Dhaka , Saturday, 25 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।। মানুষকে ভালোবাসেন বলেই তাদের টানে আমেরিকা ছেড়ে দেশের এসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন- দেলোয়ার মোমেন।। শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।। রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতের  নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার।। রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।। তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের শিক্ষকতার দুই যুগপূর্তি।। কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার- স্বামী পলাতক।। নরসিংদী বৃষ্টির কারনে পশুর হাটে বেচা কেনা কম।। মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু।। ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ।। শেখ কামাল আইটি ট্রেনিংয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে রাজাপুরের মশিউর রহমান তামিম।। সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ।। কুমিল্লা পিটিআই কর্তৃক সততা নৈতিকতা ও শুদ্ধাচার পুরস্কার পেলেন- তানজুরুন নাহার।। জেলা প্রশাসনের উদ্যোগে সদরপুরে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা।। সড়কতো নয় যেন ধান শুকানোর চাতাল।। তিতাসে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত।। ঈদ উপলক্ষে হিলিতে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল বিতারণ।।  পাবনায় হত্যায় মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি পিয়াস সম্পাদক ইকবাল।। পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।। সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত-ফের জলাবদ্ধতার শঙ্কা।। জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আমার নামে মিথ্যাচার চালাচ্ছে- আবুল বাশার  বাদশা।। নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।। ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন।। সুন্দরগঞ্জে পশুর হাট নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে ৩ রাউন্ড গুলি বিনিময়- পুলিশসহ আহত ১০।। নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত আহত -৭ জন।। রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিক সমর্থকদের উপর হামলা।। ৩৬ দিন পর যুবকের লাশ উত্তোলন- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।। শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে।।

পাবনা-৩ -চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর-আসনে নৌকা স্বতন্ত্র প্রার্থীকে শোকজ।।

  • Reporter Name
  • আপডেট সময় : 01:04:33 pm, Friday, 29 December 2023
  • 120 বার পড়া হয়েছে

পাবনা-৩ -চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর-আসনে নৌকা স্বতন্ত্র প্রার্থীকে শোকজ।।

পাবনা প্রতিনিধি।। 
পাবনা-৩ -চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর-আসনে প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে একাধিক নির্বাচনী ক্যাম্প করে আচরণবিধি লঙ্ঘন করায় নৌকা এবং আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীকে শোকজ করা হয়েছে।
পাবনা-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য মকবুল হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী আব্দুল হামিদকে শোকজ নোটিশ দেয় নির্বাচনী অনুসন্ধান কমিটি।
বৃহস্পতিবার -২৮ ডিসেম্বর- দুপুরে পাবনা-৩ আসনের জন্য গঠিত নির্বাচনী অনুসন্ধান কমিটির প্রধান এবং যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তাজউল ইসলাম এই নোটিশ দেন।
আসনটিতে টানা তিনবার আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মকবুল হোসেন। অন্যদিকে আব্দুল হামিদ জেলা আওয়ামী লীগের সদস্য। তিনি এবার উপজেলা চেয়ারম্যানের পদ ছেড়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন।
দুই প্রার্থীকে দেওয়া পৃথক শোকজ নোটিশে বলা হয়েছে, আপনি (আপনারা) নৌকা ও ট্রাক প্রতীক নিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছেন। আপনাদের নির্বাচনী এলাকার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার অন্তর্গত প্রতিটি ওয়ার্ডে একাধিক নির্বাচনী ক্যাম্প করেছেন, যা নির্বাচন-পূর্ব অনিয়ম। আপনাদের এমন কাজ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নির্বাচনী এলাকা পাবনা-৩ অধিক্ষেত্রের রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা লঙ্ঘন মর্মে আপাতদৃষ্টে প্রতীয়মান হয়েছে।
আইনভঙ্গের কারণে কেন আপনার (আপনাদের) বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে না সে মর্মে আগামী ৩১ ডিসেম্বর বেল ১১টায় সশরীরে নিম্ন স্বাক্ষরকারীর খাস-কামরায় উপস্থিত হয়ে নিজে অথবা প্রতিনিধির মাধ্যমে লিখিতভাবে ব্যাখ্যা প্রদান করতে নির্দেশ প্রদান করা হলো। অন্যথায় আপনার ব্যাখ্যা ছাড়াই নির্বাচন কমিশনে তদন্ত প্রতিবেদন প্রদান করা হবে।
এ প্রসঙ্গে জানতে আওয়ামী লীগের প্রার্থী মকবুল হোসেনের মুঠোফোনে কল করলেও তিনি রিসিভ করেননি। পরে সাংবাদিক পরিচয়ে খুদে বার্তা পাঠালেও সাড়া মেলেনি।
তবে স্বতন্ত্র প্রার্থী আব্দুল হামিদ বলেন, নোটিশ এখনো হাতে পাইনি। অধিক নির্বাচন ক্যাম্পের বিষয়টি নজরে আসেনি। কর্মী-সমর্থকরা করতে পারেন। তবে আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। কর্মী-সমর্থকদের আইন মেনে চলতে নির্দেশ দেওয়া হবে। আর নোটিশ পেলে যথাসময়ে জবাব দেওয়া হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।।

পাবনা-৩ -চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর-আসনে নৌকা স্বতন্ত্র প্রার্থীকে শোকজ।।

আপডেট সময় : 01:04:33 pm, Friday, 29 December 2023