Dhaka , Thursday, 23 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।। মানুষকে ভালোবাসেন বলেই তাদের টানে আমেরিকা ছেড়ে দেশের এসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন- দেলোয়ার মোমেন।। শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।। রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতের  নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার।। রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।। তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের শিক্ষকতার দুই যুগপূর্তি।। কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার- স্বামী পলাতক।। নরসিংদী বৃষ্টির কারনে পশুর হাটে বেচা কেনা কম।। মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু।। ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ।। শেখ কামাল আইটি ট্রেনিংয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে রাজাপুরের মশিউর রহমান তামিম।। সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ।। কুমিল্লা পিটিআই কর্তৃক সততা নৈতিকতা ও শুদ্ধাচার পুরস্কার পেলেন- তানজুরুন নাহার।। জেলা প্রশাসনের উদ্যোগে সদরপুরে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা।। সড়কতো নয় যেন ধান শুকানোর চাতাল।। তিতাসে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত।। ঈদ উপলক্ষে হিলিতে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল বিতারণ।।  পাবনায় হত্যায় মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি পিয়াস সম্পাদক ইকবাল।। পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।। সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত-ফের জলাবদ্ধতার শঙ্কা।। জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আমার নামে মিথ্যাচার চালাচ্ছে- আবুল বাশার  বাদশা।। নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।। ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন।। সুন্দরগঞ্জে পশুর হাট নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে ৩ রাউন্ড গুলি বিনিময়- পুলিশসহ আহত ১০।। নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত আহত -৭ জন।। রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিক সমর্থকদের উপর হামলা।। ৩৬ দিন পর যুবকের লাশ উত্তোলন- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।। শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে।।

পাবনায় বিএনপি-জামায়াতের ১৬ নেতাকর্মী গ্রেপ্তার।।

  • Reporter Name
  • আপডেট সময় : 06:24:11 am, Saturday, 18 November 2023
  • 137 বার পড়া হয়েছে

পাবনায় বিএনপি-জামায়াতের ১৬ নেতাকর্মী গ্রেপ্তার।।

পাবনা প্রতিনিধি।। 
নাশকতা ও দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে পাবনার ঈশ্বরদীতে বিএনপি-জামায়াতের ১৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 
শুক্রবার -১৭ নভেম্বর-বিকেলে গ্রেপ্তারকৃতদের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-২ এ হাজির করে পুলিশ। আদালতের বিচারক আলী আশরাফ তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- পাকশী ইউনিয়ন উলামা পরিষদের সভাপতি ও ইউনিয়ন জামায়াতের সাবেক আমির হাফেজ মাওলানা ইলিয়াস হোসেন -৪৩-
সলিমপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মহির মন্ডল -৪৫
পাকশী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি কালাম মোল্লা -৩৭- পাকশী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আহাদ মোল্লা- ৩২- সলিমপুর 
ইউনিয়ন যুবদলের সদস্য মোস্তাফিজুর রহমান সুমন (৩৫) এবং পাকশী ইউনিয়ন ছাত্রদলের কর্মী নীরব হোসেন (২৩)। গ্রেপ্তারকৃত বাকিদের নাম-পরিচয় পাওয়া যায়নি। 
পুলিশ সূত্রে জানা গেছে, চলমান হরতাল-অবরোধে ঈশ্বরদীতে নাশকতা ও দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পূর্বের একাধিক মামলা রয়েছে। 
গোপন  সংবাদের ভিত্তিতে ঈশ্বরদীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বিষয়টি স্বীকারোক্তি দিয়েছে। সবার বিরুদ্ধে নাশকতার মামলা হয়েছে।
এ ব্যাপারে পাবনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আব্দুস সামাদ মন্টু বলেন, সরকার আরেকটা এক তরফা নির্বাচন করতে এবং আন্দোলনকে বাধাগ্রস্ত করতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের গ্রেপ্তার করছে।
ঈশ্বরদী উপজেলা জামায়াতের আমির ড. নুরুজ্জামান  বলেন, চলমান আন্দোলনকে বাধাগ্রস্ত করতে রাতের আঁধারে বাড়িতে বাড়িতে গিয়ে নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। গ্রেপ্তার করে জনগণের আন্দোলন বন্ধ করা যায় না। আন্দোলন সফল হবে ইনশাআল্লাহ।
ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার জানান, নাশকতার পরিকল্পনার অভিযোগে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সবার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ইতোপূর্বেও তাদের বিরুদ্ধে মামলা ছিল। বিকেলে আদালতের মাধ্যমে তাদেরকে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।।

পাবনায় বিএনপি-জামায়াতের ১৬ নেতাকর্মী গ্রেপ্তার।।

আপডেট সময় : 06:24:11 am, Saturday, 18 November 2023