Dhaka , Thursday, 23 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।। মানুষকে ভালোবাসেন বলেই তাদের টানে আমেরিকা ছেড়ে দেশের এসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন- দেলোয়ার মোমেন।। শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।। রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতের  নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার।। রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।। তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের শিক্ষকতার দুই যুগপূর্তি।। কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার- স্বামী পলাতক।। নরসিংদী বৃষ্টির কারনে পশুর হাটে বেচা কেনা কম।। মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু।। ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ।। শেখ কামাল আইটি ট্রেনিংয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে রাজাপুরের মশিউর রহমান তামিম।। সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ।। কুমিল্লা পিটিআই কর্তৃক সততা নৈতিকতা ও শুদ্ধাচার পুরস্কার পেলেন- তানজুরুন নাহার।। জেলা প্রশাসনের উদ্যোগে সদরপুরে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা।। সড়কতো নয় যেন ধান শুকানোর চাতাল।। তিতাসে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত।। ঈদ উপলক্ষে হিলিতে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল বিতারণ।।  পাবনায় হত্যায় মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি পিয়াস সম্পাদক ইকবাল।। পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।। সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত-ফের জলাবদ্ধতার শঙ্কা।। জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আমার নামে মিথ্যাচার চালাচ্ছে- আবুল বাশার  বাদশা।। নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।। ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন।। সুন্দরগঞ্জে পশুর হাট নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে ৩ রাউন্ড গুলি বিনিময়- পুলিশসহ আহত ১০।। নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত আহত -৭ জন।। রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিক সমর্থকদের উপর হামলা।। ৩৬ দিন পর যুবকের লাশ উত্তোলন- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।। শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে।।

নোয়াখালীতে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

  • Reporter Name
  • আপডেট সময় : 11:55:35 pm, Friday, 1 October 2021
  • 205 বার পড়া হয়েছে

নোয়াখালীতে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি।।

নোয়াখালী সদর উপজেলার সোনাপুর এলাকায় সিএনজি চালিত অটোরিকশাকে সাইড দিতে ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে কামাল হোসেন (৪৬) নামের এক মোটরসাইকেল আহরীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রাণে রক্ষা পেয়েছেন মোটরসাইকেল চালক সাহাব উদ্দিন।

শুক্রবার (১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সোনাপুর এলাকার মহব্বতপুর এলপি গ্যাস ফিলিং স্টেশনের সামনে সোনাপুর-চরজব্বর সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত কামাল হোসেন সদর উপজেলার কালাদরাপ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড উত্তর শুল্লুকিয়া গ্রামের হাজী মোমিন উল্ল্যা সওদাগরের ছেলে। তিনি পেশায় একজন ট্রাক্টর-টলি চালক ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, কামাল হোসেন তার চালিত ট্রাক্টর টলি মেরামতের জন্য সোনাপুর নুরুল ইসলামের ওয়ার্কশপে দেন। শুক্রবার সন্ধ্যায় প্রতিবেশী জহিরুল হক মাঝির ছেলে সাহাব উদ্দিনের মোটরসাইকেল যোগে ট্রাক্টর টলি মেরামতের কাজ কতটুকু হয়েছে, তা দেখার জন্য নুরুল ইসলামের ওয়ার্কশপে যায় কামাল হোসেন। সেখান থেকে পুনরায় রাত ৮টা ২৫ মিনিটের দিকে মোটরসাইকেল যোগে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন তারা।
মোটরসাইকেলটি মহব্বতপুর এলপি গ্যাস ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে সোনাপুর গ্রামী একটি সিএনজি চালিত অটোরিকশাকে সাইড দিয়ে বালু বোঝাই একটি ট্রাককে (ঢাকা মেট্রো-ট-১৩-৭৩৩২) অতিক্রম করে সামনে যাওয়ার চেষ্টা করে মোটরসাইকেলের চালক সাহাব উদ্দিন। এসময় সিএনজি চালিত অটোরিকশাটি মোটরসাইকেলকে চাপ দিলে মোটরসাইকেলের পিছনে বসা আরোহী কামাল হোসেন ছিঁটকে পড়ে ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়। ট্রাকের উল্টো দিকে পড়ে গিয়ে প্রাণে বেঁচে যায় মোটরসাইকেল চালক সাহাব উদ্দিন। পরে স্থানীয় এলাকাবাসী ট্রাকটি আটক করলে পুলিশ এসে ট্রাকটি তাদের হেফাজতে নেয়। এ সময় ঘাতক ট্রাক চালক কৌশলে পালিয়ে যায়।

নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে এবং ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।।

নোয়াখালীতে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

আপডেট সময় : 11:55:35 pm, Friday, 1 October 2021