Dhaka , Tuesday, 21 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।। মানুষকে ভালোবাসেন বলেই তাদের টানে আমেরিকা ছেড়ে দেশের এসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন- দেলোয়ার মোমেন।। শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।। রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতের  নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার।। রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।। তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের শিক্ষকতার দুই যুগপূর্তি।। কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার- স্বামী পলাতক।। নরসিংদী বৃষ্টির কারনে পশুর হাটে বেচা কেনা কম।। মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু।। ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ।। শেখ কামাল আইটি ট্রেনিংয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে রাজাপুরের মশিউর রহমান তামিম।। সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ।। কুমিল্লা পিটিআই কর্তৃক সততা নৈতিকতা ও শুদ্ধাচার পুরস্কার পেলেন- তানজুরুন নাহার।। জেলা প্রশাসনের উদ্যোগে সদরপুরে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা।। সড়কতো নয় যেন ধান শুকানোর চাতাল।। তিতাসে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত।। ঈদ উপলক্ষে হিলিতে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল বিতারণ।।  পাবনায় হত্যায় মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি পিয়াস সম্পাদক ইকবাল।। পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।। সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত-ফের জলাবদ্ধতার শঙ্কা।। জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আমার নামে মিথ্যাচার চালাচ্ছে- আবুল বাশার  বাদশা।। নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।। ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন।। সুন্দরগঞ্জে পশুর হাট নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে ৩ রাউন্ড গুলি বিনিময়- পুলিশসহ আহত ১০।। নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত আহত -৭ জন।। রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিক সমর্থকদের উপর হামলা।। ৩৬ দিন পর যুবকের লাশ উত্তোলন- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।। শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে।।

অবৈধভাবে দখলকৃত জায়গা ছাড়তে বলায় পিটিয়ে জখম-মারাত্মক আহত দুই ভাই।।

  • Reporter Name
  • আপডেট সময় : 02:52:17 pm, Saturday, 13 April 2024
  • 84 বার পড়া হয়েছে

অবৈধভাবে দখলকৃত জায়গা ছাড়তে বলায় পিটিয়ে জখম-মারাত্মক আহত দুই ভাই।।

মোঃ মাসুদ রানা মনি
রামগঞ্জ লক্ষ্মীপুর প্রতিনিধি।।
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় দখলকৃত জায়গা ছেড়ে দিতে বলায় দুই ভাইকে মারধর ও মারাত্মক জখম করেছে দুই ভাইকে। ঘটনাটি ঘটেছে আজ শনিবার-১৩ এপ্রিল-সকাল ১০ টার দিকে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের আশারকোটা গ্রামে।  বর্তমানে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছে। 
ভুক্তভোগী সৌদি প্রবাসী আনোয়ার হোসেন ও রুহুল আমিন রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের আশারকোটা গ্রামের উত্তর পাটওয়ারী বাড়ির মৃত আজি উল্যাহর ছেলে। অভিযুক্ত প্রতিবেশী সেফায়েত উল্যাহ ও নুরুল আমিন একই বাড়ির মৃত সিদ্দিক উল্যাহর ছেলে।
জানা যায়, সেফায়েত উল্যাহ দীর্ঘদিন ধরে জমি দখল করে দোকানঘর পরিচালনা করে আসছে। সকাল ৯ টার দিকে জমির মালিক আনোয়ার হোসেন মুন্সী, বাড়ি যাওয়ার পথে সেফায়েত উল্যাহকে দখলকৃত জায়গা ছেড়ে দিতে বলে। তারপর সকাল ১০ টার দিকে ফেরার পথে সেফায়েত উল্যাহ লাঠি দিয়ে আনোয়ার হোসেন ও রুহুল আমিনকে বেধড়ক মারধর করে। এসময় পাশে থাকা তার ভাই ইউপি সদস্য নুরুল আমিন মারধর না থামিয়ে উল্টো আনোয়ার হোসেনকে দোকানে ঢুকিয়ে ফেলেন। এসময় সেফায়েত উল্যাহ লাঠি দিয়ে রুহুল আমিনের কোমরসহ শরীরের বিভিন্ন অংশে আঘাত করেন। আশপাশে থাকা লোকজন দুই ভাইকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
ভুক্তভোগী হুমায়ুন কবির বলেন, জমিটা আমাদের পৈতৃক সম্পত্তি। সেফায়েত জোরপূর্বক দীর্ঘদিন ধরে দখল করে দোকানঘর পরিচালনা করে আসছে। আমি সকালে মুন্সীবাড়ি যাওয়ার পথে বলেছি যে অনেক দিন জায়গা দখল করে রেখেছে এটা অন্যায়। আমাদের জায়গা আমাদের ছেড়ে দিতে হবে। এক ঘন্টা পর বাড়ি ফেরার পথে সেফায়েত উল্যাহ ও তার ভাই ইউপি সদস্য নুরুল আমিন আমাদের জায়গার সামনে পথরোধ করে মারধর করে। নুরুল আমিন আমাকে জোর করে দোকানে ঢুকিয়ে বলে দোকানদারি করতে। আমি একজন প্রবাসী। আমি থানায় অভিযোগ দায়ের করেছি। প্রশাসনের কাছে  ন্যায় বিচার প্রার্থনা করছি।
ভুক্তভোগী রুহুল আমিন বলেন, আমার ছোট ভাই হুমায়ুন প্রবাসে থাকাকালীন আমাদের চাচাতো বোন সেফায়েতের স্ত্রী আয়েশার কাছ থেকে জমি ক্রয় করেছে। সেই জমি নিয়ে বিরোধ ছিল। যে জায়গা দখল করে দোকানঘর করেছে তা আমাদের পৈতৃক সম্পত্তি। আমার ছোট ভাই প্রতিবাদ করায় তাকেসহ আমাকে বেধড়ক মারধর করে জখম করেছে। আমি ন্যায় বিচার প্রার্থনা করছি।
অভিযুক্ত সেফায়েত উল্যাহ বলেন, জমিটি আমার স্ত্রীর। এ জমি নিয়ে বিরোধ রয়েছে। হুমায়ুন সকালে ২৪ ঘন্টার মধ্যে দোকান খালি করে জমি ছেড়ে দিতে বলে। এনিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে আমি লাঠি দিয়ে একটি বাড়ি দিয়েছি। দোকান ছেড়ে দিতে বলায় রুহুল আমিনকে দোকানদারী করতে বলে আমার ভাই নুরুল আমিন। এখন তারা আমাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন। 
ইউপি সদস্য নুরুল আমিন বলেন, মারধর নয়, কথা-কাটাকাটি হয়েছে। এরমধ্যে কেউ কাউকে কিল-ঘুষি মেরেছে কি না আমি দেখি নাই। আমার ভাইয়ের সঙ্গে তাদের জমি নিয়ে বিরোধ রয়েছে। ঘটনার সময় তারা আমার ভাইকে হুমকি ধমকি দেয়। আমি মানাতে গেলেও কেউই কথা শুনেনি।
অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি-মোহাম্মদ সোলাইমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রবাসী আনোয়ার হোসেন লিখিত অভিযোগ দিয়েছেন। আমরা বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।।

অবৈধভাবে দখলকৃত জায়গা ছাড়তে বলায় পিটিয়ে জখম-মারাত্মক আহত দুই ভাই।।

আপডেট সময় : 02:52:17 pm, Saturday, 13 April 2024