Dhaka , Saturday, 25 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।। মানুষকে ভালোবাসেন বলেই তাদের টানে আমেরিকা ছেড়ে দেশের এসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন- দেলোয়ার মোমেন।। শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।। রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতের  নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার।। রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।। তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের শিক্ষকতার দুই যুগপূর্তি।। কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার- স্বামী পলাতক।। নরসিংদী বৃষ্টির কারনে পশুর হাটে বেচা কেনা কম।। মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু।। ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ।। শেখ কামাল আইটি ট্রেনিংয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে রাজাপুরের মশিউর রহমান তামিম।। সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ।। কুমিল্লা পিটিআই কর্তৃক সততা নৈতিকতা ও শুদ্ধাচার পুরস্কার পেলেন- তানজুরুন নাহার।। জেলা প্রশাসনের উদ্যোগে সদরপুরে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা।। সড়কতো নয় যেন ধান শুকানোর চাতাল।। তিতাসে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত।। ঈদ উপলক্ষে হিলিতে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল বিতারণ।।  পাবনায় হত্যায় মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি পিয়াস সম্পাদক ইকবাল।। পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।। সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত-ফের জলাবদ্ধতার শঙ্কা।। জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আমার নামে মিথ্যাচার চালাচ্ছে- আবুল বাশার  বাদশা।। নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।। ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন।। সুন্দরগঞ্জে পশুর হাট নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে ৩ রাউন্ড গুলি বিনিময়- পুলিশসহ আহত ১০।। নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত আহত -৭ জন।। রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিক সমর্থকদের উপর হামলা।। ৩৬ দিন পর যুবকের লাশ উত্তোলন- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।। শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে।।

গাজীপুরে তিন বিদ্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।।

  • Reporter Name
  • আপডেট সময় : 09:00:11 am, Saturday, 6 January 2024
  • 156 বার পড়া হয়েছে

গাজীপুরে তিন বিদ্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।।

মো.ইমরান হোসেন
 স্টাফ রিপোর্টার।।
গাজীপুরে তিনটি বিদ্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গাজীপুর মহানগরীর পূর্ব চান্দনা, টিএনটি এবং কালিয়াকৈর উপজেলার বাঁশতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগুন দেওয়া হয়। এর মধ্যে দুইটি বিদ্যালয়ে ভোটকেন্দ্র থাকলেও একটিতে ভোট কেন্দ্র ছিল না বলে জানা গেছে। শুক্রবার  দিবাগত রাতে এসব ঘটনা ঘটে।
বিদ্যালয় কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা গেছে, গাজীপুর সিটি করপোরেশনে ১৭ নং ওয়ার্ডের পূর্ব চান্দনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে ভোট কেন্দ্রের কয়েকটি কক্ষ পুড়ে যায়।
এদিকে, রাত সাড়ে ৩টায় দিকে ১৮ নং ওয়ার্ডে অবস্থিত টিএনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে জয়দেবপুর ও গাজীপুর মর্ডান ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আগুনে স্কুলের ৯টি কক্ষ পুড়ে যায় ।
টিএনটি স্কুলের প্রধান শিক্ষক ওসমান আলী জাগো নিউজকে বলেন, রাত ৩টার দিকে স্কুল থেকে নৈশ প্রহরী আমাকে ফোন দিয়ে বলেছে স্কুলে আগুন লেগেছে। তাৎক্ষণিক আমি ৯৯৯ ফোন দেই। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণ করে। আমাদের বিদ্যালয়ে ভোট কেন্দ্র ছিল না।
গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার পুলিশ ওসি আবু সিদ্দিক বিষয়টি নিশ্চিত করে জানান, আগুনে পূর্ব চান্দনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের আংশিক পুড়ে যায় এবং টিএনটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৯টি কক্ষ পুড়ে যায়। গত সিটি করপোরেশন নির্বাচনের সময় টিএনটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্র থাকলেও এবার এখানে ভোট কেন্দ্র ছিল না।
অপরদিকে কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের বাঁশতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সকালে স্কুলের শিক্ষকরা অফিস কক্ষে এসে দেখেন অফিস কক্ষ পুড়ে আছে। আগুনে স্কুলের প্রয়োজনীয় কাগজপত্র এবং কিছু নতুন বইও পুড়ে গেছে।বিদ্যালয়ের সভাপতি আলতাফ হোসেন  জানান, অফিস কক্ষে অনেক মূল্যবান কাগজপত্র ছিল। কিছু ছাত্র অনুপস্থিত থাকায় তাদের নতুন বই ও অফিস কক্ষে রাখা ছিল। সব পুড়ে ছাই হয়ে গেছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি- এ এফ এম নাসিম বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে সকালে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।।

গাজীপুরে তিন বিদ্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।।

আপডেট সময় : 09:00:11 am, Saturday, 6 January 2024