Dhaka , Friday, 24 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।। মানুষকে ভালোবাসেন বলেই তাদের টানে আমেরিকা ছেড়ে দেশের এসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন- দেলোয়ার মোমেন।। শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।। রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতের  নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার।। রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।। তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের শিক্ষকতার দুই যুগপূর্তি।। কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার- স্বামী পলাতক।। নরসিংদী বৃষ্টির কারনে পশুর হাটে বেচা কেনা কম।। মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু।। ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ।। শেখ কামাল আইটি ট্রেনিংয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে রাজাপুরের মশিউর রহমান তামিম।। সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ।। কুমিল্লা পিটিআই কর্তৃক সততা নৈতিকতা ও শুদ্ধাচার পুরস্কার পেলেন- তানজুরুন নাহার।। জেলা প্রশাসনের উদ্যোগে সদরপুরে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা।। সড়কতো নয় যেন ধান শুকানোর চাতাল।। তিতাসে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত।। ঈদ উপলক্ষে হিলিতে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল বিতারণ।।  পাবনায় হত্যায় মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি পিয়াস সম্পাদক ইকবাল।। পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।। সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত-ফের জলাবদ্ধতার শঙ্কা।। জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আমার নামে মিথ্যাচার চালাচ্ছে- আবুল বাশার  বাদশা।। নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।। ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন।। সুন্দরগঞ্জে পশুর হাট নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে ৩ রাউন্ড গুলি বিনিময়- পুলিশসহ আহত ১০।। নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত আহত -৭ জন।। রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিক সমর্থকদের উপর হামলা।। ৩৬ দিন পর যুবকের লাশ উত্তোলন- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।। শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে।।

আলোচিত সাংসদ একরামুলের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী শাহিনের মনোনয়নপত্র জমা।।

  • Reporter Name
  • আপডেট সময় : 10:39:48 am, Thursday, 30 November 2023
  • 48 বার পড়া হয়েছে

আলোচিত সাংসদ একরামুলের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী শাহিনের মনোনয়নপত্র জমা।।

নোয়াখালী প্রতিনিধি।।
নোয়াখালী-৪-সদর-সুবর্ণচর-আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আলোচিত সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর সঙ্গে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় নেতা আবদুল মালেক উকিলের ভ্রাতুষ্পুত্র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এডভোকেট শিহাব উদ্দিন শাহিন।

বৃহস্পতিবার -৩০ নভেম্বর- দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমানের কাছে মনোনয়নপত্র জমা দেন শিহাব উদ্দিন শাহিন।

এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম চৌধুরী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুস জাহের সাধারণ সম্পাদক এডভোকেট আতাউর রহমান নাছের, আওয়ামী লীগ নেতা জাকির হোসেন বাবর সুবর্ণচর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন চৌধুরী বাহার আওয়ামী লীগ নেতা ইকবাল হোসেন সোহেল এনায়েত উল্যাহ বেলাল হোসেন মিজানুর রহমান শিপন উপস্থিত ছিলেন।

নোয়াখালী-৪ আসনের বর্তমান সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জা চাকুরি বাণিজ্য, টেন্ডার বাণিজ্য, স্বজনপ্রীতি, বিএনপি-জামায়াতের সঙ্গে আতাতসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে একাধিকবার বিষ্ফোরক মন্তব্য করেন। পরবর্তীতে একরামুল করিম চৌধুরীও ওবায়দুল কাদেরকে রাজাকার পরিবারের সদস্য বলে মন্তব্যসহ কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে বক্তব্য দিয়ে সারা দেশে আলোচনা-সমালোচনার জন্ম দেয়। ওইসব ঘটনাকে কেন্দ্র করে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ হারান একরামুল করিম চৌধুরী। এতে আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের বেশিরভাগ নেতাকর্মী একরামুল করিম চৌধুরীর বিরুদ্ধে অবস্থান নিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৪ আসনে দলীয় প্রার্থীর পরিবর্তন চায়। কিন্তু কেন্দ্রীয় আওয়ামী লীগ আবারো এ আসনে একরামুল করিম চৌধুরীকে দলের মনোনয়ন দেওয়ায় দলীয় সভানেত্রীর বক্তব্য অনুযায়ী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন শিহাব উদ্দিন শাহিন।

শিহাব উদ্দিন শাহিন বলেন, আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে নয়, আমাদের মাতৃতুল্য নেত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত অনুযায়ী কেউ যেন বিনা ভোটে নির্বাচিত হতে না পারে এবং নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতামূলক করার জন্য স্বতন্ত্র প্রার্থী হয়েছি। এখানে যিনি বর্তমান সংসদ সদস্য তিনি এখানকার স্থানীয় লোক নয়, তিনি বহিরাগত। তাকে মানুষ সুখে-দুঃখে কাছে পায় না। তাই সদর-সুবর্ণচরের মানুষ এখানে পরিবর্তন চায়, তারা তাদের স্থানীয় লোককে ভোট দিয়ে অভিভাবক নির্বাচিত করতে চ্য়া। সেই লক্ষ্যে জনগনের প্রস্তাবনায় তাদের আকাঙ্খা পুরনে আমি আমার দলের নেতাকর্মীদের সঙ্গে আলাপ-আলোচনা করে স্বতন্ত্র প্রার্থী হয়েছি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।।

আলোচিত সাংসদ একরামুলের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী শাহিনের মনোনয়নপত্র জমা।।

আপডেট সময় : 10:39:48 am, Thursday, 30 November 2023