Dhaka , Tuesday, 2 June 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।। মানুষকে ভালোবাসেন বলেই তাদের টানে আমেরিকা ছেড়ে দেশের এসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন- দেলোয়ার মোমেন।। শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।। রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতের  নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার।। রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।। তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের শিক্ষকতার দুই যুগপূর্তি।। কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার- স্বামী পলাতক।। নরসিংদী বৃষ্টির কারনে পশুর হাটে বেচা কেনা কম।। মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু।। ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ।। শেখ কামাল আইটি ট্রেনিংয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে রাজাপুরের মশিউর রহমান তামিম।। সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ।। কুমিল্লা পিটিআই কর্তৃক সততা নৈতিকতা ও শুদ্ধাচার পুরস্কার পেলেন- তানজুরুন নাহার।। জেলা প্রশাসনের উদ্যোগে সদরপুরে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা।। সড়কতো নয় যেন ধান শুকানোর চাতাল।। তিতাসে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত।। ঈদ উপলক্ষে হিলিতে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল বিতারণ।।  পাবনায় হত্যায় মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি পিয়াস সম্পাদক ইকবাল।। পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।। সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত-ফের জলাবদ্ধতার শঙ্কা।। জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আমার নামে মিথ্যাচার চালাচ্ছে- আবুল বাশার  বাদশা।। নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।। ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন।। সুন্দরগঞ্জে পশুর হাট নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে ৩ রাউন্ড গুলি বিনিময়- পুলিশসহ আহত ১০।। নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত আহত -৭ জন।। রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিক সমর্থকদের উপর হামলা।। ৩৬ দিন পর যুবকের লাশ উত্তোলন- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।। শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে।।

জগন্নাথপুরে শিল্প নগরী গড়ে উঠার সম্ভাবনা

  • Reporter Name
  • আপডেট সময় : 08:38:45 pm, Sunday, 10 October 2021
  • 243 বার পড়া হয়েছে

জগন্নাথপুরে শিল্প নগরী গড়ে উঠার সম্ভাবনা

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি।।

সুনামগঞ্জের জগন্নাথপুরে বাণিজ্যিক ও শিল্প নগরী গড়ে উঠোর সম্ভাবনা দেখা দিয়েছে। জগন্নাথপুর উপজেলার নারিকেলতলা হাওরে কৃষি ইনস্টিটিউট অনুমোদন হওয়ার খবরে চারদিকে আলোচনা ছড়িয়ে পড়েছে। জগন্নাথপুর পৌর শহরের বুক চিরে আঁকাবাঁকা হয়ে বয়ে গেছে গভীর নলজুর নদী। নদীর এক পাশে মইয়ার হাওর ও আরেক পাশে নারিকেলতলা হাওর। মধ্যস্থানে রয়েছে সুনামগঞ্জ-ঢাকা আঞ্চলিক মহাসড়ক। উত্তরে রয়েছে জগন্নাথপুর পৌর শহর ও দক্ষিণে রাণীগঞ্জ ইউনিয়ন। এখানে নদী ও হাওর মিলে একাকার হয়ে গেছে। যেন প্রাকৃতিক অপরূপ সৃষ্টি। সড়ক ও নৌপথ সহ অবকাটামো দিক থেকে সুবিধাজনক স্থান হওয়ায় মইয়ার হাওর ও নারিকেলতলা হাওর এখন সর্বত্র আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। এ দুই হাওরকে কেন্দ্র করে ছোট-বড় শিল্প কলকারখানা গড়ে উঠার অপার সম্ভাবনা দেখা দেয়।
স্থানীয়রা জানান, এক সময় বিশাল আয়তনের মইয়ার হাওরে সোনার ফসল হলেও বিগত প্রায় ৩ যুগ ধরে হাওরটি পলি মাটিতে ভরাট হয়ে গেছে। যে কারণে অযতœ-অবহেলায় পড়ে আছে। যদিও হাওরের বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন ভাবে কিছু মানুষ ছোট ছোট বাড়িঘর বানিয়ে বসবাস করছেন। এছাড়া নারিকেলতলা হাওরের অধিকাংশ জমি এখনো আবাদ হলেও অনেক জমি ভরাট হয়ে গেছে। এ দুই হাওরের ভরাট হয়ে যাওয়া ৬ থেকে ৭ হাজার একর জমি যুগযুগ ধরে পতিত রয়েছে।
তবে গত কয়েক দিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায় ও পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের প্রচেষ্টায় নারিকেলতলা হাওরে ১৭৮ কোটি টাকা ব্যয়ে কৃষি ইনস্টিটিউট প্রকল্প অনুমোদন হওয়ায় রীতিমতো হইছই পড়ে গেছে। বড় বড় পুঁজিবাদী ব্যবসায়ী ও ধনাঢ্য ব্যক্তিদের নজর পড়েছে এ দুই হাওরের জমির উপর। অনেকে মাস্টারপ্লান করছেন ছোট-বড় কলকারখানা নির্মাণের। তাই এসব হাওরে সুবিধাজনক স্থানে জমি কেনা-বেচা নিয়ে রীতিমতো দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে। চারদিকে খোঁজ-খবর চলছে। খোঁজা হচ্ছে জমির মালিকদের। দেখা হচ্ছে জমির সঠিক কাগজপত্র। চলছে দামদর কষাকষি। এরই মধ্যে মাত্র কয়েক দিনের মাথায় জমির দাম বেড়ে গেছে কয়েকগুণ। জমির দাম যাই হোক এসব জমিতে শিল্প কলকারখানা গড়ে উঠলে স্থানীয় বেকার মানুষের কর্মসংস্থান হবে। বাণিজ্যিক ও শিল্প নগরী হিসেবে পরিচিতি লাভ করবে এ অঞ্চল। উন্নয়নের দিকে আরেক ধাপ এগিয়ে যাবে জগন্নাথপুর। ১০ অক্টোবর রোববার বিভিন্ন জনের সাথে আলাপকালে এমন অভিমত ও প্রত্যাশা ব্যক্ত করেন স্থানীয় জনতা।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।।

জগন্নাথপুরে শিল্প নগরী গড়ে উঠার সম্ভাবনা

আপডেট সময় : 08:38:45 pm, Sunday, 10 October 2021