Dhaka , Tuesday, 21 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।। মানুষকে ভালোবাসেন বলেই তাদের টানে আমেরিকা ছেড়ে দেশের এসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন- দেলোয়ার মোমেন।। শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।। রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতের  নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার।। রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।। তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের শিক্ষকতার দুই যুগপূর্তি।। কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার- স্বামী পলাতক।। নরসিংদী বৃষ্টির কারনে পশুর হাটে বেচা কেনা কম।। মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু।। ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ।। শেখ কামাল আইটি ট্রেনিংয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে রাজাপুরের মশিউর রহমান তামিম।। সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ।। কুমিল্লা পিটিআই কর্তৃক সততা নৈতিকতা ও শুদ্ধাচার পুরস্কার পেলেন- তানজুরুন নাহার।। জেলা প্রশাসনের উদ্যোগে সদরপুরে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা।। সড়কতো নয় যেন ধান শুকানোর চাতাল।। তিতাসে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত।। ঈদ উপলক্ষে হিলিতে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল বিতারণ।।  পাবনায় হত্যায় মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি পিয়াস সম্পাদক ইকবাল।। পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।। সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত-ফের জলাবদ্ধতার শঙ্কা।। জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আমার নামে মিথ্যাচার চালাচ্ছে- আবুল বাশার  বাদশা।। নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।। ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন।। সুন্দরগঞ্জে পশুর হাট নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে ৩ রাউন্ড গুলি বিনিময়- পুলিশসহ আহত ১০।। নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত আহত -৭ জন।। রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিক সমর্থকদের উপর হামলা।। ৩৬ দিন পর যুবকের লাশ উত্তোলন- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।। শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে।।

পবিপ্রবি ও ভারতের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা চুক্তি।।

  • Reporter Name
  • আপডেট সময় : 02:15:30 pm, Saturday, 27 April 2024
  • 63 বার পড়া হয়েছে

পবিপ্রবি ও ভারতের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা চুক্তি।।

জান্নাতীন নাঈম জীবন

পবিপ্রবি প্রতিনিধি।।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-পবিপ্রবি-ও ভারতের কলকাতার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

শনিবার-২৭ এপ্রিল-পবিপ্রবির প্রশাসনিক ভবনে অবস্থিত উপাচার্যের কনফারেন্স কক্ষে বিকাল ৩ টা ৩০ মিনিটে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্তের সভাপতিত্বে ও  আমিনুর ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সুশান্ত কুমার চক্রবর্তী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবিপ্রবির ট্রেজারার অধ্যাপক  মোহাম্মদ আলী। আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও রেজিস্ট্রার-অ. দা.-অধ্যাপক ড. সন্তোষ কুমার বসু, ডিন কনভেনার অধ্যাপক ড. মোজাম্মেল হক-ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক এ বি এম মাহবুব মোর্শেদসহ বিভিন্ন অনুষদের ডিন ও শিক্ষকবৃন্দ।

শুভেচ্ছা বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও রেজিস্ট্রার  অধ্যাপক ড. সন্তোষ কুমার বসু বিশ্ববিদ্যালয় সম্পর্কিত বিভিন্ন তথ্য তুলে ধরেন। তিনি পবিপ্রবিতে চলমান শিক্ষা-কার্যক্রম ও বিভিন্ন গবেষণাসহ শিক্ষক-শিক্ষার্থী সম্পর্কিত বিভিন্ন তথ্য বিস্তারিত আলোচনা করেন।

পবিপ্রবি’র ট্রেজারার অধ্যাপক মোহাম্মদ আলী মুক্তিযুদ্ধের ভারতের অবদানের ও বঙ্গবন্ধুর সাথে ভারতের সুসম্পর্কের কথা স্মরণ করে বলেন,  এই সমঝোতা স্মারক আমাদের একাডেমি ও রিসার্চে  কিভাবে উন্নয়ন ঘটাবে এই নিয়ে কাজ করবে। এ চুক্তির মধ্যে দিয়ে উভয় বিশ্ববিদ্যালয় উপকৃত হবে। কেননা কলকাতা আমাদের সবচেয়ে নিকটে ও সব  ধরনের যোগাযোগ ব্যাবস্থা রয়েছে৷

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সুশান্ত কুমার চক্রবর্তী বলেন-আমাদের কর্মমুখী শিক্ষা ব্যাবস্থার উন্নয়ন করতে হবে। প্রয়োজনে স্বল্প সময়ের  কোর্স চালু করতে হবে। যাতে যে কোন স্তরের শিক্ষার্থীরা শিক্ষা নিয়ে উপকৃত হতে পারে। মেরিন ও ডিজাস্টার ম্যানেজমেন্টে আমাদের যে এক্সপার্ট আছে তা আপনাদের বিশ্ববিদ্যালয়ের সাথে একত্রে কাজ করবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.  স্বদেশ চন্দ্র সামন্ত সমঝোতা স্মারক প্রোগ্রামের লক্ষ্য ও উদ্দেশ্য  বিস্তারিত তুলে ধরে বলেন-বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞ শিক্ষকদের গেস্ট টিচার হিসেবে নিয়োগ দিতে পারব। পারস্পরিক জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের মধ্যেমে গবেষণা ও শিক্ষার গুণগতমান আরো উন্নত হবে।

উল্লেখ্য-চুক্তি প্রোগ্রামের শেষে বিকাল ৫ টায় পবিপ্রবি’র কেন্দ্রীয় লাইব্রেরির কনফারেন্স কক্ষ উদ্বোধন করেন পবিপ্রবি’র উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত ও বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সুশান্ত কুমার চক্রবর্তীসহ উপস্থিত অতিথিরা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।।

পবিপ্রবি ও ভারতের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা চুক্তি।।

আপডেট সময় : 02:15:30 pm, Saturday, 27 April 2024