Dhaka , Wednesday, 22 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।। মানুষকে ভালোবাসেন বলেই তাদের টানে আমেরিকা ছেড়ে দেশের এসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন- দেলোয়ার মোমেন।। শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।। রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতের  নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার।। রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।। তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের শিক্ষকতার দুই যুগপূর্তি।। কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার- স্বামী পলাতক।। নরসিংদী বৃষ্টির কারনে পশুর হাটে বেচা কেনা কম।। মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু।। ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ।। শেখ কামাল আইটি ট্রেনিংয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে রাজাপুরের মশিউর রহমান তামিম।। সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ।। কুমিল্লা পিটিআই কর্তৃক সততা নৈতিকতা ও শুদ্ধাচার পুরস্কার পেলেন- তানজুরুন নাহার।। জেলা প্রশাসনের উদ্যোগে সদরপুরে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা।। সড়কতো নয় যেন ধান শুকানোর চাতাল।। তিতাসে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত।। ঈদ উপলক্ষে হিলিতে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল বিতারণ।।  পাবনায় হত্যায় মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি পিয়াস সম্পাদক ইকবাল।। পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।। সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত-ফের জলাবদ্ধতার শঙ্কা।। জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আমার নামে মিথ্যাচার চালাচ্ছে- আবুল বাশার  বাদশা।। নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।। ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন।। সুন্দরগঞ্জে পশুর হাট নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে ৩ রাউন্ড গুলি বিনিময়- পুলিশসহ আহত ১০।। নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত আহত -৭ জন।। রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিক সমর্থকদের উপর হামলা।। ৩৬ দিন পর যুবকের লাশ উত্তোলন- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।। শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে।।

কুষ্টিয়া পাসপোর্ট অফিসে সাংবাদিককে আটকে রাখলেন সহকারী পরিচালক।।

  • Reporter Name
  • আপডেট সময় : 03:14:40 pm, Tuesday, 19 March 2024
  • 90 বার পড়া হয়েছে

