Dhaka , Saturday, 25 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।। মানুষকে ভালোবাসেন বলেই তাদের টানে আমেরিকা ছেড়ে দেশের এসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন- দেলোয়ার মোমেন।। শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।। রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতের  নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার।। রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।। তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের শিক্ষকতার দুই যুগপূর্তি।। কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার- স্বামী পলাতক।। নরসিংদী বৃষ্টির কারনে পশুর হাটে বেচা কেনা কম।। মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু।। ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ।। শেখ কামাল আইটি ট্রেনিংয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে রাজাপুরের মশিউর রহমান তামিম।। সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ।। কুমিল্লা পিটিআই কর্তৃক সততা নৈতিকতা ও শুদ্ধাচার পুরস্কার পেলেন- তানজুরুন নাহার।। জেলা প্রশাসনের উদ্যোগে সদরপুরে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা।। সড়কতো নয় যেন ধান শুকানোর চাতাল।। তিতাসে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত।। ঈদ উপলক্ষে হিলিতে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল বিতারণ।।  পাবনায় হত্যায় মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি পিয়াস সম্পাদক ইকবাল।। পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।। সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত-ফের জলাবদ্ধতার শঙ্কা।। জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আমার নামে মিথ্যাচার চালাচ্ছে- আবুল বাশার  বাদশা।। নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।। ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন।। সুন্দরগঞ্জে পশুর হাট নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে ৩ রাউন্ড গুলি বিনিময়- পুলিশসহ আহত ১০।। নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত আহত -৭ জন।। রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিক সমর্থকদের উপর হামলা।। ৩৬ দিন পর যুবকের লাশ উত্তোলন- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।। শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে।।

প্রথমবারের মতো বাংলা চ্যানেল পাড়ি দিলেন ইবি শিক্ষার্থী মূসা।।

  • Reporter Name
  • আপডেট সময় : 01:47:26 pm, Thursday, 28 December 2023
  • 142 বার পড়া হয়েছে

প্রথমবারের মতো বাংলা চ্যানেল পাড়ি দিলেন ইবি শিক্ষার্থী মূসা।।

ইবি প্রতিনিধি।।
প্রথমবারের মতো বঙ্গোপসাগরের বাংলা চ্যানেল পাড়ি দিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের -ইবি- আল-ফিকহ্ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মূসা হাসেমী। 
বৃহস্পতিবার -২৮ ডিসেম্বর-সকাল ৯টা থেকে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত টানা সাড়ে ছয় ঘন্টা সাঁতার কেটে টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ থেকে সেন্টমার্টিন দ্বীপ পর্যন্ত ১৬ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ এই সাগরপথ পাড়ি দিতে সফল হন তিনি। 
‘ষড়জ এডভেঞ্চার’ এবং ‘এক্সট্রিম বাংলা’ এর আয়োজনে ‘ফরচুন বাংলা চ্যানেল সাঁতার ২০২৩’ প্রতিযোগিতার এবারের আসরটির -১৮তম- আয়োজন করা হয়। এতে দেশ-বিদেশের ৪৩ জন সাঁতারু অংশ নেয়।
প্রথমবারের মতো বাংলা চ্যানেল পার হয়ে মুসা হাসেমী বলেন, আমার প্রতিযোগিতা সকাল ৯ টায় শুরু হয়েছিল এবং সাড়ে তিনটায় শেষ করেছি। এবারই আমি প্রথম অংশগ্রহণ করেছি এবং জয়ী হয়েছি। আমার এই অর্জনে যারা সহযোগিতা করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমার এই অর্জন ইসলামী বিশ্ববিদ্যালয়ের অর্জন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীর অর্জন।
তিনি আরও বলেন, ‘বাংলা চ্যানেল জয় করার পর ইবির পতাকা হাতে নিয়ে উদযাপন করেছি। আমার ইচ্ছে ছিল ইসলামী বিশ্ববিদ্যালয়ে পতাকা বাংলা চ্যানেল জয় করে জাতির সামনে তুলে ধরার। সেই চেষ্টা সফল হয়েছে বলে আমি মনে করি।’
এর আগেও মুসা রাজশাহীতে ২০ কিলোমিটার পদ্মা সুইমিংয়ে অংশ নিয়ে সফল হয়েছেন। সুইমিং ছাড়াও বিভিন্ন ম্যারাথন দৌড়ে অংশ নিয়েছেন তিনি। এ পর্যন্ত খুলনা, রাজশাহী ও সিরাজগঞ্জে তিনটি হাফ ম্যারাথনে অংশ নিয়ে সফল হয়েছেন। এছাড়া মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহীদদের উদ্দ্যেশ্যে ক্যাম্পাস থেকে কুষ্টিয়া শহর পর্যন্ত ২৪ কিলোমিটার পথ দৌড়ে পাড়ি দিয়েছেন তিনি। বর্তমানে রোভার স্কাউট ইউনিট কাউন্সিলের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন। 
প্রসঙ্গত, ২০০৬ সাল থেকে প্রতি বছর বাংলা চ্যানেলে নিয়মিত বাংলা চ্যানেল সাঁতারের আয়োজন করে আসছে বাংলাদেশের সাঁতারু ও সাঁতারপ্রেমীরা। সর্বপ্রথম ২০০৬ সালের জানুয়ারি মাসে আন্ডারওয়াটার ফটোগ্রাফার ও স্কুবা ডাইভার কাজী হামিদুল হকের নেতৃত্বে একটি দল শাহপরীর দ্বীপ থেকে বঙ্গোপসাগরে ১৬.১ কিলোমিটার সাঁতার কেটে সেন্টমার্টিন দ্বীপে পৌঁছান। এবং তিনিই সাঁতারের এ পথের নামকরণ করেন ‘বাংলা চ্যানেল।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।।

প্রথমবারের মতো বাংলা চ্যানেল পাড়ি দিলেন ইবি শিক্ষার্থী মূসা।।

আপডেট সময় : 01:47:26 pm, Thursday, 28 December 2023