Dhaka , Friday, 5 June 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।। মানুষকে ভালোবাসেন বলেই তাদের টানে আমেরিকা ছেড়ে দেশের এসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন- দেলোয়ার মোমেন।। শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।। রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতের  নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার।। রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।। তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের শিক্ষকতার দুই যুগপূর্তি।। কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার- স্বামী পলাতক।। নরসিংদী বৃষ্টির কারনে পশুর হাটে বেচা কেনা কম।। মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু।। ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ।। শেখ কামাল আইটি ট্রেনিংয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে রাজাপুরের মশিউর রহমান তামিম।। সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ।। কুমিল্লা পিটিআই কর্তৃক সততা নৈতিকতা ও শুদ্ধাচার পুরস্কার পেলেন- তানজুরুন নাহার।। জেলা প্রশাসনের উদ্যোগে সদরপুরে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা।। সড়কতো নয় যেন ধান শুকানোর চাতাল।। তিতাসে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত।। ঈদ উপলক্ষে হিলিতে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল বিতারণ।।  পাবনায় হত্যায় মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি পিয়াস সম্পাদক ইকবাল।। পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।। সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত-ফের জলাবদ্ধতার শঙ্কা।। জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আমার নামে মিথ্যাচার চালাচ্ছে- আবুল বাশার  বাদশা।। নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।। ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন।। সুন্দরগঞ্জে পশুর হাট নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে ৩ রাউন্ড গুলি বিনিময়- পুলিশসহ আহত ১০।। নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত আহত -৭ জন।। রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিক সমর্থকদের উপর হামলা।। ৩৬ দিন পর যুবকের লাশ উত্তোলন- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।। শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে।।

সরিষাবাড়ীতে ইউপি চেয়ারম্যান বিরুদ্ধে জেলেদের মানববন্ধন।।

  • Reporter Name
  • আপডেট সময় : 01:12:36 pm, Sunday, 3 March 2024
  • 109 বার পড়া হয়েছে

সরিষাবাড়ীতে ইউপি চেয়ারম্যান বিরুদ্ধে জেলেদের মানববন্ধন।।

জামালপুর প্রতিনিধি।।
জামালপুরের সরিসাবাড়ীতে ডোয়াইল ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক স্বপনের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ওঠেছে। এ সব অভিযোগের প্রতিবাদ ও বিচার দাবিতে ডোয়াইল ইউনিয়ন মৎস্য জীবি সমিতির উদ্যোগে আজ রোববার দুপুরে ‘গ্রাম নিখাই’ ব্রীজ পার এলাকা সড়কে মানববন্ধন করেছে জেলেরা।
ডোয়াইল মৎস্য জীবি সমিতির সভাপতি জয়নাল আবেদীন বলেন, আমরা গরীব মানুষ। মাছ ধরা আমাদের একমাত্র পেশা। এ পেশা থেকেই আমরা উপার্জন করে পরিবার পরিজন নিয়ে কোনো রকম পেট ভাত চালাই। সরকার আমাদের জন্য ভিজিএফ কার্ডের মাধ্যমে প্রতি জন জেলের ২৫ কেজি চাল বরাদ্দ দিয়েছেন। এ চাল বিতরণে ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক স্বপন দীর্ঘদিন ধরে ক্ষমতার অপব্যবহার করে ২৫ কেজি চালের স্থলে ১৬ থেকে ১৭ কেজি চাল বিতরণ করে আসছেন। এর প্রতিবাদ জানালেও কোনো প্রতিকার পাচ্ছি না। প্রায় এক বছর আগে জেলেদের চাল আত্মসাতের ৫০ কেজির ৪০ বস্তা জব্দ করে ছিল থানা পুলিশ।

এছাড়াও জেলে সোহরাব আলী,জামাল উদ্দিন,শামছুল হক,দুলাল মিয়া,আনোয়ার হোসেনসহ আরো অনেকেই অভিযোগ করে বলেন, ২৫ কেজি চাল দেবার কথা বলে আমাদের ১৬-১৭ কেজি করে চাল দেয়। আমরা প্রতিবাদ জানালে চেয়ারম্যানের লোক দিয়ে আরো ভয় ভীতি দেখায়। এর বিচার দাবি জানান তারা।

ইউপি সদস্য ফরহাদ হোসেন শিমুল, আব্দুল মালেক, মোফাজ্জল হোসেন, ডলি আক্তারসহ আরো অনেকেই জানান, চেয়ারম্যান আব্দুর রাজ্জাক স্বপন কাউকে তোয়াক্কা না করে একক আধিপত্য বিস্তার করে ক্ষমতার অপব্যবহারসহ অনিয়ম দুর্নীতি চালিয়ে আসছে। বিভিন্ন সনদের টাকা পরিষদে জমা না দিয়ে নিজের পকেটে রেখে দেন। দীর্ঘদিন ধরে ইউপি সদস্যদের সম্মানি বকেয়া পড়েছে দিতে বললে বিভিন্ন অজুহাত দেখান। বিভিন্ন অনিয়মের প্রতিবাদ জানালে তার ভাড়াটিয়া বাহিনী দিয়ে ইউপি সদস্যদের মারধরের হুমকি দামকি দেয়। এর প্রতিবাদে আমরা ৯ জন ইউপি সদস্য সম্প্রতি তার বিরুদ্ধে অনাস্থা পত্র দিয়েছি।

এ ব্যাপারে চেয়ারম্যান আব্দুর রাজ্জাক স্বপন তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বলেন, জেলেদের চাল উত্তোলন ইউপি সদস্যরাই করেছে। চাল বিতরণ আমি করি নাই। এ চাল বিতরণ করেছে ইউপি সদস্যরা। তবে ইউপি সদস্যরা আমার বিরুদ্ধে অনাস্থা দিয়েছে আমি শুনেছি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।।

সরিষাবাড়ীতে ইউপি চেয়ারম্যান বিরুদ্ধে জেলেদের মানববন্ধন।।

আপডেট সময় : 01:12:36 pm, Sunday, 3 March 2024