Dhaka , Saturday, 25 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।। মানুষকে ভালোবাসেন বলেই তাদের টানে আমেরিকা ছেড়ে দেশের এসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন- দেলোয়ার মোমেন।। শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।। রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতের  নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার।। রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।। তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের শিক্ষকতার দুই যুগপূর্তি।। কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার- স্বামী পলাতক।। নরসিংদী বৃষ্টির কারনে পশুর হাটে বেচা কেনা কম।। মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু।। ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ।। শেখ কামাল আইটি ট্রেনিংয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে রাজাপুরের মশিউর রহমান তামিম।। সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ।। কুমিল্লা পিটিআই কর্তৃক সততা নৈতিকতা ও শুদ্ধাচার পুরস্কার পেলেন- তানজুরুন নাহার।। জেলা প্রশাসনের উদ্যোগে সদরপুরে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা।। সড়কতো নয় যেন ধান শুকানোর চাতাল।। তিতাসে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত।। ঈদ উপলক্ষে হিলিতে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল বিতারণ।।  পাবনায় হত্যায় মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি পিয়াস সম্পাদক ইকবাল।। পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।। সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত-ফের জলাবদ্ধতার শঙ্কা।। জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আমার নামে মিথ্যাচার চালাচ্ছে- আবুল বাশার  বাদশা।। নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।। ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন।। সুন্দরগঞ্জে পশুর হাট নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে ৩ রাউন্ড গুলি বিনিময়- পুলিশসহ আহত ১০।। নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত আহত -৭ জন।। রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিক সমর্থকদের উপর হামলা।। ৩৬ দিন পর যুবকের লাশ উত্তোলন- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।। শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে।।

নোয়াখালী -৪ স্বতন্ত্র প্রার্থীর প্রচার-প্রচারনায় বাধা ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন।। 

  • Reporter Name
  • আপডেট সময় : 08:39:36 am, Wednesday, 3 January 2024
  • 135 বার পড়া হয়েছে

নোয়াখালী -৪ স্বতন্ত্র প্রার্থীর প্রচার-প্রচারনায় বাধা ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন।। 

নোয়াখালী প্রতিনিধি।।
নোয়াখালী-৪ -সদর-সুবর্ণচর- আসনে কর্মী-সমর্থকদের ওপর হামলা, প্রচার-প্রচারণায় বাঁধা, নির্বাচনী অফিস ভাংচুর, বহিরাগতদের অনুপ্রবেশ দায়িত্ব পালনে চরজব্বর থানার ওসির পক্ষপাতিত্ব ও নৌকার প্রার্থীর বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদ এবং সুষ্ঠু নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এ্যাড.শিহাব উদ্দিন শাহিন।
 
বুধবার -০৩ জানুয়ারি- সকালে জেলা শহরের রশিদ কলোণী এলাকার চেয়ারম্যান পার্কের নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন বক্তব্য তুলে ধরেন স্বতন্ত্র প্রার্থী এ্যড.শিহাব উদ্দিন শাহীন।
 
সংবাদ সম্মেলনে তিনি জানান, আমরা ও আমাদের নেতাকর্মীরা ঠিকমত নির্বাচনী প্রচার-প্রচারণা করতে পারছে না । বিভিন্ন স্থানে আমাদের নেতাকর্মীদের ওপর হামলা করে আহত করা হয়েছে। নির্বাচনী অফিস ভাঙচুর করা হয়েছে।বেশ কয়েকজন সমর্থক আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে। আমার সংবাদ সংগ্রহ করায় সংবাদ কর্মীদেরও পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে।
 
তিনি বলেন, নির্বাচনের আর কয়েকদিন বাকি। এখন নৌকা প্রতীকের লোকজন আমাদের কর্মী-সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে। ভোট কেন্দ্রে যেতে মানুষকে নিষেধ করছে। আমাদের নেতাকর্মীরা ভীত সন্ত্রস্ত। তারা সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কিত। 
 
শাহিন বলেন, নির্বাচনের প্রচারনার প্রথম থেকে সুবর্ণচরে বেশ কয়েকটি ঘটনায় চরজব্বর থানায় অভিযোগ দিয়েও আমরা কোন প্রতিকার পায়নি। আমাদের জানামতে ওই থানার ওসি রফিকুল ইসলাম নৌকার প্রার্থী একরামুল করিম চৌধুরীর আজ্ঞাবহ। তাঁর কাছে কোন ধরনের সুষ্ঠু নির্বাচন আশা করা যায়না। তাই ওসি রফিকুল ইসলামকে নির্বাচনী দায়িত্ব থেকে প্রত্যাহারের দাবি জানান তিনি। একই সঙ্গে নির্বাচনী এলাকায় বহিরাগতদের প্রবেশ ঠেকানোর দাবিও জানান এই প্রার্থী।
 
এসময় জাতীয় নেতা আবদুল মালেক উকিলের জেষ্ঠ্য পুত্র গোলাম মহি উদ্দিন লাতু, সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় নেতা আবদুল মালেক উকিলের কনিষ্ঠ পুত্র বাহার উদ্দিন খেলন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আব্দুজ জাহের, সাধারণ সম্পাদক আতাউর রহমান নাছেরসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।।

নোয়াখালী -৪ স্বতন্ত্র প্রার্থীর প্রচার-প্রচারনায় বাধা ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন।। 

আপডেট সময় : 08:39:36 am, Wednesday, 3 January 2024