Dhaka , Friday, 24 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।। মানুষকে ভালোবাসেন বলেই তাদের টানে আমেরিকা ছেড়ে দেশের এসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন- দেলোয়ার মোমেন।। শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।। রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতের  নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার।। রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।। তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের শিক্ষকতার দুই যুগপূর্তি।। কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার- স্বামী পলাতক।। নরসিংদী বৃষ্টির কারনে পশুর হাটে বেচা কেনা কম।। মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু।। ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ।। শেখ কামাল আইটি ট্রেনিংয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে রাজাপুরের মশিউর রহমান তামিম।। সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ।। কুমিল্লা পিটিআই কর্তৃক সততা নৈতিকতা ও শুদ্ধাচার পুরস্কার পেলেন- তানজুরুন নাহার।। জেলা প্রশাসনের উদ্যোগে সদরপুরে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা।। সড়কতো নয় যেন ধান শুকানোর চাতাল।। তিতাসে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত।। ঈদ উপলক্ষে হিলিতে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল বিতারণ।।  পাবনায় হত্যায় মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি পিয়াস সম্পাদক ইকবাল।। পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।। সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত-ফের জলাবদ্ধতার শঙ্কা।। জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আমার নামে মিথ্যাচার চালাচ্ছে- আবুল বাশার  বাদশা।। নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।। ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন।। সুন্দরগঞ্জে পশুর হাট নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে ৩ রাউন্ড গুলি বিনিময়- পুলিশসহ আহত ১০।। নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত আহত -৭ জন।। রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিক সমর্থকদের উপর হামলা।। ৩৬ দিন পর যুবকের লাশ উত্তোলন- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।। শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে।।

শক্ত প্রতিদ্বন্দ্বী নেই আওয়ামী লীগের হ্যাট্রিক বিজয়ের পথে কুজেন্দ্র।।

  • Reporter Name
  • আপডেট সময় : 06:01:21 am, Sunday, 24 December 2023
  • 55 বার পড়া হয়েছে