কুষ্টিয়া পাসপোর্ট অফিসে সাংবাদিককে আটকে রাখলেন সহকারী পরিচালক।।

আরিফুল ইসলাম
কুমারখালী কুষ্টিয়া প্রতিনিধি।।
কুষ্টিয়া আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুর্নীতি-অনিয়মের সংবাদ সংগ্রহ করতে গিয়ে কর্মকর্তাদের হেনস্তার শিকার হয়েছেন অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্টের কুষ্টিয়া প্রতিনিধি রাজু আহমেদ। সে সময় প্রায় এক ঘণ্টা তাকে আটকে রেখে হেনস্তার পাশাপাশি মানসিক নির্যাতন করা হয়।  সেই সময় মোবাইল কেড়ে নিয়ে সব ছবি ও ভিডিও ডিলিট করে দেয়া হয়। পরে কুষ্টিয়ার সাংবাদিক সংগঠনের নেতারা তাকে উদ্ধার করেন।  
মঙ্গলবার-১৯ মার্চ-সংবাদ সংগ্রহের এক পর্যায়ে দুপুর ১২টার দিকে ছবি তুলতে দেখলে পাসপোর্ট অফিসের রেকর্ড কিপার হাসানুজ্জামান ওরফে হাসানের নেতৃত্বে কয়েকজন আনসার সদস্য সাংবাদিক রাজু আহমেদকে নানান হুমকি ধামকি দেন এবং জোরপূর্বক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেনের অফিস কক্ষে আটকে রাখেন। সে সময় সাজ্জাদ হোসেন ও অফিসের লোকজন ওই সাংবাদিককে নানাভাবে হেনস্তা করেন। 
এ বিষয়ে ভুক্তভোগী সাংবাদিক রাজু আহমেদ বলেন, মঙ্গলবার সকালে পাসপোর্ট অফিসের অনিয়ম দুর্নীতির সংবাদ সংগ্রহে গিয়েছিলাম। সেখানে একজন ভুক্তভোগীর সঙ্গে কথা বলা শেষে দেখি অফিসের দ্বিতীয় তলায় রেকর্ড কিপার হাসানুজ্জামান কয়েকজন দালালের সঙ্গে কথা বলছেন। এ সময় তাদের ছবি তুলতে গেলে হাসানুজ্জামান ও কয়েকজন আনসার সদস্য আমাকে নানাভাবে হেনস্তা করেন এবং জোরপূর্বক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেনের অফিস কক্ষে নিয়ে যান। এসময় সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন আমাকে আটকে রাখেন এবং নানাভাবে হেনস্তা করেন। তিনি আমাকে পুলিশে দেওয়ার ও জেলের ভাত খাওয়ানোর হুমকিধামকি দেন। অনুমতি না নিয়ে পাসপোর্ট অফিসে সংবাদ সংগ্রহে গিয়েছি এজন্য আমাকে প্রায় এক ঘণ্টা আটকে রেখে হেনস্তা করা হয়। এসময় মোবাইল কেড়ে নিয়ে সব ছবি ও ভিডিও ডিলিট করে দেয়া হয়। পরে সাংবাদিক সংগঠনের নেতারা এসে আমাকে উদ্ধার করেন। পরে সাংবাদিক সংগঠনের নেতাদের সামনে তারা তাদের ভুল স্বীকার করে ক্ষমা চান। এবং ম্যানেজ করার চেষ্টা করেন। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।
এসময় পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন ভুক্তভোগী সাংবাদিককে বলেন, পাসপোর্ট অফিসে সংবাদ সংগ্রহে এলে বা ছবি তুলতে হলে আমার অনুমতি লাগবে। বিনা অনুমতিতে ছবি তোলার নিয়ম নেই। আমি কে, তুমি আমাকে চিনো না। তোমাকে পুলিশে দেব। জেলের ভাত খাওয়াবো।
কুষ্টিয়া জেলা প্রেসক্লাবের সভাপতি কুষ্টিয়া জেলা প্রেসক্লাবের সভাপতি তারিকুল হক তারিক বলেন, আমি কয়েকদিন আগে থেকে জানতাম ঢাকা পোস্টের সাংবাদিক রাজু আহমেদ পাসপোর্ট অফিসের দুর্নীতি অনিয়ম ও দালাল চক্র নিয়ে সংবাদ সংগ্রহ করছে। মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় জানতে পারলাম পাসপোর্ট অফিসে সংবাদ সংগ্রহকালে ছবি তুলতে গেলে তাকে আটকে রাখা হয়েছে। ওই সাংবাদিককে আটকে হেনস্তা করা হয়েছে। পরে সাংবাদিক সংগঠনের নেতারা তাকে উদ্ধার করে। এসময় ভুল স্বীকার করে পাসপোর্ট অফিসের কর্মকর্তা কর্মচারীরা ভুক্তভোগী সাংবাদিকের কাছে ক্ষমা চেয়েছেন। এটা খুবই দুঃখজনক ঘটনা। পাসপোর্ট অফিসের কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে নানা দুর্নীতি অনিয়মের অভিযোগ রয়েছে। সেসব নিয়ে সংবাদ সংগ্রহ করার জন্য রাজুকে আটকে রেখে হেনস্তা করা হয়েছে। এ ঘটনার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে অনিয়ম দুর্নীতির সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
স্থানীয় দৈনিক দর্পন পত্রিকার সম্পাদক ও কুষ্টিয়া এডিটরস ফোরামের সভাপতি মুজিবুল শেখ বলেন, ঢাকা পোস্টের কুষ্টিয়া প্রতিনিধি রাজু আহমেদ পাসপোর্ট অফিসের দুর্নীতি অনিয়মের সংবাদ সংগ্রহ করতে গেলে তাকে আটকে রাখা হয়। নানাভাবে হেনস্তা করা হয়েছে। অনুমতি না নিয়ে সংবাদ সংগ্রহ ও ছবি তুলতে যাওয়ার কারণে সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন রাজুকে আটকে হেনস্তা করে। পুলিশে দেওয়ার ও জেল খাটানোর ভয়ভীতি দেখায়। এ ঘটনায় তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। 
সরকারি অফিসে সংবাদ সংগ্রহে যাওয়া সাংবাদিকের দায়িত্ব। এক্ষেত্রে পাসপোর্ট অফিসে সংবাদ সংগ্রহ করতে বা ছবি তুলতে অনুমতির প্রয়োজন নেই। সহকারী পরিচালক সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ রয়েছে। সাংবাদিককে আটকে রেখে হেনস্তা করায় তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুরোধ জানাচ্ছি।
এ বিষয়ে কুষ্টিয়া আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন ঢাকা পোস্টকে বলেন, ওই সাংবাদিক অনুমতি ছাড়াই অফিসে এসে ছবি তুলেছেন। এজন্য তাকে জিজ্ঞাসাবাদের জন্য আমার রুমে ডাকা হয়েছিল। তার সঙ্গে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।।

কুষ্টিয়া পাসপোর্ট অফিসে সাংবাদিককে আটকে রাখলেন সহকারী পরিচালক।।

আপডেট সময় : 03:14:40 pm, Tuesday, 19 March 2024