Dhaka , Tuesday, 21 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।। মানুষকে ভালোবাসেন বলেই তাদের টানে আমেরিকা ছেড়ে দেশের এসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন- দেলোয়ার মোমেন।। শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।। রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতের  নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার।। রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।। তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের শিক্ষকতার দুই যুগপূর্তি।। কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার- স্বামী পলাতক।। নরসিংদী বৃষ্টির কারনে পশুর হাটে বেচা কেনা কম।। মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু।। ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ।। শেখ কামাল আইটি ট্রেনিংয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে রাজাপুরের মশিউর রহমান তামিম।। সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ।। কুমিল্লা পিটিআই কর্তৃক সততা নৈতিকতা ও শুদ্ধাচার পুরস্কার পেলেন- তানজুরুন নাহার।। জেলা প্রশাসনের উদ্যোগে সদরপুরে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা।। সড়কতো নয় যেন ধান শুকানোর চাতাল।। তিতাসে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত।। ঈদ উপলক্ষে হিলিতে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল বিতারণ।।  পাবনায় হত্যায় মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি পিয়াস সম্পাদক ইকবাল।। পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।। সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত-ফের জলাবদ্ধতার শঙ্কা।। জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আমার নামে মিথ্যাচার চালাচ্ছে- আবুল বাশার  বাদশা।। নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।। ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন।। সুন্দরগঞ্জে পশুর হাট নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে ৩ রাউন্ড গুলি বিনিময়- পুলিশসহ আহত ১০।। নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত আহত -৭ জন।। রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিক সমর্থকদের উপর হামলা।। ৩৬ দিন পর যুবকের লাশ উত্তোলন- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।। শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে।।

জামালপুরে স্কুলছাত্র উজ্জল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন।।

  • Reporter Name
  • আপডেট সময় : 01:04:29 pm, Friday, 19 April 2024
  • 59 বার পড়া হয়েছে

জামালপুরে স্কুলছাত্র উজ্জল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন।।

জামালপুর প্রতিনিধি।।
জামালপুরের সরিষাবাড়ীতে স্কুলছাত্র উজ্জ্বল হত্যার বিচার ও আসামীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 
শুক্রবার-১৯ এপ্রিল-সকাল ১০টা থেকে ১১ টা পর্যন্ত উপজেলার ডোয়াইল ইউনিয়নের বালিয়া ব্রীজপাড় এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।  
মানববন্ধনে বক্তারা বলেন, ৮ম শ্রেণী পড়ুয়া ছাত্র উজ্জ্বল মিয়াকে বাড়ী থেকে ডেকে নিয়ে  হত্যা করে বাড়ীর পাশে পরিত্যক্ত টয়লেটের সেফটি ট্যাংকে রেখে দেয়। এ ঘটনায় মামলা হলেও হত্যার সঙ্গে জড়িত আসামিদের এখনো আটক করতে পারেনি পুলিশ। পুলিশ আসামিদের আটক করে নিহতের পরিবারের সদস্যদের ন্যায়বিচার পেতে সহযোগিতা করবে। বক্তারা দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন। 
নিহতের বাবা উশর আলী অভিযোগ করে বলেন, দীর্ঘদিন পেরিয়ে গেলেও হত্যার সাথে সরাসরি জড়িত আসামিদের আটকে গড়িমসি করছে পুলিশ। আসামিরা প্রভাবশালী হওয়ায় উল্টো মামলা তুলে নিতে বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখাচ্ছে। এনিয়ে প্রাণনাশের ভয়ে আছেন বলে জানান তিনি। দ্রুত ছেলে হত্যার সঙ্গে জড়িত আসামিদের আটকের দাবি জানান তিনি।
মামলা ও নিহতের পরিবার সুত্রে জানা যায়-উপজেলার চর বালিয়া গ্রামের উশর আলীর ছেলে উজ্জ্বল। সে শেখ খলিলুর রহমান ভোকেশনাল ইনস্টিটিউট অষ্টম শ্রেণীর ছাত্র ছিলেন।  ২৭ মার্চ সন্ধায় মোবাইলে ফোন পেয়ে বাড়ীর বাহিরে বের হয়। রাতে বাড়ীতে না ফিরলে পরিবারের লোকজন খোঁজতে থাকে। না পেয়ে পরের দিন থানায় অভিযোগ করেন তার বাবা। এরপর ৪ দিন পর দুপুরের বাড়ীর পাশে প্রতিবেশি আপেল মিয়ার পরিত্যক্ত টয়লেটের সেফটি ট্যাংক থেকে দূর গন্ধ বের হয়। পরে প্রতিবেশীরা টয়লেটের হাউজ খুলে উজ্জ্বলের মরদেহ দেখতে পায়। এরপর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে মর্গে প্রেরণ করেন। এ ঘটনায় স্থানীয় ইউপি সদস্য আব্দুল মালেকসহ ৯ জনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের বাবা উশর আলী।
এ ব্যাপারে সরিষাবাড়ি থানার অফিসার ইনচার্জ মুশফিকুর রহমান বলেন, অভিযান চালিয়ে উজ্জ্বল হত্যার প্রধান আসামি পরানসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। বাকি আসামীদের আটকের অভিযান চলমান রয়েছে বলেও তিনি জানান।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।।

জামালপুরে স্কুলছাত্র উজ্জল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন।।

আপডেট সময় : 01:04:29 pm, Friday, 19 April 2024