Dhaka , Saturday, 6 June 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।। মানুষকে ভালোবাসেন বলেই তাদের টানে আমেরিকা ছেড়ে দেশের এসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন- দেলোয়ার মোমেন।। শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।। রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতের  নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার।। রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।। তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের শিক্ষকতার দুই যুগপূর্তি।। কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার- স্বামী পলাতক।। নরসিংদী বৃষ্টির কারনে পশুর হাটে বেচা কেনা কম।। মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু।। ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ।। শেখ কামাল আইটি ট্রেনিংয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে রাজাপুরের মশিউর রহমান তামিম।। সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ।। কুমিল্লা পিটিআই কর্তৃক সততা নৈতিকতা ও শুদ্ধাচার পুরস্কার পেলেন- তানজুরুন নাহার।। জেলা প্রশাসনের উদ্যোগে সদরপুরে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা।। সড়কতো নয় যেন ধান শুকানোর চাতাল।। তিতাসে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত।। ঈদ উপলক্ষে হিলিতে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল বিতারণ।।  পাবনায় হত্যায় মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি পিয়াস সম্পাদক ইকবাল।। পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।। সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত-ফের জলাবদ্ধতার শঙ্কা।। জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আমার নামে মিথ্যাচার চালাচ্ছে- আবুল বাশার  বাদশা।। নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।। ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন।। সুন্দরগঞ্জে পশুর হাট নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে ৩ রাউন্ড গুলি বিনিময়- পুলিশসহ আহত ১০।। নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত আহত -৭ জন।। রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিক সমর্থকদের উপর হামলা।। ৩৬ দিন পর যুবকের লাশ উত্তোলন- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।। শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে।।

পাবনায় মাসব্যাপী বইমেলা।।

  • Reporter Name
  • আপডেট সময় : 08:32:07 am, Friday, 2 February 2024
  • 65 বার পড়া হয়েছে

পাবনায় মাসব্যাপী বইমেলা।।

পাবনা প্রতিনিধি।।
ভাষা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বর্ণিল আয়োজনে পাবনায় শুরু হলো মাসব্যাপী বইমেলা ও সপ্তাহব্যাপী পুস্তক প্রদর্শনী।
বৃহস্পতিবার-১ ফেব্রুয়ারি-রাতে উপমহাদেশের অন্যতম প্রাচীনতম পাঠাগার অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরির উদ্যোগে শহরের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে মেলার উদ্বোধন করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর শাহ আজম।
উদ্বোধনী অনুষ্ঠানে সমবেত দেশাত্মবোধক সংগীত, প্রদীপ প্রজ্বলন ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করা হয়।
অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরীর সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনার প্রবীণ শিক্ষাবিদ অধ্যাপক প্রফেসর কামরুজ্জামান, জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান।
স্বাগত বক্তব্য দেন অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক আব্দুল মতীন খান ও শুভেচ্ছা বক্তব্য দেন বইমেলা উদযাপন পরিষদের সভাপতি প্রফেসর শিবজিত নাগ।
এ সময় বক্তারা বই পড়া ও লাইব্রেরির গুরুত্ব তুলে ধরে নতুন প্রজন্মকে বই কেনা ও পাঠাভ্যাস গড়ে তোলার আহ্বান জানান।
এর আগে, অতিথিরা ১৩৪ বর্ষী অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরিতে হাজার বছরের পুরোনো তালপাতায় লেখা পুস্তিকা ও প্রাচীনতম গ্রন্থ প্রদর্শনীর উদ্বোধন করেন।
মাসব্যপী বই মেলায় ৩১টি বইয়ের স্টলে নানা ধরনের বইয়ের পসরা সাজিয়েছেন বিক্রেতারা।
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে মেলা প্রাঙ্গণ। এ ছাড়া স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন শিক্ষামূলক প্রতিযোগিতাসহ থাকছে স্থানীয় সাংস্কৃতিক দলগুলোর নাটক ও সাংস্কৃতিক পরিবেশনা।
উল্লেখ্য, ঢাকায় বাংলা একাডেমির আয়োজনের পরেই জেলা শহর পাবনায় দীর্ঘদিন ধরে শতবর্ষী অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরির উদ্যোগে ও বইমেলা উদযাপন পরিষদের ব্যবস্থাপনায় মাসব্যাপী এই বইমেলার আয়োজন হয়ে আসছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।।

পাবনায় মাসব্যাপী বইমেলা।।

আপডেট সময় : 08:32:07 am, Friday, 2 February 2024