Dhaka , Tuesday, 21 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।। মানুষকে ভালোবাসেন বলেই তাদের টানে আমেরিকা ছেড়ে দেশের এসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন- দেলোয়ার মোমেন।। শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।। রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতের  নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার।। রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।। তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের শিক্ষকতার দুই যুগপূর্তি।। কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার- স্বামী পলাতক।। নরসিংদী বৃষ্টির কারনে পশুর হাটে বেচা কেনা কম।। মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু।। ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ।। শেখ কামাল আইটি ট্রেনিংয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে রাজাপুরের মশিউর রহমান তামিম।। সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ।। কুমিল্লা পিটিআই কর্তৃক সততা নৈতিকতা ও শুদ্ধাচার পুরস্কার পেলেন- তানজুরুন নাহার।। জেলা প্রশাসনের উদ্যোগে সদরপুরে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা।। সড়কতো নয় যেন ধান শুকানোর চাতাল।। তিতাসে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত।। ঈদ উপলক্ষে হিলিতে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল বিতারণ।।  পাবনায় হত্যায় মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি পিয়াস সম্পাদক ইকবাল।। পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।। সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত-ফের জলাবদ্ধতার শঙ্কা।। জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আমার নামে মিথ্যাচার চালাচ্ছে- আবুল বাশার  বাদশা।। নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।। ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন।। সুন্দরগঞ্জে পশুর হাট নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে ৩ রাউন্ড গুলি বিনিময়- পুলিশসহ আহত ১০।। নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত আহত -৭ জন।। রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিক সমর্থকদের উপর হামলা।। ৩৬ দিন পর যুবকের লাশ উত্তোলন- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।। শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে।।

রান্না ঘরের আগুনে পুড়ে ছাই বসত ঘর-মাথা গোঁজার ঠাই নেই পরিবারের।।

  • Reporter Name
  • আপডেট সময় : 12:14:37 pm, Saturday, 27 April 2024
  • 57 বার পড়া হয়েছে

রান্না ঘরের আগুনে পুড়ে ছাই বসত ঘর-মাথা গোঁজার ঠাই নেই পরিবারের।।

জেলা প্রতিনিধি-শরীয়তপুর।।
রান্না ঘর থেকে অসর্তকতাবশত আগুন লেগে একই বাড়ির ৪ টি বসত ঘর পুড়ে ছাঁই হয়ে গেছে। মসজিদের মাইক দিয়ে ডেকে এলাকাবাসীকে নিয়েও দ্রুত সময়ের মধ্যে নিয়ন্ত্রণে আনা যায়নি আগুন। ফায়ার সার্ভিস স্টেশন দূরে হওয়ার কারণে এক ঘন্টা সময় ধরে জলতে থাকে আগুন। আগুনে ক্ষতিগ্রস্থ একই বাড়ির গরীব ৪ টি পরিবারের সদস্যদের চলমান তীব্র গরমের মধ্যেও মাথা গোঁজার ঠাইটুকুও আর অবশিষ্ট নেই।
শনিবার-২৭ এপ্রিল-দুপুর ১২ টার দিকে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানাধীন হযরত আলী মুন্সি কান্দি গ্রামের জহিরুল ইসলাম মোল্লা বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়-বেলা ১২ টার দিকে জাহাঙ্গীর মোল্লার স্ত্রী আমিরন বেগম রান্না ঘরে রান্না করতেছিল। এসময় অসর্তকতা বসত হঠাৎ করেই আগুন ছড়িয়ে পড়ে। তীব্র তাপ প্রবাহের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে চারদিকে। আগুন লাগার এমন খবর ভেদরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনকে জানিয়ে দূরত্ব হওয়ার কারণে সখিপুর বাজার কেন্দ্রীয় মসজিদ থেকে মাইকিং করে এলাকাবাসীর সাহায্য চাওয়া হয়। এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করতে থাকাকালীন সময় ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়। কিন্তু ততক্ষণে জহিরুল ইসলাম ওরফে জোক্কা মোল্লার ১ টি, উজ্জল মোল্লার ১ টি ও জাহাঙ্গীর মোল্লার ২ টি বসত ঘর আগুনে পুড়ে ক্ষতিগ্রস্থ হয়। প্রত্যন্ত এই গ্রামটির ক্ষতিগ্রস্থ এসব বসত ঘরের প্রত্যেকটিতে গৃহস্থ্যের বিভিন্ন খাদ্যপণ্যসহ অন্যান্য আসবাবপত্র ছিল। ক্ষতিগ্রস্থদের মধ্যে অটোরিকশা ড্রাইভার জাহাঙ্গীর মোল্লা খুবই গরীব। নতুন করে ঘর তোলার মতো সাধ্য নেই তার। তীব্র এই গরমের মধ্যে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর মাথা গোঁজার ঠাই নেই এখন আর।
আব্দুর রহমান রাসেল নামে স্থানীয় একজন বলেন-বাজার থেকে মাইক দিয়ে মাইকিং করার পর এলাকাবাসী গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করার সময় ফায়ার সার্ভিস এসেছে। রান্না ঘর থেকে লাগা আগুনে মোল্লা বাড়ির ৪ টি বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। তীব্র এই গরমের মধ্যে পরিবারগুলোর এখন খোলা আকাশের নিচে থাকতে হবে। ক্ষতিগ্রস্থদের মধ্যে উজ্জল মোল্লা সখিপুর বাজারে কাচামালের ব্যবসা করলেও জাহাঙ্গীর মোল্লা অটোরিকশা চালিয়ে উপার্জন করে। সরকার থেকে যদি ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে সাহায্য করা হয়, তাহলে তারা ভালোভাবে থাকতে পারবেন।
আগুনে ক্ষতিগ্রস্থ জাহাঙ্গীর মোল্লা বলেন-অটোরিকশা চালিয়ে উপার্জন করি আমি ও আমার ছেলে নাসির মোল্লা। এছাড়া অন্য কোনো ভাবে উপার্জন করার সাধ্য নেই আমাদের। আমার ও ছেলের ঘর দুইটি পুড়ে ছাঁই হয়ে গেছে। সরকার যদি আমাদেরকে ঘর তুলতে সাহায্য করত-তাহলে পরিবার-পরিজন নিয়ে থাকতে পারতাম। অন্যথায় তীব্র এই গরমের মধ্যেও খোলা আকাশের নিচেই থাকতে হবে আমাদের।
ভেদরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিবিল ডিফেন্সের ফায়ার ফাইটার আবু বক্কর সিদ্দিক বলেন-খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে রওনা করে। ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছিয়ে পৌনে ২ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আগুনে সর্বমোট প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।।

রান্না ঘরের আগুনে পুড়ে ছাই বসত ঘর-মাথা গোঁজার ঠাই নেই পরিবারের।।

আপডেট সময় : 12:14:37 pm, Saturday, 27 April 2024