Dhaka , Saturday, 25 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।। মানুষকে ভালোবাসেন বলেই তাদের টানে আমেরিকা ছেড়ে দেশের এসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন- দেলোয়ার মোমেন।। শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।। রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতের  নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার।। রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।। তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের শিক্ষকতার দুই যুগপূর্তি।। কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার- স্বামী পলাতক।। নরসিংদী বৃষ্টির কারনে পশুর হাটে বেচা কেনা কম।। মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু।। ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ।। শেখ কামাল আইটি ট্রেনিংয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে রাজাপুরের মশিউর রহমান তামিম।। সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ।। কুমিল্লা পিটিআই কর্তৃক সততা নৈতিকতা ও শুদ্ধাচার পুরস্কার পেলেন- তানজুরুন নাহার।। জেলা প্রশাসনের উদ্যোগে সদরপুরে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা।। সড়কতো নয় যেন ধান শুকানোর চাতাল।। তিতাসে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত।। ঈদ উপলক্ষে হিলিতে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল বিতারণ।।  পাবনায় হত্যায় মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি পিয়াস সম্পাদক ইকবাল।। পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।। সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত-ফের জলাবদ্ধতার শঙ্কা।। জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আমার নামে মিথ্যাচার চালাচ্ছে- আবুল বাশার  বাদশা।। নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।। ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন।। সুন্দরগঞ্জে পশুর হাট নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে ৩ রাউন্ড গুলি বিনিময়- পুলিশসহ আহত ১০।। নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত আহত -৭ জন।। রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিক সমর্থকদের উপর হামলা।। ৩৬ দিন পর যুবকের লাশ উত্তোলন- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।। শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে।।

পাবনায় বিএনপি-আ.লীগের ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার।।

  • Reporter Name
  • আপডেট সময় : 03:53:34 am, Wednesday, 27 December 2023
  • 40 বার পড়া হয়েছে

পাবনায় বিএনপি-আ.লীগের ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার।।

পাবনা প্রতিনিধি।।
 
পাবনার ঈশ্বরদীতে নির্বাচন বর্জনের লিফলেট বিতরণ ও নৌকার নির্বাচনী প্রচারণার সময় বিএনপির সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। 
তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ঘটনাস্থল থেকে তিনটি গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার -২৬ ডিসেম্বর-ঈশ্বরদী শহরের পিয়ারপুর মোড়ে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে সকালে ঈশ্বরদীর পিয়ারপুর এলাকায় ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ অফিসের সামনে ভোট বর্জনের লিফলেট বিতরণ করছিলেন বিএনপির কারান্তরীণ প্রভাবশালী নেতা জাকারিয়া পিন্টুর সমর্থকরা। 
এসময় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা সেখানে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। দুই দলের লোকজন মুখোমুখি হলে প্রথমে তর্কবিতর্ক হয়। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।
এ সময় বিএনপির লোকজন সেখান থেকে চলে এসে আবার লোকজন নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের ধাওয়া দেওয়ার সময় বেশ কয়েক রাউন্ড গুলি করে, বিস্ফোরণ ঘটানো হয় তিনটি ককটেলের।  
এসময় আতঙ্কে স্থানীয় দোকানের লোকজন ও পথচারীরা দ্রুত ছুটতে থাকেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি, কাউকে আটকও করেনি পুলিশ। তবে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। পুলিশ মোতায়েন রয়েছে। 
এ বিষয়ে ঈশ্বরদী-আটঘরিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিল্পব কুমার গোস্বামী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। নাশকতাকারীদের ধরতে অভিযান চলছে। 
শহরের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে তিনটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।।

পাবনায় বিএনপি-আ.লীগের ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার।।

আপডেট সময় : 03:53:34 am, Wednesday, 27 December 2023