Dhaka , Friday, 24 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।। মানুষকে ভালোবাসেন বলেই তাদের টানে আমেরিকা ছেড়ে দেশের এসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন- দেলোয়ার মোমেন।। শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।। রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতের  নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার।। রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।। তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের শিক্ষকতার দুই যুগপূর্তি।। কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার- স্বামী পলাতক।। নরসিংদী বৃষ্টির কারনে পশুর হাটে বেচা কেনা কম।। মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু।। ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ।। শেখ কামাল আইটি ট্রেনিংয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে রাজাপুরের মশিউর রহমান তামিম।। সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ।। কুমিল্লা পিটিআই কর্তৃক সততা নৈতিকতা ও শুদ্ধাচার পুরস্কার পেলেন- তানজুরুন নাহার।। জেলা প্রশাসনের উদ্যোগে সদরপুরে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা।। সড়কতো নয় যেন ধান শুকানোর চাতাল।। তিতাসে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত।। ঈদ উপলক্ষে হিলিতে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল বিতারণ।।  পাবনায় হত্যায় মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি পিয়াস সম্পাদক ইকবাল।। পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।। সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত-ফের জলাবদ্ধতার শঙ্কা।। জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আমার নামে মিথ্যাচার চালাচ্ছে- আবুল বাশার  বাদশা।। নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।। ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন।। সুন্দরগঞ্জে পশুর হাট নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে ৩ রাউন্ড গুলি বিনিময়- পুলিশসহ আহত ১০।। নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত আহত -৭ জন।। রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিক সমর্থকদের উপর হামলা।। ৩৬ দিন পর যুবকের লাশ উত্তোলন- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।। শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে।।

সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে ব্যবসায়ীর মৃত্যু।।

  • Reporter Name
  • আপডেট সময় : 10:37:56 am, Sunday, 3 December 2023
  • 296 বার পড়া হয়েছে

সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে ব্যবসায়ীর মৃত্যু।।

শাহজাহান আলী মনন
সৈয়দপুর-নীলফামারী-প্রতিনিধি।।
নীলফামারীর সৈয়দপুরে রেল লাইন পার হতে গিয়ে চলন্ত ট্রেনে কাটা পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রবিবার -৩ ডিসেম্বর- দুপুর ২ টায় শহরের রেলওয়ে বাজারে বাবু আলী ডাল মিল সংলগ্ন পৌর পাবলিক টয়লেট এলাকায় এই ঘটনা ঘটেছে। মৃত ব্যক্তির নাম জায়েদ হোসেন খান চঞ্চল -৬৪-। 
তিনি একজন পিতলের তৈজসপত্র ব্যবসায়ী। শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কে নিরিবিলি হোটেলের পাশে তাঁর ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স খান স্টোর। পৌরসভার ৫ নং ওয়ার্ডের মুন্সিপাড়া মহল্লার নুরুল আজিম লেনে তাঁর বাসা। স্ত্রী এক ছেলে ও এক মেয়ে আছে। 
জায়েদ হোসেন খান নওগাঁর ঐতিহ্যবাহী খান বাহাদুর নবাব পরিবারের সন্তান। তাঁর বাবা মরহুম শহীদ আবেদ আলী খান। যিনি মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ হয়েছেন। তাঁর অধিকাংশ আত্মীয় স্বজন আমেরিকা ব্রিটেন অস্ট্রেলিয়া সহ বহির্বিশ্বের নাগরিক। তাঁর একমাত্র মেয়েও আমেরিকা প্রবাসী। 
জানা যায় মৃত জায়েদ হোসেন খানের শ্রবণ সমস্যা ছিলো। তিনি কানে শুনতে পারতেন না। নিয়মিত হিয়ার এইড মেশিন ব্যবহার করতেন। প্রতিদিনের মত দুপুরের খাবারের জন্য ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাসায় যাচ্ছিলেন। এসময় মধ্যবর্তী রেললাইন পার হওয়ার প্রাক্কালে পার্বতীপুর থেকে রাজশাহী হতে চিলাহাটি গামী তিতুমীর এক্সপ্রেস ট্রেন এসে পড়ে। কিন্তু তিনি তা দেখেননি ও শুনতেও পাননি। ফলে ট্রেনে কাটা পড়ে দ্বিখণ্ডিত হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। 
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেন আসাবস্থায় তিনি রেললাইন পার হতে যাওয়ার সময় লোকজন দেখতে পেয়ে চিৎকার করে তাঁকে থামানো বা সচেতন করার চেষ্টা করে। কিন্তু তিনি শুনতে পারেননি এবং মুহূর্তে দূর্ঘটনায় পতিত হন। পরে খবর পেয়ে নিহতের ছেলেসহ আত্মীয় প্রতিবেশী ও পরিচিত জন এবং সৈয়দপুর রেলওয়ে থানার পুলিশ উপস্থিত হয়।
এদিকে এই ঘটনার পরই রেললাইনের দুই পাশের সব দোকান পাট বন্ধ করে ব্যবসায়ীরা ভয়ে পালিয়ে যায়। এই রেললাইনে একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে। তারপরও রেললাইন ঘেষে দোকান তৈরী করে ঝুঁকিপূর্ণভাবে ব্যবসা করা হচ্ছে। এমনকি লাইনের উপর অসংখ্য অস্থায়ী দোকান বসছে। রেল পুলিশ ও কিছু অসাধু ব্যক্তির যোগসাজশে বছরের পর বছর ধরে এই অবৈধ কারবার চলছে। 
সৈয়দপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ শাকিউল আজম বলেন পরিবার ও এলাকার দায়িত্বশীল ব্যক্তিদের অনুরোধে মানবিক দিক বিবেচনায় লাশ  পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এব্যাপারে একটি অপমৃত্যু ইউডি মামলা হয়েছে। 

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।।

সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে ব্যবসায়ীর মৃত্যু।।

আপডেট সময় : 10:37:56 am, Sunday, 3 December 2023