম, আজমীর শেখ প্রমূখ।
রোববার রাত ১১ টার দিকে জাহিদুল এবং কবির মিয়া মোটরসাইকেল করে বামনডাঙ্গা থেকে বাড়ি ফিরছিল। উপজেলার শাখা মারা ব্রিজের নিকট পৌচ্ছা মাত্রই ৬ হতে ৭ জন দুর্বৃত্ত রশি দিয়ে তাদের মোটরসাইকেলের গতিরোধ করে এলোপাথারি চুরিকাঘাত এবং মারপিঠ শুরু করে। এক পর্যায় জাহিদুলের হাত-পায়ের রগ কেটে দেয়। দুর্বৃত্তরা জাহিদুলের সাথে থাকা কবিরকে মারপিঠ করে মাটিতে ফেলে দিয়ে পালিয়ে যায়। তাদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। জাহিদুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক ৩ টার দিকে জাহিদুল মারা যায়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।।

যুবলীগ নেতা জাহিদুল হত্যা মামলায় গ্রেপ্তার-২।।

আপডেট সময় : 11:08:58 am, Tuesday, 14 November 2023