Dhaka , Wednesday, 15 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।। মানুষকে ভালোবাসেন বলেই তাদের টানে আমেরিকা ছেড়ে দেশের এসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন- দেলোয়ার মোমেন।। শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।। রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতের  নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার।। রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।। তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের শিক্ষকতার দুই যুগপূর্তি।। কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার- স্বামী পলাতক।। নরসিংদী বৃষ্টির কারনে পশুর হাটে বেচা কেনা কম।। মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু।। ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ।। শেখ কামাল আইটি ট্রেনিংয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে রাজাপুরের মশিউর রহমান তামিম।। সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ।। কুমিল্লা পিটিআই কর্তৃক সততা নৈতিকতা ও শুদ্ধাচার পুরস্কার পেলেন- তানজুরুন নাহার।। জেলা প্রশাসনের উদ্যোগে সদরপুরে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা।। সড়কতো নয় যেন ধান শুকানোর চাতাল।। তিতাসে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত।। ঈদ উপলক্ষে হিলিতে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল বিতারণ।।  পাবনায় হত্যায় মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি পিয়াস সম্পাদক ইকবাল।। পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।। সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত-ফের জলাবদ্ধতার শঙ্কা।। জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আমার নামে মিথ্যাচার চালাচ্ছে- আবুল বাশার  বাদশা।। নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।। ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন।। সুন্দরগঞ্জে পশুর হাট নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে ৩ রাউন্ড গুলি বিনিময়- পুলিশসহ আহত ১০।। নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত আহত -৭ জন।। রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিক সমর্থকদের উপর হামলা।। ৩৬ দিন পর যুবকের লাশ উত্তোলন- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।। শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে।।

৮ বছর পর পূর্ণাঙ্গ কমিটি পেল ইবি ছাত্রলীগ।।

  • Reporter Name
  • আপডেট সময় : 05:26:47 am, Saturday, 11 May 2024
  • 72 বার পড়া হয়েছে

৮ বছর পর পূর্ণাঙ্গ কমিটি পেল ইবি ছাত্রলীগ।।

ইবি প্রতিনিধি।।
৮ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পূর্ণাঙ্গ কমিটি পেয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় -ইবি- শাখা ছাত্রলীগ। ১৯৯ সদস্যবিশিস্ট কমিটির ঘোষণার মাধ্যমে মেয়াদ উত্তীর্ণ হওয়ার ১০ মাস পর পূর্ণতা পেল ফয়সাল সিদ্দিকী আরাফাত ও নাসিম আহমেদ জয় নেতৃত্বাধীন এই কমিটি। 
শুক্রবার -১০ মে- রাত ১০টার দিকে বাংলাদেশ ছাত্রলীগের অফিসিয়াল ফেসবুক পেইজে কমিটি ঘোষণা দেওয়া হয়। 
  
পূর্ণাঙ্গ এই কমিটিতে সহ-সভাপতি ৭১জন, যুগ্ম সাধারণ সম্পাদক ১১জন ও সাংগঠনিক সম্পাদক পদ পেয়েছেন ১১জন। এছাড়া বিভিন্ন সম্পাদক ও উপসম্পাদক পদে ৩৮জন, সহ-সম্পাদক ১৫জন এবং সদস্য হিসেবে ৭জনকে মনোনীত করা হয়েছে।
  
দীর্ঘদিন পর কমিটি পূর্ণাঙ্গ হওয়ায় উচ্ছ্বসিত শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। কমিটি ঘোষণার পর রাত ১১টার দিকে ক্যাম্পাসে আনন্দ মিছিল করেন তারা। মিছিলটি সংগঠনটির দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকে গিয়ে শেষ হয়। 
  
সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, দীর্ঘদিন পর ইবি ছাত্রলীগের কমিটি পূর্ণাঙ্গ হয়েছে। আমরা কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে কৃতজ্ঞ। কমিটি পূর্ণাঙ্গ হওয়ার মধ্য দিয়ে ইবি ছাত্রলীগ আরও শক্তিশালী হয়েছে। এর মাধ্যমে নিবেদিত প্রান কর্মীরা পরিচয় পেলেন। 
  
উল্লেখ্য- সর্বশেষ ২০১৬ সালে সাইফুল ইসলাম সভাপতি এবং অমিত কুমার দাস সাধারণ সম্পাদক থাকাকালীন ১২১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি পেয়েছিলো ইবি ছাত্রলীগ। এরপর ২০১৭ সালের ১৫ এপ্রিল শাহিনুর রহমান শাহিনকে সভাপতি ও জুয়েল রানা হালিমকে সাধারণ সম্পাদক করে মাত্র দুই সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ। তবে এ কমিটি আর পূর্ণাঙ্গ হয়নি। পরবর্তীতে ২০১৯ সালের ১৪ জুলাই রবিউল ইসলাম পলাশ ও রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে দুই সদস্যবিশিষ্ট কমিটি গঠিত হয়। কমিটি গঠনের তিন মাসের মাথায় সাধারণ সম্পাদকের পদ পেতে অর্থ লেনদেনের অডিও ক্লিপ ফাঁস হলে শাখা ছাত্রলীগের একাংশ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা করেন। ফলে ওই কমিটি আর ক্যাম্পাসে কোনো কার্যক্রম চালাতে পারেনি। কোনো ধরনের কার্যক্রম ছাড়াই কমিটি তার মেয়াদকাল শেষ করে এবং মেয়াদ শেষ হওয়ার প্রায় এক বছর চার মাস ২৩ দিন পর ২০২১ সালের ৮ ডিসেম্বর কেন্দ্রীয় সংগঠন উক্ত কমিটি বিলুপ্ত ঘোষণা করে। উক্ত কমিটি বিলুপ্ত হওয়ার সাত মাস পর সর্বশেষ ২০২২ সালের ৩১ জুলাই ফয়সাল সিদ্দিকী আরাফাতকে সভাপতি এবং নাসিম আহমেদ জয়কে সাধারণ সম্পাদক করে ২৪ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করে জয়-লেখক নেতৃত্বাধীন কেন্দ্রীয় ছাত্রলীগ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।।

৮ বছর পর পূর্ণাঙ্গ কমিটি পেল ইবি ছাত্রলীগ।।

আপডেট সময় : 05:26:47 am, Saturday, 11 May 2024