Dhaka , Tuesday, 21 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।। মানুষকে ভালোবাসেন বলেই তাদের টানে আমেরিকা ছেড়ে দেশের এসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন- দেলোয়ার মোমেন।। শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।। রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতের  নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার।। রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।। তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের শিক্ষকতার দুই যুগপূর্তি।। কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার- স্বামী পলাতক।। নরসিংদী বৃষ্টির কারনে পশুর হাটে বেচা কেনা কম।। মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু।। ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ।। শেখ কামাল আইটি ট্রেনিংয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে রাজাপুরের মশিউর রহমান তামিম।। সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ।। কুমিল্লা পিটিআই কর্তৃক সততা নৈতিকতা ও শুদ্ধাচার পুরস্কার পেলেন- তানজুরুন নাহার।। জেলা প্রশাসনের উদ্যোগে সদরপুরে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা।। সড়কতো নয় যেন ধান শুকানোর চাতাল।। তিতাসে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত।। ঈদ উপলক্ষে হিলিতে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল বিতারণ।।  পাবনায় হত্যায় মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি পিয়াস সম্পাদক ইকবাল।। পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।। সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত-ফের জলাবদ্ধতার শঙ্কা।। জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আমার নামে মিথ্যাচার চালাচ্ছে- আবুল বাশার  বাদশা।। নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।। ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন।। সুন্দরগঞ্জে পশুর হাট নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে ৩ রাউন্ড গুলি বিনিময়- পুলিশসহ আহত ১০।। নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত আহত -৭ জন।। রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিক সমর্থকদের উপর হামলা।। ৩৬ দিন পর যুবকের লাশ উত্তোলন- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।। শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে।।

ধারণ ক্ষমতার তিন গুণ বেশি রোগী হাসপাতালে-দর্শনার্থী সামলাতে হিমশিম।।

  • Reporter Name
  • আপডেট সময় : 04:46:21 am, Wednesday, 24 April 2024
  • 59 বার পড়া হয়েছে

