Dhaka , Thursday, 23 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।। মানুষকে ভালোবাসেন বলেই তাদের টানে আমেরিকা ছেড়ে দেশের এসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন- দেলোয়ার মোমেন।। শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।। রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতের  নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার।। রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।। তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের শিক্ষকতার দুই যুগপূর্তি।। কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার- স্বামী পলাতক।। নরসিংদী বৃষ্টির কারনে পশুর হাটে বেচা কেনা কম।। মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু।। ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ।। শেখ কামাল আইটি ট্রেনিংয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে রাজাপুরের মশিউর রহমান তামিম।। সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ।। কুমিল্লা পিটিআই কর্তৃক সততা নৈতিকতা ও শুদ্ধাচার পুরস্কার পেলেন- তানজুরুন নাহার।। জেলা প্রশাসনের উদ্যোগে সদরপুরে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা।। সড়কতো নয় যেন ধান শুকানোর চাতাল।। তিতাসে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত।। ঈদ উপলক্ষে হিলিতে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল বিতারণ।।  পাবনায় হত্যায় মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি পিয়াস সম্পাদক ইকবাল।। পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।। সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত-ফের জলাবদ্ধতার শঙ্কা।। জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আমার নামে মিথ্যাচার চালাচ্ছে- আবুল বাশার  বাদশা।। নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।। ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন।। সুন্দরগঞ্জে পশুর হাট নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে ৩ রাউন্ড গুলি বিনিময়- পুলিশসহ আহত ১০।। নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত আহত -৭ জন।। রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিক সমর্থকদের উপর হামলা।। ৩৬ দিন পর যুবকের লাশ উত্তোলন- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।। শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে।।

রূপগঞ্জে পুলিশ-হকারদের গণধোলাইয়ের শিকার ইউপি চেয়ারম্যান।।

  • Reporter Name
  • আপডেট সময় : 09:26:02 am, Saturday, 16 March 2024
  • 84 বার পড়া হয়েছে

রূপগঞ্জে পুলিশ-হকারদের গণধোলাইয়ের শিকার ইউপি চেয়ারম্যান।।

মোঃআবু কাওছার মিঠু 
নারায়ণগঞ্জ-প্রতিনিধি।।
নারায়ণগঞ্জে রূপগঞ্জের ভুলতা গাউছিয়া এলাকায় মহাসড়কের  ফুটপাত দখলমুক্ত করতে গিয়ে পুলিশ ও হকারদের গণধোলাইয়ের শিকার হয়েছেন  ভুলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ব্যারিস্টার আরিফুল হক। গত ১৫ মার্চ শুক্রবার  বিকেলে উপজেলার ভুলতা গাউছিয়া  মার্কেট-২ এর সামনে ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বেশ কয়েকটি  ভিডিও চিত্র  সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক  ভাইরাল হয়।
প্রক্ষত্যদর্শীরা জানায়, গত শুক্রবার বিকেলে উপজেলার গাউছিয়া মার্কেট-২ এর সামনে ঢাকা-সিলেট মহাসড়ক দখল করে ৮-১০টি  ভ্যানে করে আখের রস বিক্রি করছে ।  ইউপি চেয়ারম্যান আরিফুল হক আখের রস বিক্রেতা মাসুম মিয়াকে  মহাসড়ক থেকে চলে যেতে বলে। এ বিষয়ে হকার ও ইউপি চেয়ারম্যান বাকবিতন্ডায় জরিয়ে পড়ে। একপর্যায়ে চেয়ারম্যান আরিফের সঙ্গে আসা লোকজন হকারকে বেদম মারধর করতে থাকে। ওই সময়ই ২০-২৫জন হকাররা একত্রিত হয়ে ইউপি চেয়ারম্যান আরিফুল হককের উপর ঝাপিয়ে পড়ে । সঙ্গে সঙ্গে ভুলতা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌছালে ইউপি চেয়ারম্যান আরিফুল হকে সঙ্গে হকারদের হাতাহাতির সময় এক পুলিশ সদস্যের উপর ধাক্কা লাগে। তখন ভুলতা ফাঁড়ির এসআই বারেক ক্ষিপ্ত হয়ে  ভুলতা ইউপি চেয়ারম্যান ব্যারিস্টার আরিফুল হকের উপর লাঠিচার্জ করে।  
এ বিষয়ে ভুলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ব্যারিস্টার আরিফুল হক ভুইয়া বলেন, ভুলতা গাউছিয়া মার্কেটের সামনে মহাসড়ক দখল করে ভ্যানে করে আখের রস বিক্রি করছিলো। আমি তাকে এখান থেকে সরে যেতে বলি। সে আমার না শোনায় আমি তার পিঠে  একটি থাপ্পড় দিই। তখন পুলিশ তার পক্ষ নেওয়ায় হকাররা ক্ষিপ্ত হয়ে আমার উপর হামলা চালায়। পুলিশও আমার উপর লাঠিচার্জ করে। পরে বিষয়টি ভুলতা পুলিশ ফাঁড়িতে মিমাংসা হয়।
এ ঘটনায় ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা গাউছিয়া এলাকায় হকারদের সঙ্গে ভুলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ব্যারিস্টার আরিফুল হকের সঙ্গে  হাতাহাতি  হয়। ঘটনাস্থলে পুলিশ পৌছালে ইউপি চেয়ারম্যান আরিফুল হক পুলিশ সদস্যকে ধাক্কা দেয়। ওই সময়ই হকারেরা চেয়ারম্যানের উপর হামলা চালায়। তখন  পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পুলিশ লাঠিচার্জ করে এবং চেয়ারম্যানকে উদ্ধার করে  ফাঁড়িতে নিয়ে আসে। 
এ বিষয়ে রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার  আহসান  মাহমুদ রাসেল বলেন,  ভুলতা এলাকায় ঢাকা-সিলেট  মহাসড়কে যানজট নিরসনের জন্য  অবৈধ ফুটপাত উচ্ছেদ অভিযান চালানো হয়। এই অভিযানে  স্থানীয় ইউপি চেয়ারম্যান ব্যারিস্টার আরিফুল হক ভূঁইয়া আমাদের সহযোগিতা করে আসছে। তারই ধারাবাহিকতায় ইউপি চেয়ারম্যান আরিফুল হক মহাসড়ক দখল মুক্ত করতে হকারদের মহাসড়ক ছেড়ে দিতে বললেই হকাররা তার উপর হামলা চালায়। কিন্তু  পুলিশ আরিফ চেয়ারম্যানের উপর লাটিচার্জ করলো সেই বিষয়টা আমরা খতিয়ে দেখছি। এ ঘটনা জেলা প্রশাসককে জানানো হয়েছে। জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।।

রূপগঞ্জে পুলিশ-হকারদের গণধোলাইয়ের শিকার ইউপি চেয়ারম্যান।।

আপডেট সময় : 09:26:02 am, Saturday, 16 March 2024