ময়মনসিংহের তারাকান্দায় রনি মিয়া-১৮- নামে এক যুবকের বিষপানে মৃত্যু হয়েছে ।রনি মিয়া উপজেলার ১ নং তারাকান্দা ইউনিয়নের বক্শীমূল গ্রামের রইস উদ্দিনে-৪৫-র পুত্র।
২৪ মে -শুক্রবার-বিকাল ৫ টায় নিজ বাড়ীতে বিষপানের পর যুবক রনি মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হলে ২৫ মে -শনিবার-চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যায় সে।
জানাগেছে- উপজেলার তারাকান্দা ইউনিয়নের বক্শীমূল গ্রামের রইস উদ্দিনের ছেলে রনি মিয়া ২৪ মে (শুক্রবার)বিকাল ৫ টায় নিজ বসত ঘরের একটি কক্ষে সকলের অজ্ঞাতসারে বিষপান করে।বিষপানে গুরুতর অসুস্থ অবস্থায় রনি মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান স্বজনরা।সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করে রনি মিয়া।
বিষয়টি নিশ্চিত করে তারাকান্দা থানা পুলিশের উপপরিদর্শক মো. হাদিস উদ্দিন জানান,রনি মিয়ার মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এই রিপোর্ট লেখা পর্যন্ত রনি মিয়ার লাশটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ছিল।

















