Dhaka , Saturday, 25 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।। মানুষকে ভালোবাসেন বলেই তাদের টানে আমেরিকা ছেড়ে দেশের এসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন- দেলোয়ার মোমেন।। শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।। রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতের  নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার।। রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।। তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের শিক্ষকতার দুই যুগপূর্তি।। কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার- স্বামী পলাতক।। নরসিংদী বৃষ্টির কারনে পশুর হাটে বেচা কেনা কম।। মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু।। ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ।। শেখ কামাল আইটি ট্রেনিংয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে রাজাপুরের মশিউর রহমান তামিম।। সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ।। কুমিল্লা পিটিআই কর্তৃক সততা নৈতিকতা ও শুদ্ধাচার পুরস্কার পেলেন- তানজুরুন নাহার।। জেলা প্রশাসনের উদ্যোগে সদরপুরে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা।। সড়কতো নয় যেন ধান শুকানোর চাতাল।। তিতাসে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত।। ঈদ উপলক্ষে হিলিতে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল বিতারণ।।  পাবনায় হত্যায় মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি পিয়াস সম্পাদক ইকবাল।। পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।। সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত-ফের জলাবদ্ধতার শঙ্কা।। জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আমার নামে মিথ্যাচার চালাচ্ছে- আবুল বাশার  বাদশা।। নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।। ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন।। সুন্দরগঞ্জে পশুর হাট নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে ৩ রাউন্ড গুলি বিনিময়- পুলিশসহ আহত ১০।। নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত আহত -৭ জন।। রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিক সমর্থকদের উপর হামলা।। ৩৬ দিন পর যুবকের লাশ উত্তোলন- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।। শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে।।

পাবনায় ১০ দিনব্যাপী বিসিকের উদ্যোক্তা মেলা উদ্বোধন।।

  • Reporter Name
  • আপডেট সময় : 06:24:52 am, Saturday, 20 January 2024
  • 122 বার পড়া হয়েছে

পাবনায় ১০ দিনব্যাপী বিসিকের উদ্যোক্তা মেলা উদ্বোধন।।

পাবনা প্রতিনিধি।।
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করর্পোরেশনের-বিসিক-উদ্যোগে ও জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় পাবনায় শুরু হয়েছে ১০ দিনব্যাপী উদ্যোক্তা মেলা।
শুক্রবার-১৯ জানুয়ারি-বিকেলে শহরের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।
পাবনা জেলা প্রশাসক মু. আসাদুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পাবনা পৌরসভার মেয়র শরীফ উদ্দিন প্রধান। স্বাগত বক্তব্য রাখেন বিসিক পাবনা জেলা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম।
এসময় আরও উপস্থিত ছিলেন, পাবনা বিসিকের উপ-ব্যবস্থাপক আরিফুল ইসলাম, পাবনা বিসিক সম্প্রসারণ কর্মকর্তা মোস্তফা কামাল, শিল্পনগরী কর্মকর্তা আব্দুল লতিফ, প্রশাসন কর্মকর্তা রাকিবুল হাসান ও বিসিক কেন্দ্রীয় শিল্প মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন রাজা প্রমুখ।
পাবনা ক্ষুদ্র ও কুটির শিল্প-বিসিক-নগরীর প্রশিক্ষণ প্রাপ্ত ও সরকারের সুবিধাভোগী ৫০জন উদ্যোক্তা আলাদা ৫০টি স্টলে তাদের পণ্যের পসরা সাজিয়ে বসেছেন। 
উদ্যোক্তারা নিজেদের তৈরি ও সংগৃহীত হস্তশিল্প, কারুশিল্প, হাতে তৈরি পোষাক, পিঠা, কেক, বাঁশের তৈরি সামগ্রী, ফুলের গাছ, শীতের পোষাক, পাটের তৈরি সামগ্রী নিয়ে মেলায় অংশগ্রহণ করেছেন। 
উদ্যোক্তাদের তৈরি দেশী পণ্যের প্রচার ও প্রসারের লক্ষ্যে পাবনা বিসিক ও জেলা প্রশাসন আনুষ্ঠানিকভাবে প্রতিবছর এই মেলার আয়োজন করে থাকে।
বিসিক পাবনা জেলা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম বলেন, মেলায় যে সকল উদ্যোক্তাদের বিপনী কেন্দ্রগুলোতে দোকান নেই। পণ্যের বিক্রি বেশিরভাগ সময় অনলাইন ও নিজের পেজের মাধ্যমে করে থাকেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। 
এই মেলার মধ্যদিয়ে একদিকে উদ্যোক্তারা নিজেদের পণ্য সরাসরি ক্রেতার সামনে উপস্থাপন করতে পারছেন। অন্যদিকে নতুন ক্রেতা আকৃষ্টের মধ্য দিয়ে নিজেদের ব্যবসায় প্রসার করতে পারবেন।
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে মেলার কার্যক্রম। মেলায় প্রতিদিন সন্ধ্যায় স্থানীয় ও জেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এবারের মেলাতে কোটি টাকার পণ্য বিক্রি হবে বলে মনে করছেন আয়োজকরা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।।

পাবনায় ১০ দিনব্যাপী বিসিকের উদ্যোক্তা মেলা উদ্বোধন।।

আপডেট সময় : 06:24:52 am, Saturday, 20 January 2024