শক্ত প্রতিদ্বন্দ্বী নেই আওয়ামী লীগের হ্যাট্রিক বিজয়ের পথে কুজেন্দ্র।।

মাসুদ রানা জয়

  খাগড়াছড়ি।।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেনি বিএনপি। সেইসাথে আঞ্চলিক দলের প্রার্থী না থাকা ও একমাত্র স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল হওয়ায় আওয়ামী লীগের শক্ত প্রতিদ্বন্দ্বী নেই ২৯৮ নং খাগড়াছড়ি আসনে। এছাড়া জাতীয় পার্টি ও ন্যাশনাল পিপলস পার্টির নবীন দুই প্রার্থীও পরিচিত নন রাজনৈতিক মাঠে। আর তৃনমুল বিএনপি প্রার্থী সবশেষ গুইমারা উপজেলা পরিষদ নির্বাচনে হেরেছেন আওয়ামী লীগ প্রার্থীর কাছে। তাই শক্ত প্রতিদ্বন্দ্বীহীন নির্বাচনের আভাস মিলছে এ আসনে। আওয়ামী লীগের নেতাকর্মীদের মতে, হ্যাট্রিক বিজয়ের পথে কুজেন্দ্র লাল ত্রিপুরা।
জানা যায়, ৯ উপজেলা ও তিন পৌরসভা নিয়ে গঠিত ২৯৮ নং খাগড়াছড়ি সংসদীয় আসন। এ আসনে আওয়ামী লীগের শক্ত প্রতিদ্বন্দ্বী বিএনপি ও প্রসিতপন্থী ইউপিডিএফ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অংশ না নেওয়া, আঞ্চলিক দল প্রসিতপন্থী ইউপিডিএফ প্রার্থী না দেওয়া ও একমাত্র স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সমির দত্ত চাকমার প্রার্থীতা বাতিল হওয়ায় শক্ত প্রতিদ্বন্দ্বী নেই টানা দুইবারের নির্বাচিত সংসদ সদস্য আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরার। ভোটের মাঠে জাতীয় পার্টির নবীন প্রার্থী মিথিলা রোয়াজা ও ন্যাশনাল পিপলস পার্টির মনোনয়নে নির্বাচনে অংশ নেওয়া বাংলাদেশ কংগ্রেস নেতা মো. মোস্তফা রাজনীতির মাঠে একেবারেই অপরিচিত। আর তিনমূল বিএনপির প্রার্থী উশ্যেপ্রু মারমা এরআগে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রথম গুইমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলেও দ্বিতীয়বার আওয়ামী লীগ প্রার্থী মেমং মারমার কাছে হেরে যান। এছাড়া জেলাজুড়ে তার তেমন পরিচিতিও নেই। তাই শক্ত প্রতিদ্বন্দ্বীহীন নির্বাচনের আভাস মিলছে পাহাড়ি এ আসনটিতে।
৯০ শতক থেকে এ আসনটি আওয়ামী লীগের দখলে। ১৯৯১ ও ১৯৯৬ -জুন-সালে এ আসনে বিজয়ী হয়েছিলেন আওয়ামী লীগের প্রার্থী কল্পরঞ্জন চাকমা। ১৯৯৬ -ফেব্রুয়ারী-ও ২০০১ সালে বিএনপি প্রার্থী ওয়াদুদ ভুঁইয়া,২০০৮ সালে আওয়ামী লীগ প্রার্থী যতীন্দ্র লাল ত্রিপুরা। সবশেষ ২০১৪ ও ২০১৮ সালে জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা। জেলাজুড়ে তার জনপ্রিয়তাও ব্যাপক। তাই সমীকরণ মিলিয়ে একাধিক আওয়ামী লীগের নেতাকর্মীরা বলছেন, হ্যাট্রিক বিজয়ের পথে কুজেন্দ্র লাল ত্রিপুরা
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা ২৩৬৪৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রসিতপন্থী ইউপিডিএফ সমর্থিত স্বতন্ত্র প্রার্থী নুতন কুমার চাকমা পেয়েছিলেন ৬০৩৪০ ভোট। বিএনপি প্রার্থী শহিদুল হক ভূঁইয়া পেয়েছিলেন ৫১২৮১ ভোট। ইসলামী আন্দোলনের আ: জব্বার গাজী ২৯৩৭ ও জাতীয় পার্টির সোলায়মান আলম শেঠ ২৩৪৩ ভোট।
অন্যদিকে এ আসনে এখনো জমে ওঠেনি নির্বাচনী প্রচার-প্রচারণা। প্রতীক বরাদ্দের পর গত সোমবার থেকে প্রচারণা শুরু হলেও এখনো আওয়ামী লীগ ছাড়া বাকি প্রার্থী ও তাঁদের অনুসারীদের তৎপরতা চোখে পড়েনি। জেলাজুড়ে সাঁটানো ব্যানার-পোস্টারের প্রায় সবই আওয়ামী লীগের প্রার্থীর।
সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা যায়, আওয়ামী লীগের বাইরে জেলায় শক্ত অবস্থান রয়েছে বিএনপি ও আঞ্চলিক দল প্রসিতপন্থী ইউপিডিএফের। এ দুটি দল নির্বাচনে অংশ না নেওয়ায় নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হওয়ার সম্ভাবনা নেই বলে মনে করছেন তারা। ভোটারদের নির্বাচন নিয়ে আগ্রহ কম থাকায় তাদের কেন্দ্রে নিয়ে যাওয়া কঠিন হবে বলেও অভিমত অনেক ভোটারের।
রিটার্নিং কার্যালয় সূত্রে জানা গেছে, খাগড়াছ‌ড়ি পার্বত‌্য জেলার ২৯৮ নম্বর সংসদীয় আস‌নে ভোটার সংখ্যা ৫ লাখ ১৫ হাজার ৩৪৬ জন। ভোটকেন্দ্র রয়েছে ১৯৬টি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।।

শক্ত প্রতিদ্বন্দ্বী নেই আওয়ামী লীগের হ্যাট্রিক বিজয়ের পথে কুজেন্দ্র।।

আপডেট সময় : 06:01:21 am, Sunday, 24 December 2023