
মোঃ আব্দুল হান্নান,নাসিরনগর, (ব্রাহ্মণবাড়িয়া)।।
২৫ নভেম্বর ২০২১ রোজ বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকার সময় নাসিরনগর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে নাসিরনগর দত্তবাড়ীতে সাপ আতংক নিয়ে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুন।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহমেদ, স্নেক রেসকিউয়ার এন্ড কনজারভেশন সেন্টারের স্নেক রেসকিউয়ার তৌফিক হাসান হিমু, উইল্ড লাইফ এন্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান সহ জেলা ও উপজেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রেস ব্রিফিং বলা হয় সম্প্রীতি যমুনা টেলিভিশন, আরটিভি, দৈনিক মানব জমিন সহ একাধিক স্থানীয় ও জাতীয় পত্রিকা ও টিভিতে নাসিরনগর দত্তবাড়ীতে সাপ আতংক, মানুষ কাটতে পারছেনা জমির ধান শিরোনামে সংবাদ প্রচারিত হলে দেশে বিদেশে মানুষের মাঝে দেখা দেয় সাপ আতংক।
ওই ঘটনাকে কেন্দ্র করে গত ২১ নভেম্বর নাসিরনগর দত্ত বাড়ীতে আসেন স্নেক রেসকিউয়ার এন্ড কনজারভেশন সেন্টারের স্নেক রেসকিউয়ার তৌফিক হাসান হিমু ও উইল্ড লাইফ এন্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান। তারা জানান ৪দিন অনুসন্ধান করে একটি ব্যতিত সেখানে কোন সাপ দেখতে পাননি তারা। তবে ২৬টি কোবরা সাপের টিমের খোলস উদ্ধার করা হয়েছে সেখান থেকে। যা থেকে বাচ্চা ফুটেছে এবং ৭টি বাচ্চা বিভিন্ন লোকজনে মেরে ফেলেছে। দত্তবাড়ী সহ আশপাশের এলাকার ঝোপঝাড়, জংগল ও ধান ক্ষেতে অনুসন্ধান চালিয়ে কোথাও আর কোন সাপ দেখতে পায়নি তারা। উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুন, উপজেলা চেয়ারম্যান রাফি উদ্দিন আহমেদ, স্নেক রেসকিউয়ার তৌফিক হাসান হিমু ও উইল্ড লাইফ এন্ড স্নেকরেসকিউ টিম ইন বাংলাদেশের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান বলেন ইহা একটি আতংক। তারা এলাকার জনগণকে আতংকিত না হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানান।

















