Dhaka , Thursday, 23 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।। মানুষকে ভালোবাসেন বলেই তাদের টানে আমেরিকা ছেড়ে দেশের এসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন- দেলোয়ার মোমেন।। শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।। রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতের  নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার।। রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।। তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের শিক্ষকতার দুই যুগপূর্তি।। কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার- স্বামী পলাতক।। নরসিংদী বৃষ্টির কারনে পশুর হাটে বেচা কেনা কম।। মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু।। ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ।। শেখ কামাল আইটি ট্রেনিংয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে রাজাপুরের মশিউর রহমান তামিম।। সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ।। কুমিল্লা পিটিআই কর্তৃক সততা নৈতিকতা ও শুদ্ধাচার পুরস্কার পেলেন- তানজুরুন নাহার।। জেলা প্রশাসনের উদ্যোগে সদরপুরে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা।। সড়কতো নয় যেন ধান শুকানোর চাতাল।। তিতাসে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত।। ঈদ উপলক্ষে হিলিতে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল বিতারণ।।  পাবনায় হত্যায় মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি পিয়াস সম্পাদক ইকবাল।। পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।। সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত-ফের জলাবদ্ধতার শঙ্কা।। জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আমার নামে মিথ্যাচার চালাচ্ছে- আবুল বাশার  বাদশা।। নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।। ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন।। সুন্দরগঞ্জে পশুর হাট নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে ৩ রাউন্ড গুলি বিনিময়- পুলিশসহ আহত ১০।। নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত আহত -৭ জন।। রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিক সমর্থকদের উপর হামলা।। ৩৬ দিন পর যুবকের লাশ উত্তোলন- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।। শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে।।

নোয়াখালীতে হরতালের সমর্থনে লাঠি নিয়ে বিক্ষোভ ৫ পুলিশ আহত আটক-১৯।।

  • Reporter Name
  • আপডেট সময় : 04:00:06 am, Tuesday, 21 November 2023
  • 48 বার পড়া হয়েছে

নোয়াখালীতে হরতালের সমর্থনে লাঠি নিয়ে বিক্ষোভ ৫ পুলিশ আহত আটক-১৯।।

নোয়াখালী প্রতিনিধি।।
নোয়াখালীর বেগমগঞ্জে হরতালের সমর্থনে লাঠি নিয়ে বিক্ষোভ করেছে যুবদল নেতা টিটু বাহিনীর অনুসারীরা। এ সময় তার বাহিনীর হামলায় পাঁচ পুলিশ সদস্য আহত হয়। ঘটনাস্থল থেকে পুলিশ পাঁচটি অবিস্ফোরিত ককটেল ও ১০টি গাবের লাঠি উদ্ধার করে।    
আটককৃতরা হলেন,মো.রিয়াজ (২৮) আরিফ হোসেন হৃদয় (১৯) জোবায়ের হোসেন (১৯) মো.রায়হান (১৯) ফিরোজ আলম (২০) মো.আরিফ (২০) মো. রুবেল ওরফে মানিক (২৬) ইমাম হোসেন (২৬) মো.আশিক ওরফে ওমর ফারুক (১৯) রাশেদ হোসেন (১৯) মো. রয়েল (২৫) মো. রাসেল (২০) আরমান হোসেন (১৯) মো.রমজান (১৯) মো. রাসেল (১৯) মো.আরিফ (১৯) নিহাদ (১৯) মো.দেলোয়ার হোসেন (২০) মো.ইউসুফ (২০)।  
সোমবার (২০ নভেম্বর) বেলা সোয়া ১১টার দিকে উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের চন্দ্রগঞ্জ পূর্ব বাজার এলাকায় এ ঘটনা ঘটে। 
আহত পুলিশ সদস্যরা হলেন, বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আবু তাহের, আলাউদ্দিন ও নোয়াখালী পুলিশ লাইন্সের কনস্টেবল সায়েদুর রহমান, শরীফুল ইসলাম, বোরহান উদ্দিন। আহত পুলিশ সদস্যদের বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।   
তবে দলটির আলাইয়ারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মিঠু চেয়ারম্যান দাবি করেন মো.আবু হানিফ টিটু (৪২) এলাকার চিহিৃত সন্ত্রাসী। সে যুবদলের কোনো দায়িত্বে নেই। কিছু দিন আগে সে জেল থেকে বের হয়।    
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বেলা সোয়া ১১টার দিকে যুবদলের ব্যানারে টিটু বাহিনীর প্রধান টিটুর নেতৃত্বে তার অনুসারী ২০০-৩০০ জন অনুসারী হরতালের সমর্থনে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের চন্দ্রগঞ্জ পূর্ব বাজার লাঠি নিয়ে বিক্ষোভ মিছিল করে। পরে মিছিল নিয়ে তারা সড়ক অবরোধ করার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এতে তারা বিক্ষুব্ধ হয়ে পুলিশের উপর ইট-পাটকেল ও ককটেল নিক্ষেপ করলে পুলিশের পাঁচ সদস্য আহত হয়। ঘটনাস্থলে পুলিশ তাদের নিবৃত করার চেষ্টা করে ব্যর্থ হয়।  একপর্যায়ে অতিরিক্ত পুলিশ গিয়ে ৯১ রাউন্ড শর্টগানের রাবার কার্তুজ ফাঁকা গুলি চালিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। অভিযানে পুলিশ ঘটনাস্থল থেকে হরতালের ১৯ সমর্থককে আটক করে।  
আলাইয়ারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মিঠু চেয়ারম্যান অভিযোগ করে আরও বলেন, টিটু চরে থাকে। এমনিতে আলাইয়ারপুর সন্ত্রাসী কবলিত এলাকা। বাহিরের এলাকা থেকে পিকআপ ভ্যানে করে লোকজন এনে সে এখানে প্রোগ্রাম করে। স্থানীয় কোনো নেতাকর্মি তার সাথে ছিল না।    
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম বলেন, পিকেটারদের হামলায় ৫ পুলিশ সদস্য আহত হয়েছে। ঘটনাস্থল থেকে পাঁচটি অবিস্ফোরিত ককটেল, ১০টি গাবের লাঠি উদ্ধার। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।  মঙ্গলবার সকালে ওই মামলায় আটককৃতদের গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।  

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।।

নোয়াখালীতে হরতালের সমর্থনে লাঠি নিয়ে বিক্ষোভ ৫ পুলিশ আহত আটক-১৯।।

আপডেট সময় : 04:00:06 am, Tuesday, 21 November 2023