Dhaka , Thursday, 5 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।। মানুষকে ভালোবাসেন বলেই তাদের টানে আমেরিকা ছেড়ে দেশের এসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন- দেলোয়ার মোমেন।। শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।। রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতের  নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার।। রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।। তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের শিক্ষকতার দুই যুগপূর্তি।। কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার- স্বামী পলাতক।। নরসিংদী বৃষ্টির কারনে পশুর হাটে বেচা কেনা কম।। মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু।। ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ।। শেখ কামাল আইটি ট্রেনিংয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে রাজাপুরের মশিউর রহমান তামিম।। সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ।। কুমিল্লা পিটিআই কর্তৃক সততা নৈতিকতা ও শুদ্ধাচার পুরস্কার পেলেন- তানজুরুন নাহার।। জেলা প্রশাসনের উদ্যোগে সদরপুরে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা।। সড়কতো নয় যেন ধান শুকানোর চাতাল।। তিতাসে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত।। ঈদ উপলক্ষে হিলিতে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল বিতারণ।।  পাবনায় হত্যায় মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি পিয়াস সম্পাদক ইকবাল।। পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।। সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত-ফের জলাবদ্ধতার শঙ্কা।। জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আমার নামে মিথ্যাচার চালাচ্ছে- আবুল বাশার  বাদশা।। নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।। ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন।। সুন্দরগঞ্জে পশুর হাট নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে ৩ রাউন্ড গুলি বিনিময়- পুলিশসহ আহত ১০।। নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত আহত -৭ জন।। রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিক সমর্থকদের উপর হামলা।। ৩৬ দিন পর যুবকের লাশ উত্তোলন- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।। শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে।।

কালিয়াকৈরে শীতের পোশাক কিনতে উপচে পড়া ভিড়

  • Reporter Name
  • আপডেট সময় : 11:15:35 pm, Friday, 19 November 2021
  • 183 বার পড়া হয়েছে

কালিয়াকৈরে শীতের পোশাক কিনতে উপচে পড়া ভিড়

মো.ইমরান হোসেন হান্নান,
কালিয়াকৈর( গাজিপুর) প্রতিনিধি।।

গাজীপুরের কালিয়াকৈরে পৌষের শীত আসতে এখনও সময় বাকী। এরই মধ্যে অগ্রহায়ণ মাসের শুরুতেই শীতের আগমনী বার্তায় শীতের গরম কাপড় কেনার হিড়িক পড়েছে।

উপজেলার বিভিন্ন এলাকায় মৃদু শৈত্যপ্রবাহে পরিণত হওয়ার সাথে শুরু হয়েছে শীত। দিনের বেলায় মাঝে মাঝে মেঘাচ্ছন্ন ও কুয়াশার ভাব কাটিয়ে সূর্যের আলো উকি দিচ্ছে। শীতের হাত থেকে আগাম রক্ষা পেতে মানুষ গরম উষ্ণতার ছোঁয়া পেতে গরম জামা কাপড় কিনতে বিভিন্ন মার্কেট ও ফুটপাতের দোকানগুলোতে ভিড় জমাচ্ছেন।

কালিয়াকৈর, চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, সফিপুর ও মৌচাক সহ বিভিন্ন মার্কেটের বস্ত্র বিতানে শীতের কম্বল, জ্যাকেট, সোয়েটার, কার্ডিগান, চাদর, টুপি, মোজা, কানটুপিসহ শরীর গরম রাখার বিভিন্ন ধরনের পোষাক কিনছেন ক্রেতারা। এছাড়াও উপজেলার বিভিন্ন হাটবাজার কিংবা রাস্তার পাশে ফুটপাতের দোকাগুলোতে স্বল্পমূল্যে গরম কাপড় কেনার হিড়িক পড়েছে। এসব দোকানে নারীরা শিশুদের জ্যাকেট, হাত মোজা-পা মোজা, কানটুপি ও মাথার টুপি কিনতে ভিড় জমাচ্ছেন। ১০০ টাকা থেকে ৩০০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে বড় ও ছোটদের বিভিন্ন আকার ও সাইজের রকমারি সব শীতের পোষাক।
সুফিয়া বেগম, মুনিয়া আক্তার,. খোরশেদ আলম, আলী হোসেন সহ বেশ কয়েকজন ক্রেতা জানান, বাড়ির শিশু ও বয়স্কদের শীতের হাত থেকে বাঁচাতে ও তাদের শীতকালীন স্বাস্থ্য সুরক্ষার জন্য গরম কাপড় নিচ্ছি।

গোলামনবী হাইস্কুলের মাঠে প্রতি শুক্রবার আগাম শীতকে সামনে রেখে গরম কাপড়ের পসরা সাজিয়ে বসেছেন দোকানীরা। সীমিত লাভে শীতের এসব পোষাক কিনতে পারায় এখানে হাজারো নারী পুরুষের সমাগম হচ্ছে । কম দামে পছন্দের শীতের পোষাক কিনতে পেরে ক্রেতারা যেমন খুশী। তেমনি বিক্রি বেড়ে যাওয়ায় দোকানীরাও বেজায় উল্লাসীত।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।।

কালিয়াকৈরে শীতের পোশাক কিনতে উপচে পড়া ভিড়

আপডেট সময় : 11:15:35 pm, Friday, 19 November 2021