ধারণ ক্ষমতার তিন গুণ বেশি রোগী হাসপাতালে-দর্শনার্থী সামলাতে হিমশিম।।

জেলা প্রতিনিধি-শরীয়তপুর।।
তাপ প্রবাহের কারণে দেশে হিট এলার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। অতিরিক্ত গরমে অসুস্থ্য হয়ে গত এক সপ্তাহ ধরে ধারণ ক্ষমতার তিন গুণ বেশি রোগী ভর্তি হয়েছে শরীয়তপুর সদর হাসপাতালে। জনবল সংকটের কারণে ধারণ ক্ষমতার তিন গুণ বেশি রোগীর সেবা দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকসহ অন্যান্যদের। গরমে অসুস্থ্য হয়ে পড়া শিশু, বৃদ্ধদের সঙ্গে দেখা করতে হাসপাতালে প্রতিদিনই ভীর জমাচ্ছেন আত্মীয় স্বজনসহ দর্শনার্থীরা। এতে ব্যহত হচ্ছে চিকিৎসা সেবা। দর্শনার্থীর সংখ্যা নিয়ন্ত্রণে নিতে আইন শৃঙ্খলা বাহীনির সহযোগিতা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
মঙ্গলবার-২৩ এপ্রিল-সকাল থেকে দুপুর পর্যন্ত শরীয়তপুর সদর হাসপাতালে গিয়ে দেখা যায় প্রত্যেক রোগীর সঙ্গে দর্শনার্থী হিসেবে অতিরিক্ত ৫ থেকে ৬ জন স্বজন ভীর করে আছেন।
হাসপতাল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, রমজানের ঈদের পরে দেশের অন্যান্য জেলার মতো শরীয়তপুরেও চলছে তাপ প্রবাহ। তাপ প্রবাহের কারণে অসুস্থ্য হয়ে প্রতিদিন প্রায় ২৫০ থেকে ৩০০ জন রোগী নতুন করে ভর্তি হচ্ছেন। এছাড়াও বর্হিবিভাগে চিকিৎসা নিচ্ছেন প্রায় পাঁচ শতাধিক রোগী। হাসপাতালটিতে সব মিলিয়ে প্রতিদিন ৮০০ থেকে ৯০০ রোগীকে সেবা প্রদান কার্যক্রম চলছে। অথচ হাসপাতালটির শয্যা সংখ্যা মাত্র ১০০ জনের। ধারণ ক্ষমতার চেয়ে তিন গুণেরও অধিক রোগীকে সেবা প্রদান করতে একদিকে যেমন কষ্ট হয়ে পড়ছে চিকিৎসকসহ সংশ্লিষ্টদের। অন্যদিকে প্রতিদিন প্রত্যেক রোগীর সঙ্গে ৫ থেকে ৬ জন দর্শনার্থী আসেন দেখা করতে। এতে হাসপাতালের চিকিৎসা সেবা ব্যহত হওয়ার পাশাপাশি বেড়েছে চুরিসহ অন্যান্য অপরাধমূলক কার্যক্রম। বিষয়টি সামলাতে হাসপাতালের পক্ষ থেকে জেলা প্রশাসনের মাধ্যমে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহযোগিতা চাওয়া হয়েছে। এরপর মঙ্গলবার দুপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মইনুল ইসলাম হাসপাতালটিতে পরিদর্শনে আসেন। এসময় দেখা যায়, প্রত্যেক রোগীর সঙ্গে কমপক্ষে ৩ থেকে ৬ জন দর্শনার্থী রয়েছেন।
বিষয়টি নিয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর শরীয়তপুর জেলা কমান্ড্যান্ট মইনুল ইসলাম বলেন-জেলা প্রশাসক মহদোয় আমাকে জানিয়েছেন হাসপতালে আইনশৃঙ্খলা পরিস্থিতি ব্যহত হচ্ছে। বিষয়টি নিয়ে সরেজমিনে পরিদর্শনে এসে দেখলাম যত্রতত্র গাড়ি পাকিং করা, রোগীর সঙ্গে প্রয়োজনের অতিরিক্ত একাধিক দর্শনার্থী। এতে চিকিৎসা সেবা প্রদান করতে হাসপাতাল কর্তৃপক্ষের হিমশিম খাওয়ারই কথা। অতিরিক্ত গরমে একদিকে রোগী বেড়েছে, অন্যদিকে দর্শনার্থীর সংখ্যাও বেড়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ লিখিত ভাবে আনসার বাহিনীর সহযোগিতা চাইলে আমি উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানাব-তারা ব্যবস্থা গ্রহণ করবেন।
শরীয়তপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হাবিবুর রহমান বলেন, অতিরিক্ত গরমে অনেক মানুষ অসুস্থ্য হয়ে পড়ছেন। এতে ধারণ ক্ষমতার তিন গুণ বেশি রোগীকে সেবা দিতে হচ্ছে আমাদের। এছাড়াও প্রতিদিন প্রত্যেক রোগীর সঙ্গে ৫ থেকে ৬ জন দর্শনার্থী বিনা কারণেই এসে ভীর করছেন। এমনিতেই ১০০ এর জায়গায় ৮০০ থেকে ৯০০ রোগীর সেবা করতে হচ্ছে-তার ওপর এসব দর্শনার্থীর কারণে আমাদের বিভিন্ন ভাবে সমস্যা হচ্ছে। বিষয়টি জেলা প্রশাসককে জানিয়েছিলাম। এরপর আনসার বাহিনীর কমান্ড্যান্ট এসেছেন পরিদর্শনে। আগামী অর্থ বছর থেকে আনসার সদস্যদের নিয়োগ করতে পারব। কিন্তু এই মুহুর্তে যে অবস্থা-তাতে প্রতিদিন যদি কিছু সময়ের জন্যও তারা এসে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখে-তাহলে আমরা সুন্দর ভাবে চিকিৎসা সেবা প্রদান করতে পারব।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।।

ধারণ ক্ষমতার তিন গুণ বেশি রোগী হাসপাতালে-দর্শনার্থী সামলাতে হিমশিম।।

আপডেট সময় : 04:46:21 am, Wednesday, 24 April 2024